Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 5
/ ২১২
📝 লেখা 📖 পিডিএফ

৮ মাওয়ায়েষে আশ্রাফিয়া আমি দাবী উত্থাপন করিলাম । এখন প্রমাণ আপনি দিন।” জিজ্ঞাসা করি, এমন উদ্ভট প্রশ্নেরও কোন জওয়াব আছে কি? এমতাবস্থায় উত্তাদ যদি কঠোরতা প্রদর্শন করেন, তাহাতে দোষ কি? দেখুন, রাসূলে খোদা (দেঃ)-এর ন্যায় সদাচারী আর কে? তিনিই যখন কোন কোন ব্যাপারে কঠোরতা প্রদর্শন করিয়াছেন, তখন বুযুর্গদিগকে তজ্জন্য অসদাচারী মনে করা খুবই অন্যায়। কোন কোন বুযুর্গ সামান্য বিষয় হইতেই বিরাট তত্বপূর্ণ কথা বাহির করিয়া লইতেন ও তদনুষায়ী আমল করিতেন। জনৈক বুযুর্গের ঘটনা শুনুন ঃ তাহার নিকট কেহ মুরীদ হইতে আসিলে তিনি তাহার খাওয়ার জন্য পরিমাণের চেয়ে বেশী খাবার পাঠাইতেন। আহারের পর অতিরিক্ত খাবার ফেরত আসিলে তিনি রুটি এবং তরকারির মধ্যে তুলনা করিয়া দেখিতেন। যদি দেখা যাইত যে, লোকটি যে পরিমাণ তরকারি দ্বারা যে পরিমাণ রুটি খাওয়া স্বাভাবিক, সেই পরিমাণই খাইয়াছে, তবে তাহাকে মুরীদ করিয়া লইতেন। অন্যথায় অস্বীকৃতি জানাইয়া দিতেন বাহ্যতঃ মনে হয় যে, তিনি সামান্য ব্যাপারের জন্য এতটুকু কঠোরতা প্রদর্শন করিতেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি ইহা দ্বারা লোকটির শৃঙ্খলাবোধ জানিতে প্রয়াস পাইতেন। উচ্ছ্ঙ্থল ব্যক্তিকে তিনি কখনও মুরীদ করিতেন না। কারণ, শৃঙ্খলা ব্যতীত কোন কাজ সুসম্পন্ন হইতে পারে না। বাস্তবিকই যাহার মধ্যে শৃঙ্খলাবোধের অভাব তাহার দ্বারা কোন কাজ সম্পন্ন হয় না, শুরু করিয়া কিছু দিন পরে আবার ছাড়িয়া দেয়। কাফেরদের সহিত সাদৃশ্যের দৃষ্টান্ত ঃ কোন কোন ব্যাপার বাহ্যতঃ সামান্য মনে হইলেও উহার অন্তর্নিহিত রহস্য খুবই বৃহৎ হইয়া থাকে। সাধারণ লোক ইহা বুঝিতে সক্ষম হয় না। এই কারণে আল্লাহ্‌ তা'আলার ব্যাপারে তাহারা মারাত্মক ভ্রান্তিতে নিপতিত হইয়া পড়ে। তাহারা অনেক গুরুত্বপূর্ণ বিষয়কে সামান্য মনে করিয়া নির্ভয়ে উহা লঙ্ঘন করিতে থাকে আর মুখে বলে, খোদার শান বু উধ্রে। তিনি সামান্য সামান্য বিষয়ে শাস্তি প্রদান করেন না। জানা দরকার যে, ইহা মারাত্মক ভ্রম ব্যতীত আর কিছুই নহে। যে বিষয়কে আপনি সামান্য মনে করেন, প্রকৃতপক্ষে ইহা খুবই বিরাট হইতে পারে! বন্ধুগণ! প্রথমতঃ, বান্দার উপর খোদার হক অপরিসীম। এই হিসাবে তাহার যে কোন বিরুদ্ধাচরণ নগণ্য নহে। ইহাতে যদি কেহ প্রশ্ন করেন যে, তবে কি ছগীরা গোনাহের জন্যও শাস্তি হইবে? তাহা হইলে. ছগীরা ও কবীরা গোনাহে পার্থক্য কোথায় ? উত্তর এই যে, আহলে সুন্নত ওয়াল জমাআত এই বিষয়টি যথার্থ বুঝিয়াছেন। তাহাদের মতে হুগীরা গোনাহের জন্যও শাস্তি হইতে পারে। অপরাপর বড় গোনাহের প্রতি লক্ষ্য করিয়া ছগীরাকে ছগীরা গোনাহ বলা হয়। নতুবা বাস্তবপক্ষে কোন গোনাহ্‌ই ক্ষুদ্র নহে। সুতরাং ছগীরা ও কবীরা গোনাহের পারস্পরিক পার্থক্য একটি লক্ষণীয় বিষয়। প্রকৃতপক্ষে খোদার মহত্ের প্রতি লক্ষ্য করিলে প্রত্যেক গোনাহই কবীরা । দ্বিতীয়তঃ, ইহা উপেক্ষা করিলেও কোন কোন গোনাহ্‌ বাহ্যতঃ হাল্কা মনে হয়, কিন্তু উহার স্বরূপ অত্যন্ত ভয়াবহ হইয়া থাকে। জনৈক বুষুর্ণের একটি ঘটনা শুনুনঃ একদা তিনি হিন্দুদের হোলী উৎসবের দিন পথ দিয়া যাইতেছিলেন। হিন্দুরা পরস্পরের রং মাখামাখিতে লিপ্ত ছিল। বাজারের সমস্ত জিনিসপত্র রঙ্গীন দেখা যাইতেছিল। তিনি একটি গাধার শরীরে মোটেই রং না দেখিয়া সহাস্যে বলিলেন ঃ “তোকে কেউ রং দিল না? আয়, আমিই তোকে রং দিয়া দেই।” এই বলিয়া তিনি গাধার গায়ে পানের পিক নিক্ষেপ করিলেন। তীহার এন্তেকালের পর জনৈক ব্যক্তি কাশ্ফ (ের্দষ্টি) দ্বারা ফড/.911000119.0010)

— পৃষ্ঠা ১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।