Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 5
/ ২১২
📝 লেখা 📖 পিডিএফ

পূর্ণ ধার্মিকতা ১২৭ করিলেন, তখন তাগাদাবিশিষ্ট হক কতটুকু গুরুত্বপূর্ণ হইবে, তাহা সহজেই অনুমেয়। তাহা ছাড়া উদাহরণস্বরূপ এখানে কতিপয় হক উল্লেখ করিয়াছেন! নতুবা আরও অনেক প্রকার হক আছে। অনেকের ধারণা একমাত্র মালই বান্দার হক। অথচ হাদীস দ্বারা জানা যায় যে, বান্দার হক মালের মধ্যেই সীমাবদ্ধ নহে; বরং ইহা ছাড়াও আরও অনেক প্রকার হক আছে। হাদীসটি এইরূপ ঃ বিদায় হজ্জে প্রদত্ত খোত্বায় হুযুর (দঃ) ছাহাবীদিগকে জিজ্ঞাসা করেন, 1$৯ 7৬6 ৬ “ইহা কোন্‌ দিন £” ছাহাবাগণ উত্তরে বলিলেন, (৫21 1১3 281303 “আল্লাহ্‌ ও তাহার রাসূলই ভাল জ্ঞাত আছেন।” তিনি আবার জিজ্ঞাসা করিলেন, ১৫ ৫3:15 এ “ইহা কোরবানীর দিন নয় কি? “তাহারা বলিলেন, হা, 1903 ইহা হইতে ছাহাবীদের চূড়ান্ত শিষ্টাচার জানা যায়। তাহারা যে বিষয়টি জানিতেন, তাহাও আল্লাহ্‌ ও রাসূলের প্রতি সমর্পণ করিয়া দিতেন। নিজেদের পাণ্ডিত্য জাহির করিতেন না। অতঃপর হুযুর (দঃ) জিজ্ঞাসা করিলেন, “ইহা কোন্‌ স্থান?” এর পর আবার বলিলেন, “ইহা পবিত্র মকা) শহর নয় কি?” ছাহাবাগণ সমস্বরে উত্তর দিলেন, 'নিশ্চয়'। অতঃপর তিনি মাস সম্বন্ধে জিজ্ঞাসা করিয়া পরে নিজেই বলিলেন, “ইহা যিলহজ্জ মাস নয় কি?” ছাহাবাগণ বলিলেন, “নিশ্চয়'। অতঃপর তিনি বলিলেন ঃ ৫১৩ ০513৯ ৬ 2১ বি 895 ০৮ হও 055 ডন ৩৪ 1১১ (36 ০৪1৬৯ “তোমাদের জান, মাল, ইজ্জত পরস্পরের মধ্যে এমনি সম্মানিত, যেমন এই মাস, এই স্থান ও এই দিন সম্মানিত।” ইহাতে বুঝা গেল যে, কাহাকেও কষ্ট না দেওয়াও এক প্রকার বান্দার হক। যেমন, কাহাকেও অন্যায়ভাবে মারধর করা। দেশের শাসকবর্গ ও শিক্ষক ছাহেবান অহরহ এই হক নষ্ট করিতেছে। কাহারও ইজ্জত নষ্ট না করাও এক প্রকার বান্দার হক। সুতরাং কাহাকেও তিরস্কার করা, অপমান করা, অহেতুক কুধারণা পোষণ করা ইত্যাদি সবই হারাম! তদুপ কাহারও গীবত করাও না-জায়েষ। এমন কি কোরআন হাদীস দ্বারা বুঝা যায় যে, ইজ্জত সম্বন্ধীয় হকের মর্তবা যিনা ব্যভিচার ইত্যাদি হইতেও বেশী গুরুত্বপূর্ণ ৷ দুর্ভাগ্যক্রমে আমরা বিশেষতঃ কাহারও ইজ্জতের পরওয়া করি না। এরূপ অনেক লোক আছে যাহারা অন্যের এক পয়সাও আত্মসাৎ করে না, আর্থিক হক আদায় করিতে ত্রটি করে না। তাহারা নিজেদেরকে এই ভাবিয়া খুব পরহেযগার মনে করে যে, আমরা কাহারও হক নষ্ট করি না, কিন্তু অপরের ইজ্জত নষ্ট করার রোগে তাহারাও আক্রান্ত । আমাদের কোন বৈঠক গীবত হইতে খালি থাকে না। সাধারণ লোকের কথা দূরে থাক, আলেমদের মজলিসেও নির্বিবাদে গীবত চলিতে থাকে। সবচেয়ে সর্বনাশের কথা এই যে, মাশায়েখের পীর সাহেবদের) মজলিসও এই আপদ হইতে মুক্ত নহে। সাধারণ লোক তো.সাধারণ লোকেরই গীবত করে। তাহাদের মধ্যে অনেক ফাসেকও রহিয়াছে, যাহাদের ইজ্জতের হক তত বেশী নহে। কিন্তু আলেমগণ গীবত করিলে সাধারণ লোকের গীবত করিবে না; বরং অপর আলেমেরই গীবত করিবে। তদ্রুপ মাশায়েখ সর্বদা মাশায়েখেরই গীকত করিবে। একজন যাহাতে অপরজন হইতে উন্নত না হইয়া যায় এবং একজনের শিষ্যসংখ্যা যাহাতে অপরজন হইতে বাড়িয়া না যায়__এই কারণে আলেম, পীরদের মজলিস গীবতে পরিপূর্ণ থাকে। প্রকৃতপক্ষে তাহারা খোদার প্রিয় ওলীদেরই গীবত করে। সুতরাং এ ব্যাপারে তাহারা সাধারণ লোকদের চেয়ে বেশী দোষী । মনে রাখিও, ইহা মামুলী ব্যাপার নহে। ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।