Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 5
/ ২১২
📝 লেখা 📖 পিডিএফ

পূর্ণ ধার্মিকতা ১১৫ অর্থাৎ, “যাহারা আমার পথে চলিবার জন্য প্রাণপণ চেষ্টা করে, আমি তাহাদিগকে আমার পথ দেখাইয়া দেই এবং যে ব্যক্তি খোদাকে ভয় করে, খোদা তাহার জন্য নিঙ্কৃতির পথ বাহির করিয়া দেন!” চিন্তাহীনতা পরিতাপের বিষয়, এর পরও মানুষ দ্বীনদারীতে উন্নতি করিতে চেষ্টিত হয় না। যাহার মধ্যে যতটুকু দ্বীনদারী আছে, সে উহা লইয়াই সন্তুষ্ট হইয়া বসিয়া থাকে। আমি শুধু সাধারণ লোকের কথাই বলিতেছি না; বরং দুঃখের বিষয়, বিশিষ্ট লোকগণও উন্নতির চিন্তা করে না। যাহারা শিক্ষাদান কার্যে রত আছে, তাহারা উহাতেই সন্তুষ্ট হইয়া মনে করে যে, বড় দ্বীনদার হইয়া গিয়াছে, সর্বদা খোদার কালাম ও রাসূলের বাণী লইয়া গবেষণা করিতেছে। তাহাদিগকে জিজ্ঞাসা করি, তাহাই যদি হইত, তবে শরীঅতে লেন-দেন ও সামাজিকতার শিক্ষা কেন রহিয়াছে ? চরিত্র সংশোধনের প্রতি জোর দেওয়া হইয়াছে কেন? এইগুলি দ্বীনদারীর অন্তর্ভুক্ত নহে কি? এইগুলির উপর আমল করার জন্য মুসলমানদিগকে বাদ দিয়া অন্য জাতি পয়দা হইবে কি? ফেকাহ্‌ শাস্ত্রে তাকওয়া সম্বন্ধে বহু খুটিনাটি মাসআলা বর্ণিত হইয়াছে। তোমরা সেগুলির উপর আমল কর না কেন? ফেকাহ্বিদগণ এই সমস্ত মাসআলা কেন বর্ণনা করিয়াছেন ? দুনিয়াদার ব্যক্তি সামান্য দ্বীনদারী লইয়া সন্তূষ্ট থাকিলে যতটুকু ক্ষতিগ্রস্ত হইবে, আলেমগণ অল্প দ্বীনদারী লইয়া সন্তুষ্ট হইয়া গেলে তদপেক্ষা বেশী ক্ষতিগ্রস্ত হইবে। কারণ, দ্বীনদারী অল্প হইলেও দুনিয়াদাররা দুনিয়ার আরাম ও শান্তি লাভ করিতে পারে। পক্ষান্তরে মৌলবী সাহেবরা দুনিয়ার ব্যাপারে তো রিক্তহস্ত থাকেনই; তদুপরি যদি ছ্বীনদারীতেও রিক্তহস্ত হইয়া পড়েন, তবে তাহাদের কোন দিক লাভ হইল না। দুনিয়া ও আখেরাতের উভয় ক্ষেত্রেই অশান্তি! দুনিয়াতে তাহাদের অশান্তি লাগিয়াই আছে! বসবাসের জন্য না আছে সুউচ্চ দালান-কোঠা, চাকর-বাকর এবং না আছে টাকা-পয়সা ও সুস্বাদু আহার্য। রেশমী পোশাকও তাহারা পরিধান করিতে পারেন না। এমতাবস্থায় এই সম্প্রদায়টি সামান্য দ্বীনদারী লইয়াই কেন যে সন্তুষ্ট হইয়া যায় এবং দুনিয়া ত্যাগের পরও দ্বীনদারীতে পূর্ণতা অর্জন করে না, তাহা বাস্তবিকই দুর্বোধ্য। ইমাম গায্যালী (রহঃ) বলেনঃ ১৩ ০ুখ। ৪ $ 1৮522014128 1১ ৩৪ ১৩৩ ৬3 এ এ ও ১১৩ ৩2 ৫2১ 4১০1 5421 ৮5৫ ১ ৮214 ১২ ১৯০৪ “রাজা বাদশাহ্দিগকে দেখি, তাহারা সামান্য দ্বীনদারীতে সন্তুষ্ট হইয়া গিয়াছে। কিন্তু সামান্য দুনিয়া লইয়া সন্তুষ্ট হইতে তাহাদিগকে কখনও দেখা যায় না৷ অতএব, তুমি দ্বীনদারী লইয়া তাহাদের দুনিয়াদারী হইতে বিমুখ হইয়া যাও-_যেমন, তাহারা দুনিয়াদারী লইয়া দ্বীনদারী হইতে মুখ ফিরাইয়া লইয়াছে।” অর্থাৎ, দুনিয়ার ব্যাপারে রাজা-বাদশাহ্দিগকে পিছনে ফেলা সম্ভব না হইলেও দ্বীনের ব্যাপারে তাহাদিগকে পিছনে ফেলা যায় ; সুতরাং তুমি তাহাই কর। অদ্য তাহাদের তোমা অপেক্ষা বেশী অগ্রসর দেখা যায় সত্য; কিন্তু কাল দ্বীনদারীতে তুমি তাহাদের অপেক্ষা অগ্রসর থাকিবে । পক্ষান্তরে যদি তুমি দ্বীনদারীতেও পিছনে পড়িয়া থাক, তবে তাহারা সর্বক্ষেত্রেই তোমা হইতে অগ্রসর হইতে থাকিবে! ইহা মারাত্মক ক্ষতির কথা৷ সোবহানাল্লাহ্‌! কি চমৎকার শিক্ষা! ঠিক এইরূপ অর্থেই অপর একজন কবি বলিয়াছেন ঃ ফড/.911000119.0010)

— পৃষ্ঠা ১২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।