Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 5
/ ২১২
📝 লেখা 📖 পিডিএফ

১৩২ মাওয়ায়েষে আশ্রাফিয়া €১) ছবর আলাল আমলের অর্থ হইল নফসকে কোন কাজে আবদ্ধ রাখা এবং উহাতে দৃঢ়তার সহিত কায়েম থাকা। উদাহরণতঃ নামায, রোযা ইত্যাদির পাবন্দী করা এবং নিয়মিত উহা আদায় করা। (২) ছবর ফিল আমলের অর্থ-_আমল করার সময় নফসকে অন্যান্য দিক হইতে বিরত রাখা এবং আপাদমস্তক একাগ্রতা সহকারে কাজ সম্পাদন করা। উদাহরণতঃ নামায অথবা যিকরে মশগুল হওয়ার সময় নফসকে হুশিয়ার করিয়া দেওয়া যে, বাচাধন! এতটুকু সময়ের মধ্যে তুমি নামায অথবা যিকর ব্যতীত অন্য কিছু করিতে পারিবে না। এই সময়ের মধ্যে অন্যদিকে মনোযোগ দেওয়া অনর্থক কাজ। কাজেই নামায অথবা যিক্রের প্রতিই তোমার মনোযোগ নিবদ্ধ রাখা উচিত। এই ক্ষমতা অন্তরে বদ্ধমূল হইয়া গেলে যাবতীয় আমল ঠিক ঠিক আদায় করা যায়। অনেকেই শরীঅতের ফরয আমলসমূহ পাবন্দীর সহিত সম্পাদন করিতে পারে। কাজেই বলা যায় যে, তাহারা ছবর আলাল আমল লাভ করিতে সমর্থ হইয়াছে। কিন্তু এই আমলগুলি পালন করার সময় তাহারা ইহাদের আদব ও যথার্থতার প্রতি লক্ষ্য রাখে না_ বিশৃঙ্খলা সৃষ্টি করিয়া দেয়। ইহার কারণ এই যে, তাহারা ছবর ফিল আমল হাছিল করিতে সক্ষম হয় নাই। (৩) ছবর আনিল আমলের অর্থ__নফসকে শরীঅতের নিষিদ্ধ কার্যাবলী হইতে বিরত রাখা । তন্মধ্যে প্রধান ও গুরুত্পূর্ণ ছবর হইল নফসকে কামপ্রবৃন্তি হইতে ফিরাইয়া রাখা। ইহা প্রধান ও গুরুত্বপূর্ণ হওয়ার কারণ এই যে, অন্যান্য আকাঙ্ক্ষা হইতে নফসকে বিরত না রাখিলেও পরে নফস স্বয়ং উহাতে কষ্ট অনুভব করে! কাজেই কষ্ট ভাবিয়া নফস স্বয়ং পরে এসব আকাঙ্ক্ষা হইতে বিরত থাকে। উদাহরণতঃ, ক্রোধ হইতে ছবর করা খুব সহজ। কেননা, ক্রোধের সময় নফস যদিও আনন্দ পায়; কিন্তু পরে খুবই যন্ত্রণা অনুভব করে । চাক্ষুষ অভিজ্ঞতা এই যে, ক্রোধের পরেই এক প্রকার অনুশোচনা এই দেখা দেয় যে, অনর্থক কেন রাগ করিলাম- বিষয়টি এড়াইয়া গেলাম না কেন? রাগ করিয়া কেহই আত্মতৃপ্তি পায় না। তাছাড়া কোন কোন সময় অন্যের প্রতি রাগ করিলে তাহার সহিত শত্রুতা জন্মে। ফলে সে ব্যক্তি অনিষ্ট সাধনের চিন্তায় লাগিয়া যায়। এই সব অনিষ্ট্রের প্রতি লক্ষ্য করিয়া মানুষ নিজে নিজেই ক্রোধকে দমন করিতে সচেষ্ট হয়। কিন্তু কাম-প্রবৃত্তি হইতে ছবর করা যারপরনাই কঠিন। কারণ, কামপ্্রবৃত্তি চরিতার্থ করার সময় আনন্দ পাওয়া যায় এবং পরেও এ আনন্দ বাকী থাকে । কোনরূপ যন্ত্রণাও দেখা দেয় না। কাহারও হয়ত আত্মিক যন্ত্রণা দেখা দিতে পারে; কিন্তু এমন লোকের সংখ্যা খুবই নগণ্য । সাধারণ অবস্থায় কাম-্্রবৃত্তি চরিতার্থ করার পর যদিও সাময়িকভাবে কামনা দমিত হইয়া যায়; কিন্তু পরে তাহা আরও বহুগুণ প্রজ্বলিত হইয়া উঠে। পুমৈথুন £ ইহা স্ত্রীমৈথুন (যিনা) হইতেও মারাত্মক । আজকাল কিশোরদের সহিত এ সম্পর্ক ব্যাপক হইয়া পড়িয়াছে। ইহার কারণ কয়েকটি । প্রথমতঃ, মহিলাদের মধ্যে জন্মগতভাবেই লজ্জা বেশী। কাজেই তাহাদের সহিত কামভাব প্রকাশ করিতে যথেষ্ট সময় লাগে। অপর পক্ষে বালকদের লজ্জা খুব কম। দ্বিতীয়তঃ, মহিলাদিগকে খুব হেফাযতে রাখা হয়। তাহাদের নিকট পৌঁছা সহজ নহে। কেহ পৌছিয়া গেলেও সত্বরই লাঞ্িত হইয়া যায়। বালকদের মোটেই হেফাযত করা হয় না। কাহারও কাছে তাহাদের পর্দী নাই। ফ্/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।