পূর্ণ ধার্মিকতা ১৩৫ দৃষ্টি-রোগ ঃ অনেকেই পুংমৈথুন দোষ হইতে মুক্ত হইলেও দৃষ্টি-রোগে আক্রান্ত রহিয়াছে। কেননা, হাদীস দৃষ্টে জানা যায় যে, চক্ষু দ্বারাও যিনা হয়। অতএব, কিশোর বালকদিগকে কামপূর্ণ দৃষ্টিতে দেখাও হারাম। খুব কম সংখ্যক লোকই এ ব্যাপারে সাবধানতা অবলম্বন করে। দৃষ্টি কুকর্মের ভূমিকা । ফেকাহ্শাস্ত্রের নীতি অনুযায়ী হারাম কাজের ভূমিকাও হারাম। সুতরাং দৃষ্টির হেফাযত করাও অত্যন্ত জরুরী। কোন কোন বুযুর্গ বলেন, খোদা যাহাকে আপন দরবার হইতে বহিষ্কৃত করিতে চান, তাহাকে বালকদের মহব্বতে লিপ্ত করিয়া দেন। মহববত ইচ্ছাধীন ব্যাপার নহে সত্য ; কিন্তু উহার উপায়াদি অর্থাৎ, তাহাদিগকে দেখা ও তাহাদের সহিত মেলামেশা করা ইত্যাদি নিঃসন্দেহে ইচ্ছাধীন ব্যাপার। কাজেই উপরোক্ত উক্তির অর্থ এই যে, হক তা'আলা যাহাকে দরবার হইতে বিতাড়িত করিতে চান, সে বালকদের প্রতি কু-দৃষ্টি করে ও তাহাদের সহিত মেলামেশা করার কাজে লিপ্ত হইয়া পড়ে। এইগুলি ইচ্ছাধীন কাজ। ইহার ফলে মহববত সৃষ্টি হইয়া যায় এবং পরিণামে সংশ্লিষ্ট ব্যক্তি খোদার দরবার হইতে বহিষ্কৃত হয়। (খোদা আমাদের হেফাযত করুন) তাছাড়া বালকদের সাথে এশ্ক হওয়ার গোটা ব্যাপারটি আমার বুঝে আসে না। আজকাল লোকেরা ফেস্কের (পাপাচারের) নাম রাখিয়াছে এশ্ক। মাওলানা বলেন ঃ ২৪১ -৫-১ ০২৪০ ২ ০ ১১ 2৪০ জি 95 2৩৬ ৯০ (এশ্কহায়ে কিয পায়ে রঙ্গে বুয়াদ + এশ্ক নাবুয়াদ আকেবাত নঙ্গে বুয়াদ) “রূপরঙ্গের মোহে যে এশ্ক হয়, তাহা আসলে এশ্ক নহে; বরং উহার পরিণাম লাঞ্িত হওয়া ছাড়া কিছুই নহে” অপর একজন বলেন ঃ ২ ১৮৫ ১২১৬৯ ১৪ শা 7২৪১ ৯২১৯ ০৪ ৭5 ০০০০ 3486 ৭5 581 ঈ না এশ্ক আত্ত আকেহ দর মরদুম বুয়াদ + ঈ ফসাদে খুরদানে গন্দম বুয়াদ) “মানুষের মধ্যে প্রচলিত এশ্ক আসলে এশ্ক নহে; বরং ইহা গন্দম খাওয়ার অশুভ পরিণতি ।” যদি হাজারের মধ্য হইতে কোন একজন প্রকৃত এশ্কে পতিত হইয়া যায়, তবে তাহাকে এশ্কের কারণে তিরস্কার করা হইবে না। তবে পরবর্তী পর্যায়ে সে যে সমস্ত কাণ্ুকীর্তি করিবে, তজ্জন্য তাহাকে ধিকৃত করা হইবে। কেননা, উহা ইচ্ছাধীন কাজ। এমন কি মনে মনে বালকের কল্পনা করিয়া স্বাদ উপভোগ করাও ইচ্ছাধীন কাজ। ইহা ত্যাগ করা ওয়াজিব। অভিজ্ঞতার আলোতে দেখা গিয়াছে যে, এমতাবস্থায় প্রিয়জন হইতে দূরে সরিয়া থাকা খুবই উপকারী । ইহাতে প্রায়ই এই রোগটি দুর্বল হইয়া পড়ে। “তাকাশ্শুফ” নামক কিতাবে আমি ইহার যে চিকিৎসা লিপিবদ্ধ করিয়াছি, উহা দ্বারাও অনেকে উপকার পাইয়াছে। সুতরাং উহাও আমলে রাখা দরকার। এই ব্যাপারে বিশেষতঃ খোদার পথের পথিকদিগকে এবং ব্যাপকভাবে সমস্ত মুসলিমদিগকে অত্যধিক সতর্ক থাকা উচিত। আমাদের এলাকায় একজন যাকের ছিলেন। একদা যিকরের সময় তিনি অনুভব করিলেন যে, নিম্নোক্ত আয়াতখানি যেন তাহার অন্তরে উপস্থিত হইয়া গ্রথিত হইয়াছে ঃ 85825157415 552 ই ৬৪427225727 “আমি এই বস্তিবাসীদের উপর তাহাদের কুকর্মের দরুন ভীষণ আযাব নাযিল করিব।” ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।