Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 5
/ ২১২
📝 লেখা 📖 পিডিএফ

পূর্ণ ধার্মিকতা ১৩১ আমি বলিব, এই প্রশ্নটি কাফেরদের উক্তির ন্যায়। তাহারা নবীদিগকে বলিত, তুমি রোযই আমাদিগকে আযাবের ভয় দেখাইয়া বল যে, কুফরী করিলে এই বিপদ আসিবে, এ বালা মুছীবত নাধিল হইবে ইত্যাদি। অথচ আমরা বহু দিন ধরিয়া কুফরী করিতেছি; কিন্তু খোদার আযাব আসিল কই? সুতরাং কাফেরদের এই প্রশ্নের যে পরিণাম হইয়াছিল, উপরোক্ত প্রশ্নকারীদেরও সেই পরিণাম-চিন্তা করা উচিত। আমি তাহাদিগকে জিজ্ঞাসা করি, এখন পর্যন্ত তোমাদের উপর কোন বিপদ নাযিল হয় নাই সত্য, কিন্তু ভবিষ্যতেও হইবে না বলিয়া তোমরা খোদার তরফ হইতে কোন ওহী প্রাপ্ত হইয়াছ কি? দ্বিতীয় উত্তর এই যে, যাহারা এই ধরনের প্রশ্ন করে, তাহারা এখনও বিপদে পতিত আছে। তবে বিপদ দুই প্রকার- প্রকাশ্য ও গুপ্ত। জান ও মালের ক্ষতি হওয়া প্রকাশ্য বিপদ। ইহা 7০2 প্রি খুবই মারাম্ক। কেননা, 555 কোন রা ঈমানহীনতার পরিণাম চিরকাল দোযখ ভোগ করা । কাজেই আমি বলি, উপরোক্তরপ প্রশ্নকারীরা এখনও বিপদমুক্ত নহে। তাহারা গুপ্ত বিপদে পতিত আছে। তাহাদের অন্তর হইতে খোদার ভয় উঠিয়া গিয়াছে। তাই তাহারা খোদার গযবের কথা শুনিয়াও আপন দু্র্ম হইতে বিরত হয় না; বরং উহার প্রতি উল্টা পরিহাস করে। তাহাদের অন্তরে খোদার গযবের ভয় থাকিলে যে কাজে ইহার সন্দেহ হয়, তাহাও অনতিবিলন্বে বর্জন করিত। মাওলানা এই. বিষয়টি নিন্নরূপ বর্ণনা করিয়াছেন ঃ ০০০৪ ২৩২০৪ 9139 ৩ ৩৪৪ 2৮০৬ ০ _ ০৮৪ ২৪৩ ০21 ৪১৪-০১৫ ৬০০] অর্থাৎ, পাপ করিয়াও শাস্তি পাইতেছ না বলিয়া তোমরা যে বলিয়া বেড়াইতেছ, সে সম্বন্ধে মাওলানা বলিতেছেন যে, “তোমাদের ভিতরে গযবের আগুন জ্বলিতেছে। তোমাদের ভিতরে আগুন না ভ্বলিলে এই ধোয়া কোথা হইতে আসিল ?£” অর্থাৎ, এইরূপ ধৃষ্টতা ও নিভীকতাপূর্ণ উক্তি তোমাদের মুখ হইতে কিরূপে উচ্চারিত হইতেছে? ইহা তোমাদের অন্তর মলিন হইয়া যাওয়ার পরিচয় দিতেছে। ইহা নিঃসন্দেহে প্রকাশ্য গযব হইতেও বড় গযব। এ পর্যন্ত বান্দার হক সম্বন্ধে আলোচনা করা হইল। এর পর চরিত্রের উল্লেখ করা হইতেছে। ছবরের স্বরূপ ও প্রকার ঃ ১০৩) ৩১৯৪ 251 ৮০। ৩৪ ৩৪০৯৮০৭ “তাহারা অভাব-অনটন, অসুখ-বিসুখ ও যুদ্ধ-বিগ্রহের সময় ধৈর্য অবলম্বন করে।” আত্মিক চরিত্রের বহু প্রকীর রহিয়াছে। তা সত্বেও হক তা'আলা এখানে শুধু ছবরকে উল্লেখ করিয়াছেন এবং ইহার তিনটি স্থান বর্ণনা করিয়াছেন। নিিষ্টভাবে ইহাকে বর্ণনা করার কারণ এই যে, ছবর হাছিল হইয়া গেলে অন্যান্য গুণাবলী আপনাআপনি লাভ হইয়া যায়। কেননা, শুধু আত্মীয়স্বজনের মৃত্যুতে স্থিরচিত্ত থাকার নামই ছবর নহে। ইহা ছবরের একটি ক্ষেত্র মাত্র। ছবরের আসল স্বরূপ ইহা হইতেও ব্যাপক। ইহার আভিধানিক অর্থ বিরত রাখা । শরীঅতের পরিভাষায় ইহার অর্থ নফসকে অপছন্দনীয় কাজকর্ম হইতে বিরত রাখা । অপছন্দের দিক দিয়া শরীঅতের ছবর তিন ভাগে বিভক্ত ঃ (১) ছবর আলাল আমল (২) ছবর ফিল আমল ও €৩) ছবর আনিল আমলা। ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।