পূর্ণ ধার্মিকতা ১২৯ অতএব, অস্থি চূর্ণ করিলে শারীরিক কষ্ট হয় না। তবে আত্মিক কষ্ট হইতে পারে । এই কারণেই হুযুর (দঃ) বলিয়াছেন যে, মৃতের অস্থি চূর্ণ করা জীবিতের অস্থি চূর্ণ করার মতই। হযরত উস্তাদ রাহ্মাতুল্লাহি আলাইহি (মাওলানা ইয়াকুব সাহেব) বলিতেন, কেহ তোমার পরিহিত চাদর খুলিয়া তোমার সম্মুখে পোড়াইয়া ফেলিলে তুমি যেরূপ কষ্ট অনুভব করিবে, মৃতের দেহ পোড়াইয়া ফেলিলে তাহার আত্মা তদ্রুপ কষ্ট অনুভব করে। চাদর পোড়াইয়া ফেলিলে আমরা শারীরিক কষ্ট পাই না- শুধু আত্মিক কষ্ট হয়। হাদীসে এই দিক দিয়াই তুলনা দেওয়া হইয়াছে। তাছাড়া গোনাহের দিক দিয়া তুলনা দেওয়ারও সম্ভাবনা আছে। অর্থাৎ, জীবিত ব্যক্তির অস্থি চূর্ণ করিলে যেরূপ গোনাহ হয়, মৃতের অস্থি চূর্ণ করিলেও তদ্রুপ গোনাহ্ হয়। (আমার মতে এই ব্যাখ্যাটি উত্তম।) উভয় ক্ষেত্রে সমান গোনাহ্ হওয়ার কারণ হইল সম্মান না করা। অস্থি চুর্ণ করিলে ও দেহ পোড়াইয়া ফেলিলে মৃতের প্রতি সম্মান করা হয় না; বরং অসম্মান করা হয়। মোটকথা, মৃত্যুর পরও মৃতের সম্মান করিতে হইবে। মৃতদিগকে মন্দ বলিতে নাই ঃ এই ব্যাখ্যা অনুযায়ী উপরোক্ত হাদীসও ইজ্জতের হকের সহিত সম্পর্কযুক্ত হইয়া যাইবে এবং এই অর্থ হইবে যে, মৃতব্যক্তি সম্মানের অধিকারী । অস্থি চূর্ণ করিলে সম্মানের হানি হয়, কাজেই অস্থি চূর্ণ করা হারাম। অস্থি চূর্ণ করা অপেক্ষা মন্দ বলা বেশী ক্রিয়াশীল। অতএব, মৃতদিগকে মন্দ বলাও হারাম। হাদীসে বলা হইয়াছে, মৃতদিগকে মন্দ বলিও না। কারণ, তাহারা বিচারের কাঠগড়ায় পৌঁছিয়া গিয়াছে। তাহারা আসলে মন্দ হইলে নিঃসন্দেহে শাস্তি ভোগ করিতেছে । কাজেই তোমার মন্দ বলা অনর্থক বৈ কিছুই নহে। আর যদি তাহারা আসলে ভাল লোক হয়, তবে তুমি মন্দ বলিয়া গোনাহগার হইবে। কাজেই মৃতদিগকে মন্দ বলা কিছুতেই শোভনীয় নহে! €তেবে যাহারা জীবিতাবস্থায় কোন মন্দ প্রথা প্রচলিত করিয়া যায় এবং মৃত্যুর পরও মানুষ এ প্রথা পালন করে-_তাহাদিগকে মন্দ বলা দৃষণীয় নহে। কারণ, ইহাতে মানুষ এ প্রথা পালনে বিরত হইবে।) সুতরাং কথায় বা কাজে কোন প্রকারেই মুসলমান মৃতের মানহানি করা জায়েয নহে। এই মানহানির অনেক প্রকার আছে। তন্মধ্যে একটি বিশেষ প্রকারের মানহানির প্রতি সম্প্রতি জনৈক সুহৃদ বন্ধু আমার দৃষ্টি আকর্ষণ করিয়াছেন। তাহা এই যে, কিছু সংখ্যক লোক কবরস্থানে পেশাব করে এবং কবরস্থানের জমিনে ঘর উঠাইয়া বসবাস করে। মাসআলাটি একটু ব্যাখ্যা সাপেক্ষ । ইহা মনোযোগ সহকারে শুনা উচিত। কবরস্থান ব্যক্তিগত মালিকানা স্বত্ব হইলে কবরের চিহ্ন মিটাইয়া উহাতে ঘর উঠানো জায়েয । কিন্তু যে স্থানে কবরের চিহ্ত আছে, তথায় পায়খানা তৈরী করা কিংবা পেশাব করা হারাম। কবরস্থান ওয়াকফ সম্পত্তি হইলে উহাকে যে কোন রকমে ব্যবহার করা হারাম। তথায় ঘর নির্মাণ করা জায়েয নহে। আমাদের দেশে অধিকাংশ কবরস্থান ওয়াকৃফ সম্পত্তি। কাজেই এই ধরনের ব্যবহার হইতে বাচিয়া থাকা উচিত। ইহাতে আখেরাতের ক্ষতি অর্থাৎ, গোনাহ তো আছেই, প্রায়শঃ পার্থিব ক্ষতিও হইয়া থাকে। কোন কোন সময় কবর হইতে এরূপ অপকর্মকারীর প্রতি মরণাঘাত হানা হয়। এ ধরনের অনেক ঘটনাই বর্ণিত আছে। কিন্তু সবই যে সত্য-_আমি এরূপ দাবী করি না, তবে অনেক ঘটনা অত্যন্ত নির্ভরযোগ্য সনদ দ্বারাও প্রমাণিত আছে। অতঃপর এসবের প্রতি দৃষ্টি না করিলেও পেশাব-পায়খানা করিলে মৃতব্যক্তিদের যে কষ্ট হয়, ইহাতে কোনরূপ সন্দেহের অবকাশ নাই। ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।