Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 5
/ ২১২
📝 লেখা 📖 পিডিএফ

১১৬ মাওয়ায়েষে আশ্রাফিয়া ০15১8 585555%)1835-4-5৯ 538 2015-85-4৩ $৪31475 ০1১৯ ৬ ও ১১৬১ ০৮৪০৪ খশ৯- ৬১ ০২১৯ আই এও ১ ০৮ ইয়াদ দারী কেহ্‌ ওয়াকৃত যাদানে তু + হামা খান্দা বুদান্দ ও তু গিরয়া আচুনা যী কেহ ওয়াকৃত মুদীনে তৃ + হামা গিরয়ী শাওয়ান্দ ও তু খান্দী) “স্মরণ আছে কি? তোমার জন্মগ্রহণের সময় সকলেই হাসিতেছিল আর তুমি কাদিতে- ছিলে। এখন তুমি এইভাবে জীবনযাপন কর যেন তোমার মৃত্যুতে সকলেই কাদে আর তুমি হাসিতে থাক।” একটি চমণ্কার বিষয়বস্তু £ অর্থাৎ, তোমার স্মরণ আছে কি? যখন তুমি জন্মগ্রহণ করিয়াছিলে, তখন সকলেই হাসিতেছিল; কিন্তু তুমি কাদিতেছিলে। তাহারা যালেমই বটে। কারণ, তোমার ক্রন্দনেও তাহাদের দয়া হয় নাই। তাহারা তখনও হাসিতেছিল। এখন তুমি ইহার প্রতিশোধ এইভাবে লও যে, তোমার মৃত্যুর সময় তাহারা যেন কাদে এবং তুমি হাসিতে থাক। অর্থাৎ, এইভাবে জীবনযাপন কর- যাহাতে তোমার মৃত্যুতে সকলেই শোকে মৃহ্যমান হইয়া পড়ে এবং তুমি খোদার সহিত মোলাকাতের কথা ভাবিয়া আনন্দিত হও। তাহারা কাদিতে থাকিবে আর তুমি হাসিতে থাকিবে । এমন যেন না হয় যে, মৃত্যুর সময়ও সকলেই আপদ দূর হইল ভাবিয়া আনন্দিত হয় এবং তুমিও কৃত গোনাহ্সমূহের জন্য কাদিতে থাক। পূর্বোল্পিখিত কবিতার ন্যায় এই কবিতার মধ্যেও তুলনামূলক বিষয় বর্ণিত হইয়াছে। অর্থাৎ, তোমার কান্না দেখিয়া যেরূপ সকলেই হাসিতেছিল, এখন তুমিও তদ্রুপ তাহাদের কান্না দেখিয়া হাসিতে হাসিতে দুনিয়া ত্যাগ কর এবং আখেরাতের আরাম-আয়েশ দেখিয়া স্বতঃস্ফর্তভাবে বলিতে থাক ঃ হাঁ আমার কওম যদি জানিত যে, খোদা আমাকে মাফ করিয়া দিয়াছেন এবং আমাকে সম্মানিতদের তালিকাভুক্ত করিয়া লইয়াছেন।” তাহারা ইহা জানিতে পারিলে কাদাকাটি ত্যাগ করিয়া দিত। পূর্বোল্লিখিত কবিতায়ও এইরূপ তুলনামূলক বিষয় বর্ণিত হইয়াছে। অর্থাৎ, দ্বীনদারীতে রাজা-বাদশাহ্দিগকে পিছনে ফেলিয়া দাও-_যেমন তাহারা তোমাদিগকে দুনিয়া- দারীতে পিছনে ফেলিয়া দিয়াছে। আজকালকার রাজা বাদশাহ্রা হযরত ছাহাবীদের ন্যায় নয় যে, তাহাদিগকে পিছনে ফেলা কঠিন হইবে। ছাহাবীদের অবস্থা ৪ ছাহাব! (রাঃ)-এর অবস্থা ছিল এইরূপ £ একদা দরিদ্র মুসলমানগণ হুযুর €দঃ)-এর খেদমতে অভিযোগ পেশ করিলেন, ইয়া রাসূলাল্লাহ্‌! ধনীরা আমাদের অপেক্ষা অনেক বেশী অগ্রসর হইয়া যাইতেছে। আমরা যেমন নামায রোযা যিকর ইত্যাদি করি, তাহারাও তদ্রুপ করে। অধিকন্তু তাহারা যাকাত দেয়, দান-খয়রাত করে এবং জেহাদে মুক্ত হস্তে ব্যয় করে। আমরা এগুলি করিতে পারি না। ইহার উত্তরে হযরত দেঃ) বলিলেন ঃ তোমরা পাচ ওয়াক্ত নামাযের পর-_ ঠুহা 3 2৪1 বু থা বুও ঞ টুনা ঞ। 54 এই ওষীফা রীতিমত পাঠ কর। ইহাতে তোমরা ধনীদের ছদ্কা-খয়রাত হইতেও বেশী সওয়াব পাইবে। ধনী ছাহাবীগণ এই সংবাদ অবগত হইয়া তাহারাও এই ওষযীফা পাঠ করিতে লাগিলেন। গরীবরা আবার হুযুর (দঃ) -এর খেদমতে অভিযোগ লইয়া হাযির হইল, ইয়া রাসূলাল্লাহ! আপনি আমাদিগকে যে ওষযীফা ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।