Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 5
/ ২১২
📝 লেখা 📖 পিডিএফ

পূর্ণ ধার্মিকতা ১২১ কিনা, এক্ষণে তাহাই অনুধাবন করুন৷ শরীঅতে যে সমস্ত আদেশ নিষেধ রহিয়াছে, উহাদের সারমর্ম হইল তিনটি বিষয় ৪ (১) আকায়েদ, 6২) আমল, (৩) চরিত্র যাবতীয় খুঁটিনাটি মাসআলা মাসায়েল এই তিনটি বিষয় হইতেই উদ্ভূত। বর্ণিত আয়াতে এই তিনটি বিষয়ের প্রধান প্রধান বিভাগগুলি উল্লিখিত হইয়াছে । এই দিক দিয়া এই আয়াতখানি “ব্যাপক অর্থ-বোধক' বাক্যাবলীর অন্যতম। 2 ০০4 এখানে ৬ অর্থ নেকী। ইহার সহিত (এ). আলিফ ও লাম যুক্ত করা হইয়াছে বিশেষ নেকী বুঝাইবার জন্য। কাজেই আয়াতের অর্থ হইবে_ পূর্ব বা পশ্চিম দিকে মুখ ফিরাইয়া লওয়াই যথেষ্ট নেকী নহে যে, ইহা লইয়াই সন্তুষ্ট হওয়া যায়। আয়াতে প্রশ্ন হইতে পারিত যে, কেবলা মুখ হওয়া শরীঅতের নির্দেশ এবং শরীঅতের আদিষ্ট কাজ তো নেকী হওয়া অনিবার্ধ। তাসত্বেও আয়াতে নেকী নহে বলা হইল কেন? উপরোক্ত ব্যাখ্যার মধ্যে এই প্রশ্নের উত্তর হইয়া গিয়াছে অন্যান্যরা এই প্রশ্নের উত্তর বিভিন্নরূপে দিয়াছেন। কিন্তু আমার বর্ণিত উত্তরটি সবচাইতে সহজ; উত্তরটি এই মুহুর্তেই আমার মনে জাগিয়াছে। ইহার সারমর্ম এই যে, আয়াতে কেবলামুখী হওয়া যে একেবারেই নেকী নহে, তা বলা উদ্দেশ্য নহে; বরং ইহা যে, যথেষ্ট নেকী নহে তাহাই উদ্দেশ্য । এখানে আরও একটি প্রশ্ন জাগে যে, পূর্ব বা পশ্চিম দিকে মুখ ফিরানো যথেষ্ট নেকী নহে__ এই বিষয়টি কেন বর্ণনা করা হইল? উত্তর এই যে, ইহার পূর্বে কেবলা পরিবর্তনের ব্যাপারটি বর্ণনা করা হইয়াছে। কাফের ও মুশরিকদল ইহা লইয়া ব্যাপক হট্টগোল আরম্ত করিয়া দিয়াছিল। তাহারা জোরেসোরে প্রচার করিত যে, মুসলমানদের ধর্ম বেশ অদ্ভুত বৈচিত্রময় ধর্ম। তাহারা বিভিন্ন সময়ে বিভিন্ন দিকে মুখ ফিরায়। ইহাতে হক তা'আলা কাফেরদিগকে সতর্ক করিয়া বলিতেছেন যে, তোমরা এই আলোচনায় এমনি উঠিয়া পড়িয়া লাগিয়া গিয়াছ যে, মনে হয়, পূর্ব বা পশ্চিম দিকে মুখ ফিরানোই ধর্মের বড় ও প্রধান উদ্দেশ্য । অথচ ইহা উদ্দেশ্য নহে; বরং একটি উদ্দেশ্যের শর্ত বা উপায়সমূহের মধ্যে গণ্য । অতএব, উদ্দেশ্যকে ছাড়িয়া- উদ্দেশ্য নহে-_-এমন বিষয় লইয়া আলোচনায় মাতিয়া উঠা নির্বুদ্ধিতা বৈ কিছুই নহে। পূর্ব বা পশ্চিম দিকে মুখ করা যথেষ্ট নেকী নহে; বরং যাহা যথেষ্ট নেকী, তাহা পরে বর্ণিত হইতেছে। উহা! পালন করিতে যতুবান হও । আয়াতে অন্যান্য দিকগুলিকে বাদ দিয়া শুধু পূর্ব ও পশ্চিম দিককে বিশেষ করিয়া উল্লেখ করার একটি সুক্ষ্মসতত্ব আছে। ইহার উদ্দেশ্য এই নয় যে, কেবলা কেবলমাত্র পূর্ব ও পশ্চিম দিকদ্বয়ের মধ্যে সীমাবদ্ধ। কেননা, যে সব দেশ হইতে মক্কা শরীফ উত্তর দিকে অবস্থিত, এ সমস্ত দেশের অধিবাসীদের কেবলা উত্তর দিকে। তদুপ যে স্থান হইতে মক্কা দক্ষিণ দিকে অবস্থিত, সে স্থানের কেবলা দক্ষিণ দিক। মদীনাবাসীদের কেবলা দক্ষিণ দিক। এই জন্য হাদীসে তাহাদের জন্য 1:7£ 3 1১575 বলা হইয়াছে। অর্থাৎ, প্রস্রাব-পায়খানার সময় পূর্ব কিংবা পশ্চিম দিকে মুখ করিতে বলা হইয়াছে। ইহাতে বুঝা গেল যে, কেবলা পূর্ব বা পশ্চিম দিকেই সীমাবদ্ধ নহে। তা সত্তেও আয়াতে বিশেষ করিয়া এই দুইটি দিককে উল্লেখ করার সুক্স্মতত্ব এই যে, সকল দিক হইতে এই দুইটি দিক জনসমাজে প্রসিদ্ধ হওয়া সত্বেও যখন এইগুলি উদ্দেশ্যের অন্তভুক্ত নহে, তখন অন্যান্য দিক উদ্দেশ্যের অন্তর্ভুক্ত হওয়ার কোন প্রশ্নই উঠিতে পারে না। ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।