Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 5
/ ২১২
📝 লেখা 📖 পিডিএফ

পূর্ণ ধার্মিকতা ১২৫ করিও না, সব আমাকে দান কর। আবার কেহ বলিল, নৃতন মৌলবী আবির্ভূত হইয়াছেন! নতুবা আজ পর্যন্ত কেহ এই সব ভিক্ষুকদের দান করাকে হারাম বলে নাই। আশেকের মর্যাদীঃ কিন্তু মাওলানা তো আল্লাহ্‌র শরীঅতের আশেক ছিলেন। আশেক কখনও গালিগালাজের পরওয়া করে না। কবি চমৎকার বলিয়াছেন ঃ 55 275818565৮2: 54০0-84-85 (গরচে বদনামীস্ত নযদে আকেলা + মা নামী খাহেম নঙ্গ ও নাম রা) “যদিও ইহা জ্ঞানীদের নিকট বদনামী, কিন্তু আমরা বদনামী ও নেকনামীর আকাঙ্ক্ষা করি না।” এই অর্থেই উদদুতেও একটি কাব্য পংক্তি আছে। তবে উহা কবিত্বের দিক দিয়া অনেক নিম্ন মানের। জানি না, ফারসী কবিতার সম্মুখে উদু কবিতা এত নিরস মনে হয় কেন? আলোচ্য বিষয়ের সহিত মিল থাকায় পংক্তিটি পড়িয়া দিতেছি ঃ 0৩ 7৩-৬ ৮৩ ৩৩০০ ৩৯০৪০ ৬৯ ৬৯ ০-৮ 70 ৩ এ 28০৯ ৬৩ ৯৮০০ 75৪ “অপমানিত আশেকের আবার দুর্নাম ও সুনামের পরওয়া কিসের? যে নিজেই অকৃতকার্য তাহার আবার পরের সহিত কি সংস্রব £” অকৃতকার্যতার অর্থ হযরত হাজী সাহেব (রঃ)-এর নিকট জিজ্ঞাসা করা উচিত। তিনি একবার বলিয়াছিলেন, ভাই! যাহারা কৃতকার্য হইতে চায়, তাহারা অন্য কোন বুযুর্গের নিকট গমন করুন। পক্ষান্তরে যাহারা অকৃতকার্য হইতে চান, তাহারা আমার নিকট আসুন। এর পর তিনি খুব আস্তে বলিলেন, অকৃতকার্যতার অর্থ কি জান? ইহার অর্থ হইল এশক। কারণ, আশেক প্রেমাম্পদের অন্বেষণ ও আগ্রহের আতিশয্যের কারণে প্রত্যেক স্তরে নিজকে অকৃতকার্যই মনে করে। কোন অবস্থা ও স্তরে পৌঁছিয়াও সে সন্তুষ্ট হইয়া বসিয়া থাকে না। সম্মুখে অগ্রসর হওয়ার প্রেরণায় উদ্দুদ্ধ থাকে। ফলে সে সব সময়ই অকৃতকার্য অবস্থায় থাকে। এই কারণেই চিশৃতিয়া তরীকায় সিদ্ধি লাভের পরও বিরহ জবালার পরিসমান্তি হয় না। তবে তাহা শুধু দুনিয়াতেই। এখানে মিলন হইতে পারে না বলিয়া তৃপ্তি লাভ হয় না। কিন্তু আখেরাতে তৃপ্তি লাভ হইয়া যাইবে। জনৈক সাহেবে হাল ছুফী বলেনঃ ৩3০1 535 ও ৬৭ ১৬০ 3 ৩৮ এও এ ফি ০ ও “জান্নাতসমূহের মধ্যে একটি জান্নাত আছে, যাহাতে কেবল হুর বা প্রাসাদ নাই। তথায় যাহারা বসবাস করিবে, তাহারা সর্বদাই হক তা'আলার নিকট শুধু “দেখা দাও, দেখা দাও? নিবেদন করিতে থাকিবে ।” ই অনেকেই ভুলবশতঃ এই উক্তিটিকে হাদীস মনে করে। প্রকৃতপক্ষে ইহা জনৈক ছুফীর উক্তি। তাহাও আবার ভ্রান্তিপূর্ণ। আমার মনে হয়, এই ছুঁফী জান্নাতকে দুনিয়ার ন্যায় মনে করিয়াছে। জান্নাতে তো প্রত্যেকেই স্ব স্ব ক্ষমতানুযায়ী প্রেমাস্পদের মিলন লাভ করিবে। ফলে পুরাপুরি সান্ত্বনা লাভ হইবে এবং কোনরূপ ব্যাকুলতা বাকী থাকিবে না! কোরআনের আয়াতের দ্বারাই স্পষ্ট বুঝা যায় যে, জান্নাতে মোটেই কোনরূপ কষ্ট ও ব্যাকুলতা থাকিবে না। আশেকের প্রাণ তো আখেরাতের আশায়ই দুনিয়ার দিনগুলি অতিবাহিত করিতেছে। যদি সেখানেও ব্যাকুলতা থাকে এবং সান্তনা না হয়, তবে ইহার ন্যায় চূড়ান্ত পর্যায়ের ব্যর্থতা আর কি হইতে পারে? ফ্ডড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।