খাটি ধর্ম ৭ করিতে হইবে? এই প্রশ্ন শুনা মাত্রই ক্রোধে হুযূরের মুখমণ্ডল বিবর্ণ হইয়া গেল। তিনি বলিলেন £ “উটের হেফাযতের প্রয়োজন কি? সে নিজেই হিংস্র জন্তদের কবল হইতে আত্মরক্ষা করিতে পারিবে। গাছের পাতা খাইতে খাইতে সে নির্বিঘ্নে মালিকের নিকট পৌঁছিয়া যাইবে” যেহেতু ছাহাবীর এই প্রশ্নের মধ্যে লোভের মনোবৃত্তি পরিষ্ফুট ছিল, তাই, হুযূর (দঃ) রাগান্বিত হইলেন। এর পরও কি যে কোন কঠোরতা ও যে কোন রাগকেই অসদাচরণ বলা হইবে? আজকাল আলেমদের প্রতি দোষারোপ করা হয় যে, তাহারা সামান্য ব্যাপারেই রাগান্বিত হইয়া যায়। তাহাদের আচরণ ভাল নহে। উপরোক্ত ঘটনাবলী দ্বারা খোদার ফযলে এই দোষারোপের অসারতা প্রমাণিত হইয়া গিয়াছে। এই প্রসঙ্গে আরও একটি বিষয় জানা গেল। কোন কোন ছাত্র উত্তাদের বিরুদ্ধে অভিযোগ করে যে, তিনি বড়ই কঠোর প্রকৃতির লোক। হাদীসের উপরোক্ত ঘটনা দ্বারা বুঝা যায় যে, অসমীচীন ব্যাপারে কঠোর হওয়াও সুন্নতের অন্তরভুক্ত। সত্য বলিতে কি, অনেক ছাত্র নানা আবল-তাবল প্রসঙ্গ তুলিয়া উস্তাদকে বিরক্ত করিতে প্রয়াস পায়। ইহা খুবই ধৃষ্টতাপূর্ণ কাজ ও বেআদবী। উত্তাদ ভুল করিলেও তখন চুপ থাকা উচিত। সময়ান্তরে বিনয় ও নম্রতা সহকারে তাহা উত্তাদকে বলিয়া দেওয়া যায়। নিজে ভুল করিলে তাহা তৎক্ষণাৎ মানিয়া লইয়া সংশোধিত হওয়া চাই। আজকাল ছাত্ররা এমনসব কাজ করিয়া বসে, যাহাতে রাগ না আসিয়া পারে না। বলাবাহুল্য, সত্যিকার ছাত্রের সংখ্যাই কমিয়া গিয়াছে! কোন কোন ছাত্র উত্তাদের তক্রীর (োঠদান) মনোযোগের সহিত শ্রবণ করে না। অথবা উদ্দেশ্য না বুঝিয়া উত্তাদের সহিত তর্কে অবতীর্ণ হইয়া যায়। এমতাবস্থায় উত্তাদ রাগান্বিত না হইয়া কি করিবেন? লক্ষৌয়ের একটি ঘটনা বলিতেছি, সেখানকার এক মাদ্রাসায় জনৈক উস্তাদ “ছদরা" কিতাব পড়াইতেন। কিতাবের এক জায়গায় ছাপার ভুল সন্দেহে সকল ছাত্রের কিতাব দেখা হইল। জনৈক ছাত্রকে যখন জিজ্ঞাসা করা হইল যে, তাহার কিতাবে কি লিখিত আছে? তখন সে কিতাবে খোজাখুজি করিতে লাগিল। উস্তাদ রাগান্বিত হইলে সে কাচুমাচু করিয়া বলিল ঃ "স্থানটি এইমাত্র হারাইয়া ফেলিয়াছি এখনই বলিতেছি।” দেরী হওয়ায় অতঃপর উত্তাদ কিতাবটি তাহার নিকট হইতে লইয়া নিজেই দেখিতে চাহিলেন। কিন্তু হায়! কিতাবটি ছদরা ছিল না; বরং উহা ছিল “শাম্ছে বাষেগা”। উস্তাদ জিজ্ঞাসা করিলেন ঃ “তুমি কি রোজই এই কিতাব পড় £৮ ছাত্র বলিলঃ “জী হা।” দেখুন, ছাত্রপ্রবর জানিতেনই না যে, তিনি প্রত্যহ কি কিতাবের স্থলে কি কিতাব লইয়া পড়িতে আসেন? জিজ্ঞাসা করি, এই উদাসীনতার নযীর আছে কি? তদ্রুপ জনৈক ছাত্র বলিত ঃ “যাহারা লেখাপড়া শেষ করিয়া ফেলে, তাহারা নিতান্তই বোকা । কেননা, এর পর মাদ্রাসার তরফ হইতে তাহাদের খোরাক বন্ধ হইয়া যায়। আমাকে দেখ, আমি কয়েক বৎসর যাবৎ কেবল “নূরুল আনোয়ারই' পড়িতেছি, ভবিষ্যতেও ইহাই পড়িবার ইচ্ছা রাখি” দেওবন্দ মাদ্রাসায় জনৈক বৃদ্ধ ছাত্র ছিল। লেখাপড়ার মধ্যেই তাহার সারাটি জীবন অতিবাহিত হইয়া যায়। দেওবন্দে আসার পর সে সব ক্লাসেই শরীক হইত। একবার এই ছাত্রটিই উত্তাদের তকরীরে প্রশ্ন করিয়া বসিল £ “ইহাতে একটি ত্রুটি পরিলক্ষিত হয় ।” উত্তাদ বলিলেন £ “প্রমাণ” ? ইহা শুনিয়া ছাত্রপ্রবর বলিল £ “সোবহানাল্লাহ্! দাবীও আমি করিব, প্রমাণও আমি দিব? ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।