১৩৪ মাওয়ায়েষে আশ্রাফিয়া ক্ষতিসাধন হইতে বিরত রাখিতে চাও, তবে আমি যাহা বলি, তাহা কর। মালিক বলিল, তাহা কি? অতঃপর শয়তান তাহাকে এই কুকর্ম শিক্ষা দিয়া বলিল, আমার সহিত এই কুকর্ম কর। তাহা হইলে আমি তোমার বাগান স্থাড়িয়া দিব। | সেমতে লোকটি প্রথমবার আপন বাগান রক্ষার খাতিরে অনিচ্ছাকৃতভাবেই এই কুকর্ম করিল। এর পর আর কি? সে উহার মজা পাইয়া বসিল। সে বালককে খোশামোদ করিয়া বলিল, তুই প্রত্যহ আসবি এবং যত ইচ্ছা আঙ্গুর খাইয়া যাইবি। এর পর সে অন্যান্য লোককেও এই কুকর্মের সংবাদ দিল। ফলে তাহারাও ইহাতে লিপ্ত হইয়া গেল। এইভাবে বিষয়টি ব্যাপকভাবে প্রচলিত হইয়া পড়িল। এর পর শয়তান তো অদৃশ্য হইয়া গেল, কিন্তু কুকর্ম বন্ধ হইল না। তাহারা বালকদের সহিত এই কুকর্ম শুরু করিয়া দেয়। এই কাজটি খোদা তা'আলার অত্যন্ত অপছন্দনীয় তাই তিনি লূত (আঃ)-কে আদেশ দিলেন, জাতিকে এই কুকর্মে বাধা দান কর। নতুবা ভয়াবহ আযাব আসিবে। লৃত (আঃ) জাতিকে আপ্রাণ চেষ্টা সহকারে বুঝাইলেন, কিন্তু কেহই তণ্প্রতি কর্ণপাত করিল না। অবশেষে আযাব নাযিল হইল এবং সকলেই নিশ্চিহ্ন হইয়া গেল। বন্ধুগণ, এই কুকর্মটি এতই জঘন্য যে, যে ইহাতে লিপ্ত হয়, সেই কুখ্যাত হয়। তাছাড়া ইহাতে আরও একটি অনিষ্ট আছে। তাহা এই যে, কেহ লৃতী আখ্যায় আখ্যায়িত হওয়া পছন্দ করে না। অথচ লুতী শব্দের মধ্যে অক্ষরটি সম্বন্ধবোধক এবং পয়গম্বর লৃত (আঃ)-এর প্রতি সন্বন্ধ বুঝায়। ইহা. মোহাম্মদী, মুসবী, ঈসবী ও ইউসুফী শব্দের ন্যায়। লৃত (আঃ)-এর কওম যদি এই কুকর্ম না করিত, তবে আজ লুৃতী শব্দটিও মোহাম্মদী ও ইউসুফী শব্দের ন্যায় গৌরবজনক থাকিত। কিন্তু এই হতভাগা কওম আপন নবীর নামকেও ছাড়িল না। লেওয়াতাত (পুইমৈথুন) শব্দের অপপ্রয়োগ £ বন্ধুগণ, এই কুকর্ম বুঝাইবার জন্য “লেওয়াতাত' শব্দটি ব্যবহার করা আমার কাছে খুবই অপছন্দনীয়। কেননা, লেওয়াতাত শব্দটির উৎপত্তি লূত (আঃ)-এর নাম হইতে । সুতরাং এমন নোংরা কাজের নাম একজন পয়গম্ধরের নাম হইতে লওয়া খুবই অশোভনীয়। এই শব্দটি সর্বপ্রথম যে প্রয়োগ করিয়াছে, সে ঘোর অবিচার করিয়াছে। আমার মতে ইহা মূল আরবী শব্দ নহে; বরং অন্য ভাষা হইতে ইহা আরবীতে অনুপ্রবেশ করিয়াছে। বিশুদ্ধভাষী আরবদের উক্তিতে কোথাও ইহার প্রয়োগ দেখা যায় না। আরবীতে এই অর্থ বুঝাইবার জন্য ১: ০৪ 531 শব্দ আছে বলিয়া জানা যায়। অথবা অন্য কোন শব্দও থাকিতে পারে। ফলকথা, লেওয়াতাত শব্দটি বর্জন করার যোগ্য। আমার মতে ইগ্লাম £51 সেমমৈথুন) শব্দটি মূল আরবী নহে। মূল আরবীতে ইহার ব্যবহার নাই। এসবগুলি পরবর্তী কালের আবিষ্কৃত। মোটকথা, এই কার্ষের জঘন্যতা যুক্তি, কোরআন, হাদীস ইত্যাদি সবকিছু দ্বারা প্রমাণিত। সুস্থত্ষভাব লোক আপনাআপনিই ইহাকে ঘৃণা করে। বদস্বভাব লোক ছাড়া কেহই এই কুকর্মের দিকে আকৃষ্ট হইতে পারে না। পুংমৈথুন ও স্ত্রীমৈথুনের মধ্যে একটি প্রকাশ্য পার্থক্য এই যে, মহিলাদের সহিত মৈথুনের পর উভয়ের পারস্পরিক ভালবাসা বৃদ্ধি পায়। মহিলাটির দৃষ্টিতে পুরুষটির সম্মান বাড়িয়া যায়। সে তাহাকে পুরুষ মনে করে_ কাপুরুষ মনে করে না। কিন্তু বালকের সহিত মৈথুন করার পরমুহূর্তেই একে অপরের দৃষ্টিতে লাঞ্তিত ও অপমানিত হইয়া যায়। অতঃপর সত্বরই বালকের মনে এমন শত্রুতা মাথাচাড়া দিয়া উঠে যে, সে প্রতিপক্ষের চেহারা দেখাও পছন্দ করে না। ফডড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।