পূর্ণ ধার্মিকতা ১১৭ শিখাইয়াছিলেন, ধনীরাও তাহা পাঠ করিতে শুরু করিয়াছে৷ তিনি উত্তরে বলিলেন, এখন আমি কি করিব? খোদার অনুগ্রহের দরজা তাহাদের সম্মুধে আমি কিরূপে বন্ধ করিয়া দিব ঃ 2 ৬০ 45) ক ৩5৪ ১ ইহা খোদার অনুগ্রহ তিনি যাহাকে ইচ্ছা দান করেন। মালদার ছাহাবাগণ সর্বদাই দ্বীনদারীর উন্নতির পিছনে লাগিয়া থাকিতেন। তাহারা যখনই কোন নেক কাজের সংবাদ অবগত হইতেন, সকলের আগে উহা করার চেষ্টা করিতেন। তাহাদিগকে দ্বীনদারীতে পিছনে ফেলিয়া দেওয়া গরীবদের পক্ষে কঠিন ছিল। তাহাদের নিকট যদিও প্রচুর পরিমাণে মালদৌলত ছিল; কিন্ত তত্প্রতি বিন্দুমাত্রও মনের টান ছিল না। জনৈক ছাহাবী মৃত্যুকালে অঝোরে কাদিতেছিলেন। অন্যান্যরা তাহাকে এই বলিয়া সান্ত্বনা দিতে লাগিলেন যে, খোদার ফঘলে তৃমি হযরতের সঙ্গী হইয়া অমুক অমুক জেহাদে শরীক হইয়া খোদার পথে ইসলামের বহু খেদমত করিয়াছ। ইনশাআল্লাহ্ হক তা'আলা তোমাকে ক্ষমা করিবেন। অতএব, কান্নাকাটি করিয়া মন হাল্কা করিও না। তিনি উত্তরে বলিলেন, রাসূলে খোদা (দঃ)-এর আমলে আমরা খুবই নিঃস্ব ছিলাম। ওসমান ইবনে মায্উনের এন্তেকাল হইলে কাফনের জন্য মাত্র একটি ছোট কম্বল ছিল। উহা দ্বারা মাথা ঢাকিলে পা খোলা থাকিত। আর পা ঢাকিলে মাথা খোলা থাকিত। হুযূর (দঃ) নির্দেশ দেন যে, কম্বল ছারা মাথা ঢাকিয়া দাও এবং লতা-পাতা দ্বারা পা ঢাকিয়া দাও। অথচ আজ আমাদের কাছে এত মালদৌলত রহিয়াছে যে, মাটি ছাড়া উহার অন্য কোন জায়গা নাই। ছাহাবীর এই উক্তির দুই রকম অর্থ বর্ণনা করা হইয়াছে। (১) জমিনে পৌতিয়া ফেলা ব্যতীত এই মালদৌলতের অন্য কোন জায়গা নাই! €২) দালান-কোঠা নির্মাণে ব্যয় করা ব্যতীত এই টাকা-পয়সা অন্য কোন কাজে আসিবে না। ইহাতে বুঝা গেল যে, ছাহাবীগণ অতিরিক্ত টাকা-পয়সা জমা হইয়া গেলে আনন্দিত না হইয়া বরং ক্রন্দন করিতেন। বন্ধুগণ, এই জাতীয় ধনীদের প্রতি লক্ষ্য করিয়াই ছুফীগণ মতভেদ করিয়াছেন যে, ছবর উত্তম, না শোকর (কৃতজ্ঞতা) উত্তম £ ছুফীদের উক্তিতে শাকের (কৃতজ্ঞ) বলিয়া ছাহাবীদের ন্যায় ব্ক্তিকেই বুঝানো হইয়াছে। আমাদের ন্যায় হারামখোর ধনীদিগকে বুঝান হয় নাই। আমরা অহরহ খোদার নেয়ামত ভোগ করিয়া পাপ কাজে আরও বেশী উৎসাহী হইয়া পড়ি। আমাদের যুগের ধনীদিগকে দেখিলে ছুফীগণ কৃতজ্ঞ ব্যক্তি অপেক্ষা ধৈর্যশীল ব্যক্তিকেই উত্তম বলিতেন। (তবে কোন কোন ধনী ইহা হইতে স্বতন্ত্র) এমতাবস্থায় আজকালের ধনীদিগকে ধর্ম বিষয়ে পিছনে ফেলিয়া যাওয়া মোটেই কঠিন নহে। আশ্চর্যের বিষয়, তা সত্তেও আমাদের চৈতন্যোদয় হয় না। আমরা যেমন দুনিয়াদারীতে ধনীদের পিছনে তদ্রুপ ধর্ম বিষয়েও তাহাদের অপেক্ষা বেশী অগ্রসর নই। বিশেষ করিয়া আলেমদের এ বিষয়ে অবশ্যই লজ্জা হওয়া উচিত। তাহাদের কর্তব্য হইল-_ধনীগণ যেরূপ দুনিয়ার ব্যাপারে উন্নতি করিতে ক্লান্ত হয় না, তদ্র্প তাহাদেরও দ্বীনদারীর উন্নতিতে অক্রান্ত চেষ্টা করা। আমি যে আয়াতখানি তেলাওয়াত করিয়াছি, উহাতে ইহার একটি সহজ পন্থা বর্ণিত হইয়াছে। তাকওয়ার ব্যাখ্যা $ আল্লাহ্ তাঁআলা বলেন £ ০ ৩৪১৮০৭519৫3 901581 9১৭ ুঞ। 5 ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।