Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 5
/ ২১২
📝 লেখা 📖 পিডিএফ

পূর্ণ ধার্মিকতা ১১৯ খোদা-ভীতি প্রবল হইয়া গেলে উপরোক্ত অনিষ্টসমূহ দেখা দেয়। তখন আধ্যাত্মপথের পথিক উপলব্ধি করিতে পারে যে, ভীতির সকল স্তরই কাম্য নহে। কিন্তু হযরত দেঃ) মাত্র দুইটি শব্দের মাধ্যমে ইহার স্বরূপ বুঝাইয়া দিয়াছেন। অতএব, প্রমাণিত হইল যে, তাকওয়ার আসল উদ্দেশ্য হইল গোনাহ্‌ হইতে বাচিয়া থাকা। ইহা যে ধার্মিকতা তাহা বলাই বাহুল্য । কেননা, যাবতীয় ফরয, ওয়াজিব ইত্যাদি পালন করা এবং সমস্ত হারাম কাজ হইতে বীচিয়া থাকা ইত্যাদি সবকিছুই এই তাকওয়ার অন্তর্ভুক্ত। শরীঅতের কোন উদ্দেশ্যই ইহার গন্তীর বাহিরে নয়। নামাযও পড়িতে হইবে, কেননা, নামায ছাড়িয়া দেওয়া গোনাহ! যাকাতও দিতে হইবে, কারণ, যাকাত না দেওয়াও গোনাহ! এইরূপে সমস্ত আদিষ্ট কাজকর্ম পালন না করাও গোনাহ্‌। অতএব, বুঝা গেল যে, এই তাকওয়ার মধ্যে যাবতীয় আদিষ্ট বিষয় পালন করারও নির্দেশ আছে এবং সমুদয় হারাম কাজ হইতে বাচিয়া থাকারও তাকিদ আছে। বলা বাহুল্য, এই দুইটিই হইতেছে পূর্ণ ধার্মিকতার অঙ্গ। অতএব, তাকওয়া যে পূর্ণ ধার্মিকতা ইহাতে কোন সন্দেহ রহিল না। তাকওয়া যে পূর্ণ ধার্মিকতা তৎসম্বন্ধে আরও একটি দলীল আছে। তাহা হইল এই হাদীস ঃ ২১১০০ এ] 5০53 ৮৫৯ ৪১৯০ | ঠা “রাসূলে খোদা দেঃ) আপন পবিত্র বক্ষের দিকে ইশারা করিয়া বলিলেন, শুন! তাকওয়া এখানে নিহিত আছে।” অর্থাৎ, তাকওয়ার স্থান হইল অন্তর। এই হাদীসের সহিত আরও একটি হাদীস যোগ করুন ঃ শি ৮5 ৩৩০ 93 হর ৬ 2০ 54518 9৯০ শা ও ৫ 21 ০ আরা ০৯৩ 31 ৫৫ 5] অর্থাৎ, “দেহে একটি মাংসপিণ্ড আছে। উহা ঠিক থাকিলে সমস্ত দেহই ঠিক থাকে। আর উহা বিগড়াইয়া গেলে সমস্ত দেহই বিগড়াইয়া যায়। জানিয়া রাখ, উহা হইল অন্তর |” এই হাদীস দ্বারা বুঝা যায় যে, অন্তরের সংশোধনই কামেল সংশোধন। আর প্রথমোক্ত হাদীস দ্বারা বুঝা যায় যে, তাকওয়ার আসল আবাসস্থল অন্তর। কাজেই তাকওয়া দ্বারা অন্তরের সংশোধন হয়। অতএব, এই দুই হাদীস হইতে প্রমাণিত হয় যে, তাকওয়া হইলে পূর্ণ সংশোধনও হইয়া যায়। বলা বাহুল্য, এই পূর্ণ সংশোধনই হইল পূর্ণ ধার্মিকতা। এইভাবে তাকওয়ার অর্থ পূর্ণ ধার্মিকতা হওয়া প্রমাণিত হইয়া গেল। হাদীসে অন্তরকে তাকওয়ার আবাসস্থল বলার কারণ এই যে, খোদা-ভীতির কারণেই তাকওয়া (গোনাহ হইতে বাচিয়া থাকা) লাভ হইয়া থাকে। আর অন্তরই খোদা-ভীতির প্রকৃত বাসস্থল। এ পর্যন্ত আয়াতের প্রথমভাগ সম্বন্ধে আলোচনা করা হইল। ছাদেকীন (সেত্যবাদীগণ)-এর ব্যাখ্যা ঃ দ্বিতীয়ভাগ অর্থাৎ, ৩১৪১২ ₹ 1১১৫ “সত্যবাদীদের সঙ্গী হইয়া যাও” সম্বন্ধে আমি বলিয়াছি যে, ইহা প্রথম অংশে বর্ণিত উদ্দেশ্যটি হাছিল করার একটি উপায়। ইহার সারকথা হইল মোত্তাকী (খোদাভীরু)-দের সঙ্গ লাভ করা। আয়াতে ছাদেকীন শব্দের অর্থ কামেলীন পূর্ণ ধার্মিকগণ)। এখানে ছাদেকীন শব্দ দ্বারা উহার প্রসিদ্ধ অর্থ _(যাহারা সত্য কথা বলে) বুঝান হয় নাই; বরং উহা দ্বারা পরিপক্‌ ধার্মিক ব্যক্তিদিগকে বুঝানো হইয়াছে। আমাদের পরিভাষায়ও “পাক্কা ব্যক্তিকে সত্যবাদী বলা হয়। এই অর্থেই হক তা'আলা কোন কোন পয়গম্ধরকে 'ছিদ্দীক' নামে অভিহিত করিয়াছেন। যেমন, আল্লাহ্‌ পাক বলেনঃ ৬ ফডড/.911000119.0010)

— পৃষ্ঠা ১২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।