Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 5
/ ২১২
📝 লেখা 📖 পিডিএফ

১১৪ মাওয়ায়েষে আশ্রাফিয়া আপনি মালপত্রগুলি ওযন করিয়া ভাড়া গ্রহণ করুন। যেহেতু আমি স্বেচ্ছায় বলিয়া দিয়াছি, কাজেই আপনি নিশ্চয়ই বুঝিতে পারিয়াছেন যে, আমি খিয়ানত অথবা আইনকে ফাকি দেওয়ার চেষ্টা করি নাই। অতএব, আইনত যাহা ভাড়া হয়, আমার নিকট হইতে তাহাই লওয়া উচিত-_ ডবল চার্জ করা উচিত নহে। বাবু বলিল, স্বচ্ছন্দে চলিয়া যান, আপনার নিকট হইতে কিছুই লইব না। বন্ধুবর আবার পীড়াপীড়ি করিলেন। বাবু বিস্ময় সহকারে তাহাকে স্টেশন-মাষ্টারের নিকট লইয়া গেল। ্টেশন-মাষ্টারও ভাড়া নিতে অস্বীকৃতি জ্ঞাপন করিলেন। তিনি এখানেও গীড়াগীড়ি করিলেন। তাহাদের ধারণা ছিল যে, আগন্তক লোকটি ইংরেজী ভাষা জানে না। তাই তাহারা উভয়ে ইংরেজীতে আলাপ করিতে লাগিল। তাহাদের আলাপের সারমর্ম ছিল এইরূপ £ মনে হয়, লোকটি মদ পান করিয়াছে। তাই লইতে অস্বীকার করা সত্তেও স্বেচ্ছায় টাকা দিতে চাহিতেছে। বন্ধুবর বলিলেন, আমি মদ পান করি নাই, তবে আমার ধর্ম আমাকে এরূপ করিতে বাধ্য করিতেছে। আফ্‌সোস্‌ আজকাল প্রবঞ্চনা ও চাতুরীর বাজার গরম হইয়া গিয়াছে! ফলে কেহ স্বেচ্ছায় খোদার ভয়ে অন্যের হক আদায় করিতে পারে বলিয়া মানুষ বিশ্বাসই করে না। তাহাদের মতে যে ব্যক্তি স্বেচ্ছায় অন্যের হক আদায় না করে, সে-ই বুদ্ধিমান। আর যে ইহা আদায়ের জন্য ব্যস্ত থাকে, তাহাকে পাগল মনে করা হয়। রেলওয়ে কর্মচারীরা বন্ধুবরকেও পাগল মনে করিয়া বলিয়া দিল-_আপনি আসবাবপত্র লইয়া চলিয়া যান। আমরা অনুমতি দিলাম, কেহ কিছু বলিবে না। তিনি বলিলেন, আপনাদের এরূপ অনুমতি দেওয়ার কোন অধিকার নাই। আপনারা কোম্পানীর মালিক নহেন--কর্মচারী মাত্র! কাজেই রেলওয়ের প্রাপ্য মাফ করিবার আপনাদের কি অধিকার আছে? শেষ পর্যন্ত কোনক্রমেই তাহারা মালের ভাড়া লইল না। তিনি আসবাবপত্র উঠাইয়া বাহিরে চলিয়া আসিয়া চিন্তা করিতে লাগিলেন, হে খোদা! এখন আমি কি করিব? তখন হক তাআলা তাহাকে সাহায্য করিলেন। কারণ, তিনি দেখিলেন যে, তাহার বান্দা গোনাহ্‌ হইতে বাচিবার পথ খুঁজিয়া পাইতেছে না। অন্যেরা তাহাকে গোনাহে লিপ্ত করিতে চায়, সে আত্মরক্ষার চেষ্টা করিয়া ক্লান্ত হইয়া পড়িয়াছে। তৎক্ষণাৎ বন্ধুবরের অন্তরে এই ধারণা জাগ্রত হইল যে, মালের ভাড়ার টাকা দ্বারা রেলওয়ে হইতে একটি টিকেট কিনিয়া ছিড়িয়া ফেলা উচিত। এইভাবে ভাড়া আদায় হইয়া যাইবে । অনন্তর তিনি তাহাই করিলেন। বন্ধুগণ, আপনারা ধর্মের উপর আমল করিয়া দেখুন। ইনশাআল্লাহ্‌ পদে পদে খোদার সাহায্য স্পষ্ট দৃষ্টিতে দেখিতে পাইবেন। খোদার সাহাষ্য ই ইহা জানা কথা যে, খোদার সাহায্য ব্যতীত দ্বীনদারীতে পূর্ণতা অঞ্জন করা যায় না। আমি জোর দাবীর সহিত বলিতে পারি যে, প্রাথমিক পর্যায়ে হক্‌ তা'আলা পুরাপুরি সাহায্য করেন। কাজেই ধর্মের কাজে যখন শুরু হইতে শেষ পর্যন্ত খোদার সাহায্য বিদ্যমান, তখন ভয়ের কোন কারণ নাই। অনেকেই বলে, ধর্মের উপর আমল করিব কিরূপে ? ইহা যে খুব কঠিন। আমি বলি, যদি আপনার কাছে কঠিন হয়, তবে খোদার কাছে কিছুতেই কঠিন নহে। তিনি যখন সাহায্যের ওয়াদা করেন, তখন এই ওষর পেশ করা নফসের দুষ্টামি বৈ কিছুই নহে। আল্লাহ্‌ তা'আলা বলেন £ ০ ৮০৯০ এ ৩০৯ ও] ও ৬৩ এ উস এ ১৬৩ এন্ড ফ্/.9110001179.0010)

— পৃষ্ঠা ১২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।