১৩০ মাওয়ায়েষে আশ্রাফিয়া খোদার ওলীদের প্রতি সম্মান ঃ কবরবাসীদের মধ্যে কেহ কেহ ওলীও আছেন, ধাহাদের সম্বন্ধে হাদীসে বলা হইয়াছে £ ০১5 2533) 35123 ও] এ) ৬ অর্থাৎ, যে কেহ আমার কোন ওলীকে কষ্ট দেয়, আমি তাহার বিরুদ্ধ যুদ্ধ -োষণা করিয়া দেই। আল্লাহু আকিবার ! কত কঠোর শাস্তিবাণী! কার সাধ্য যে হে খোদার যুদ্ধ, ঘোষণার মোকাবিলা_করে! এই শাস্তিবাণী বিভিন্ন উপায়ে প্রকীশ পায়। কোন সময় খোদা স্বয়ং ওলীদিগকে ব্যাপক কার্যক্ষমতা দান করেন। তাহারা এই ক্ষমতা বলে কষ্টদাতার ক্ষতিসাধন করেন কখনও ওলী নিজে কোনরূপ ক্ষমতী ব্যবহার করেন না, কিন্তু প্রিয়জনের অসম্মান হইতে দেখিয়া হক তাআলা স্বয়ং কষ্টদাতাকে কোন বিপদে ফেলিয়া দেন। মোটকথা, খোদার ওলীর সহিত ধৃষ্টতাপূর্ণ ব্যবহার করা মারাত্মক অপরাধ। ওলী স্বয়ং দয়াবশতঃ কিছু না করিলেও খোদার বন্ধুত্বের মর্যাদাবোধ অপরাধীকে রেহাই দেয় না। কাজেই বিষয়টি হইতে খুব বাচিয়া থাকা কর্তব্য। সাধক শীরাধী বলেনঃ 3091 ০৫ 3381 ১৩ 459৯ ০৮৫৯০ 7 0৫০ ৪০ ০১১৩ ১৪ 4২১৯০ ০ (বস তাজরবা কারদেম দরী দায়রে মুকাফাত + বা দরদ কু হর কেহ দর উফ্তাদ বর উফ্তাদ) অর্থাৎ, “দান প্রতিদানের অভিজ্ঞতা দুনিয়াতে আমরা এই লাভ করিয়াছি যে, যে খোদা- প্রেমিকদের সহিত অশুভ আচরণে লিপ্ত হইয়াছে, সেই ধ্বংসপ্রাপ্ত হইয়াছে” মাওলানা রূমী বলেনঃ ১৭ ৮০0 লু ৯৮০9১ 07-55-49৮1 0 লও ডল €হীচ কওমে রা খোদা রসওয়া না কর্দ + তা দিলে ছাহেবদিলে নামদ বদরদ) অর্থাৎ, “খোদা কোন জাতিকে এ পর্যন্ত লাঞ্কিত করেন না, যে পর্যন্ত না কোন আল্লাহওয়ালার অন্তর ব্যথিত হয়।” মনে রাখিও, কোন জাতি যদি কোন ওলীকে কষ্ট দেয়, তবে তাহার ধৈর্য বিফলে যায় না। কোন না কোন সময় হক তাঁআলা তাহার পক্ষ হইতে এমন ভয়াবহ প্রতিশোধ গ্রহণ করেন, যাহা স্বয়ং ওলীও কল্পনা করিতে পারেন না। এরূপ মনে করিও না যে, বান্দার হক শুধু জান ও মালের মধ্যেই সীমাবদ্ধ ; বরং ইজ্জতও ইহার অন্তভূক্ত। ইজ্জতের হক জান ও মালের হক হইতে অনেক বেশী। কেননা, মৃত্যুর পরও এই হক বাকী থাকে। মৃত্যুর পর কবরের অসম্মান না করা ইহার অন্যতম। বিষয়টি আমি প্রয়োজনীয় ব্যাখ্যাসহ বর্ণনা করিয়া দিলাম। বন্ধুবর কয়েকবারই আমাকে বিষয়টি স্মরণ করাইয়া দিয়াছিলেন, কিন্তু প্রত্যেক ওয়াষের মধ্যেই আমি উহা ভুলিয়া যাইতাম। কারণ, ফরমায়েশী আলোচ্য বিষয় খুব কম স্মরণ থাকে৷ এইবার ভুলি নাই এবং খোদার ফযলে এ সম্বন্ধে যথেষ্ট বর্ণনা হইয়া গিয়াছে। আমি আরও শুনিয়াছি.যে, কোন কোন মোখলেছ লোক কবরস্থানের হেফাযতের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ করিতেছেন। সর্বপ্রকারে তাহাদের সাহায্য ও সহায়তা করা প্রত্যেক মুসলমানের কর্তব্য। এখানে কেহ প্রশ্ন করিতে পারে- আপনি বলিয়াছেন 'যে, কবরস্থানের অসম্মান করিলে রিপদাপদ আসে। কিন্তু আমরা এ যাবৎ কবরস্থানে পেশাব-পায়খানা করিয়া আসিতেছি, আমাদের উপর তো কোন বিপদাপদ আসিল না। আমরা তো বেশ সবল ও সুস্থ আছি। ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।