১২৮ মাওয়ায়েযে আশ্রাফিয়া লোকেরা ইহাকে মামুলী মনে করিয়া থাকে। অথচ অবস্থা এই যে, ইহা সমস্ত নামায রোযাকে ডুবাইয়া দিবে। তুমি যাহার ইজ্জত নষ্ট করিবে, কিয়ামতের দিন তোমার নেকীসমূহ তাহাকে দেওয়া হইবে । কাজেই ইজ্জতের হকের প্রতি নামায-রোযা হইতেও বেশী লক্ষ্য রাখা উচিত! আরও একটি বিষয় মনে পড়িল। উহা এই যে, জান ও মালের হক মৃত্যুর পরই শেষ হইয়া যায়; কিন্তু ইজ্জতের হক মৃত্যুর পরও বাকী থাকে। মৃত্যুর পর যদি কাহাকেও মার, তবে সে তাহা অনুভব করিতে পারিবে না। ফলে ইহার কেছাছস্বরূপ তোমাকে মারা হইবে না। তদ্রুপ মৃত্যুর পর কাহারও ধন চুরি করিলে তাহা মৃতব্যক্তির ধন চুরি করা হইবে না; বরং ওয়ারিসদের ধন চুরি করা হইবে। কিন্তু মৃতব্যক্তির প্রতি কোন অপবাদ লাগাইলে বা তাহাকে মন্দ বলিলে, তখন তাহার গীবতের গোনাহ্ হইবে। এই পাপের কাফ্ফারা হিসাবে দো'আ ও এস্তেগফার করিতে হইবে। ইহাতে আশা করা যায় যে, খোদা তাহাকে তোমার প্রতি সন্তুষ্ট করাইয়া লইবেন। দেহ ও আত্মার সম্বন্ধ ঃ আমি বলিয়াছি যে, মৃতব্যক্তি আঘাত অনুভব করিতে পারে না। অথচ হাদীসে বলা হইয়াছে ঃ (০১১২৫ ৩০ ০০৯ ১5 ৬৫ “মৃত্যুর পর মুসলমানের অস্থি চর্ণ করা জীবিতাবসথায় তাহার অস্থি চর্ণ করার ন্যায়।” ইহার উত্তর এই যে, এখানে মৃতা- বস্থাকে সকল দিক দিয়াই জীবিতাবস্থার সহিত তুলনা করা হয় না। এরূপ করা হইলে বিচারে আঘাতের পরিবর্তে আঘাতকারীকেও আঘাত করা হইত। সুতরাং এই হাদীস দ্বারা মৃতব্যক্তি ও জীবিত ব্যক্তি উভয়কেই সমান অনুভূতিশীল বলিয়া ধারণা করার অবকাশ নাই। মৃত্যুর পরও দেহের সহিত আত্মার কিঞ্চিৎ সম্বন্ধ থাকে। পরিহিত পোশাকের সহিত আমাদের €দহের যৈ সম্পর্ক এ সম্পর্কও তদূপ। কেহ আমাদের পরিহিত পোশাক ছিড়িযা ফেলিলে আমরা কষ্ট অনুভব করি। এই কিঞ্চিৎ সম্বন্ধের কারণেই কবরস্থানে পৌঁছিয়া যে সব ছালাম ও দো'আ করা হয়; কবরবাসীরা তাহা শুনে। সাধারণ মু'মিন অপেক্ষা শহীদদের মধ্যে এই সম্পর্ক আরও রব শি তাহাদের মারে যাইয়া সাদ ঢাহিতে হইবে। শর্তের দৃষ্টিতে ইহা স্পর্ না-জাযেম। তাহাদিগকে উছ্লা_ বানাইয়া দো'আ করায় কোন দোষ নাই। তাহাদিগকে দো'আর ফরমায়েশ করাও জায়েয নহে। কারণ, তাহারা এরূপ দো'আ করার অনুমতি পাইয়াছেন বলিয়া শরীঅতে কোথাও প্রমাণ নাই। হাদীস দৃষ্টে শুধু এতটুকু জানা যায় যে, কবরস্থানে পৌঁছিয়া মৃতদের জন্য দো'আ করিবে! আরও জানা যায় যে, জীবিতদের দো'আয় মৃতদের উপকার হইয়া থাকে। তাহারা দোঁআর অপেক্ষায় থাকে । এমতাবস্থায় তাহাদিগকে দোঁআ করিতে বলিলে তাহারাও জীবিতদের জন্য দোআ করিবে, হাদীসে ইহার কোন প্রমাণ পাওয়া যায় না। ওলীদের তুলনায় নবীদের দেহের সম্বন্ধ আত্মার সহিত আরও বেশী থাকে। ইহারই অন্যতম প্রতিক্রিয়া হিসাবে নবীদের মৃত্যুর পর তাহাদের ত্যাজ্য সম্পত্তি ওয়ারিসদের মধ্যে বন্টন করা হয় না। তাহাদের বিবিদিগকে বিবাহ করাও অন্যের পক্ষে হারাম। হাদীসে এই মাসআলাটি শুধু হুযূর দেঃ)-এর সম্বন্ধে বর্ণনা করা হইয়াছে; কিন্তু কোন কোন আলেমের মতে সকল নবীদের ক্ষেত্রেই ইহা সমভাবে প্রযোজ্য । (খোদাই ভাল জানেন ।) ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।