পূর্ণ ধার্মিকতা ১৩৩ তৃতীয়তঃ, ইহাতে অপবাদের ভয় কম। বালকদের মাথায় সেহবশে ও কামবশে উভয় অবস্থায়ই হাত বুলানো যায়। কোন বালককে আদর করিলে সকলেই মনে করিবে যে, লোকটি ছেলেদের প্রতি বেশী স্নেহপরায়ণ। কাম-প্রবৃত্তির খবর কে রাখে? উপরোক্ত কয়েকটি কারণে আজকাল বালকদের সহিত এই কুকর্ম ব্যাপক আকার ধারণ করিয়াছে। স্ত্রীমৈথুন অপেক্ষা পুংমৈথুন অধিক জঘন্য । কারণ, স্ত্রীমৈথুন মাহ্রাম ব্যক্তির সহিত খুব কম ঘটে । অধিকাংশই মাহরাম নহে এরপ ব্যক্তিদের সহিত ঘটিয়া থাকে। ইহা কোন না কোন সময় হালাল হওয়ার সম্ভাবনা আছে। কুমারী হইলে সঙ্গেসঙ্গে বিবাহের প্রস্তাব চলিতে পারে। বিবাহিতা হইলে স্বামী মারা যাওয়ার কিংবা তালাক দেওয়ার সম্ভাবনা রহিয়াছে। এর পর তাহাকে বিবাহ করা যায়। মোটকথা, স্ত্রীমৈথুনের বেলায় কোন না কোন পর্যায়ে হালাল হওয়ার আশা আছে। যদিও এ আশা অত্যন্ত ক্ষীণ। কিন্তু বালকদের সহিত কুকর্ম কোন অবস্থাতেই হালাল হওয়ার সম্ভাবনা নাই। কতিপয় গোনাহ আছে-_যাহা জান্নাতে পৌঁছার পর গোনাহ্ থাকিবে না। যেমন, মদ্যপান দুনিয়াতে পাপকাজ, কিন্তু জান্নাতে তাহা পান করার জন্য সরবরাহ করা হইবে। কিন্তু পুমৈথুন এতই জঘন্য কাজ যে, জান্নাতেও ইহার স্থান নাই। অতএব, ইহা যিনা ও মদ্যপান হইতেও জঘন্য । নেশার কারণে মদ হারাম কিন্তু কোন উপায়ে মদ হইতে নেশা দূর হইয়া গেলে, যেমন সিরকা হইয়া গেলে উহা পান করা হালাল হইয়া যায়। কিন্তু পুংমৈথুনের জঘন্যতা কোন উপায়েই দূর হইতে পারে না। সুতরাং এই কুকর্ম সবচেয়ে বেশী হারাম। কেননা, ইহা হালাল হওয়ার কোন অবকাশ নাই। এই অপবিত্র কাজটি সর্বপ্রথম লৃত (আঃ)-এর কওমে প্রচলিত হয়। এর পূর্বে মানবজাতির ইতিহাসে ইহার কোন অস্তিত্ব মিলে না। লৃত (আঃ) আপন জাতিকে বলিয়াছিলেন ঃ ৬৭1 55 তত কি 8২৪ উঠি “তোমরা কি এমন সব ব্যভিচারে লিপ্ত আছ, যাহা ইতিপূর্বে জগতের কেহই করে নাই £” কথিত আছে, কোন কোন জন্তর মধ্যে পূর্ব হইতেই এই কুকর্মের প্রচলন ছিল। হক তা'আলা এই কারণে কওমে লুতের উপর যে আযাব নাষিল করেন, তাহা কাহারও অবিদিত নহে। ইহাতেই বুঝা যায়, কাজটি কত জঘন্য! কারণ, কুফরী, সকল কাফের জাতির মধ্যে সমভাবে বিদ্যমান ছিল। তাসত্বেও বিভিন্ন জাতির উপর বিভিন্ন আযাব তাহাদের বিশেষ বিশেষ কার্যাবলীর জন্যই নাযিল করা হইত। ইতিহাস পাঠে জানা যায় যে, এই কুকর্মটি স্বয়ং কওমে লুতের আবিষ্কৃত নহে; বরং শয়তান তাহাদিগকে ইহা শিখাইয়াছিল। নফস স্বভাবতঃই মানুষকে মন্দ কাজে উৎসাহিত করে। তা সত্বেও এই কুকর্মটর প্রতি নফস স্বয়ং আকৃষ্ট হয় নাই; বরং খবীস শয়তানই মানুষকে এই দিকে আকৃষ্ট করিয়াছে। পুংমৈথুনের সূচনা ঃ কিতাবাদিতে লিখিত আছে যে, শয়তান সুশ্রী বালকের আকৃতি ধারণ করিয়া জনৈক ব্যক্তির বাগান হইতে আঙ্গুর ছিড়িয়া ছিড়িয়া খাইত। বাগানের মালিক তাহাকে প্রায়ই ধমকাইত ও মারধর করিত। কিন্তু সে ইহাতে বিরত হইত না। অবশেষে এক দিন অতিষ্ঠ হইয়া মালিক তাহাকে বলিল, হতভাগা ! তুই আমার বাগানের পিছনে পড়িয়াছিস কেন? সবগুলি গাছই যে নষ্ট করিয়া দিলে। তুই আমার কাছ হইতে কিছু টাকা লইয়া যা এবং বাগানের পিছু ছাড়িয়া দে। ইহাতে বালকরূপী শয়তান বলিল, আমি এভাবে বিরত হইব না। যদি আমাকে বাগানের ফডড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।