১২৪ মাওয়ায়েযে আশ্রাফিয়া এখানে দুইটি প্রশ্ন দেখা দেয়। প্রথম প্রশ্ন এই যে, আর্থিক এবাদতকে শারীরিক এবাদতের পূর্বে উল্লেখ করা হইল কেন? ইহার উত্তর পূর্বেও দেওয়া হইয়াছে যে, কোন কোন লোক খুব বেশী কৃপণ হইয়া থাকে। তাহারা শারীরিক এবাদতে যথেষ্ট সাহসিকতার পরিচয় দেয়; কিন্তু অর্থ দান করার বেলায় গা বাচাইয়া চলে। কাজেই গুরুত্ব দানের উদ্দেশ্যে প্রথমে আর্থিক এবাদতকে উল্লেখ করা হইয়াছে। দ্বিতীয় প্রশ্ন এই যে, আর্থিক এবাদতের মধ্যেও নফল দান খয়রাতকে ওয়াজিব দান-খয়রাত তথা যাকাতের পূর্বে উল্লেখ করা হইল কেন? ইহার উত্তর এই যে, কোন কোন লোক খোদার সহিত শুধু আইনগত সম্পর্ক রাখিতে চায়। তাহারা ফরয যাকাত ব্যতীত অন্য কোনরূপ দান- খয়রাত করে না। এরূপ করা গোনাহ্ নহে সত্য, কিন্তু নিঃসন্দেহে খোদার সহিত দুর্বল সম্পর্কের পরিচায়ক। এই জন্য নফল দান-খয়রাতের কথা প্রথমে উল্লেখ করিয়া হক তা'আলা ইঙ্গিত করিলেন যে, যাকাত দেওয়া ওয়াজিব হেতু ইহা তো দিবেই__তৎসহ মাঝে মাঝে কিছু কিছু দান-খয়রাতও করা উচিত। দেখুন, যদি কোন প্রিয়জন বা কোন বাদশাহ আমাদিগকে বলে, এই ব্যাপারে তোমরা দুই টাকা ব্যয় কর। চিন্তা করুন, তখন আমাদের আনন্দের সীমা থাকিবে কি? তখন আমরা দুইটি টাকা খরচ করিয়াই ক্ষান্ত থাকিব না; বরং প্রিয়জন বা বাদশাহ্কে সন্তুষ্ট করিবার জন্য বা তাহার দৃষ্টিতে প্রশংসনীয় হওয়ার জন্য দুই-এর স্থলে দশ টাকা খরচ করিয়া ফেলিব। অতএব, খোদার সহিত শুধু আইনগত সম্পর্ক রাখা উচিত নহে! এই সূক্ষ্মতত্ব বুঝাইবার জন্য নফল দানকে ওয়াজিব দান এমন কি শারীরিক এবাদত অর্থাৎ, নামাযেরও পূর্বে উল্লেখ করা হইয়াছে। ইহার পর যখন যাকাতের বর্ণনা আসিয়াছে, তখন আবার নামাযকে যাকাতের আগে উল্লেখ করা হইয়াছে। যাহাতে বুঝা যায় যে, মর্যাদার দিক দিয়া নামাযই যাকাত হইতে উত্তম। তবে নামায ও যাকাতের পূর্বে আর্থিক ছদকার উল্লেখের পিছনে গুরুত্ব বুঝানই উদ্দেশ্য__মর্যাদার শ্রেষ্টত্ব প্রকাশ করা উদ্দেশ্য নহে! আর্থিক এবাদত হইতে নামাযের মর্যাদা বেশী এবং আর্থিক নফল ছদকা হইতে যাকাতের মর্যাদা অধিক। সোব্হানাল্লাহ্, খোদার কালামে প্রত্যেক বিষয়ের মর্যাদার প্রতি কত লক্ষ্য রাখা হইয়াছে! এই সব কারণেই এই কালাম দেখিয়া মানব-বুদ্ধি ঘুরপাক খাইতে থাকে। মানুষের পক্ষে এতসব বিষয়ের প্রতি লক্ষ্য রাখা বাস্তবিকই অসম্ভব । ২91 ০৩ 83004 “যাজ্জঞাকারীদিগকে দান করে এবং ক্রীতদাস মুক্ত করার ব্যাপারেও অর্থ ব্যয় করে।' ইহাও নফল দান-খয়রাতের এক অংশ। অন্যান্য আয়াত ও হাদীস দ্বারা বুঝা যায় যে, কেবলমাত্র যাহারা অপারগ অবস্থায় যাজ্রঞা করে এবং ভিক্ষাবৃত্তিকে পেশা বানাইয়া না লয়, তি শপ পপ পাপা স্পা শী পি 18805524155 চাওয়াপ্ত জায়েয নহে। এই যুগে হযরত মাওলানা গঙ্গুহী (রঃ) সর্বপ্রথম এই মাসআলাটির প্রতি আলোকপাত করিয়াছেন। তিনি একদিন বলিলেন, একটি মাসআলা বলিতেছি। জানি, ইহাতে প্রচুর গালি খাইতে হইবে। সত্যসত্যই এই মাসআলাটি প্রকাশ পাওয়া মাত্রই চতুদিক হইতে আপত্তি ও নিন্দাবাদের বান বর্ষিত হইতে থাকে। কেহ বলিল, ইহার অর্থ হইল কোন ভিক্ষুককে কিছু দান ফ্ড/.911000119.0010)
— পৃষ্ঠা ১৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।