Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 5
/ ২১২
📝 লেখা 📖 পিডিএফ

পূর্ণ ধার্মিকতা ১১৩ অতঃপর সে দৌড়িয়া মৌলবী সাহেবের নিকট উপস্থিত হইয়া বলিতে লাগিল, জনাব, আপনি তাওয়াকুল সম্বন্ধে ওয়া করিতে যাইয়া একটি বিশেষ জরুরী কথা ছাড়িয়া দিয়াছেন। উহা না বলায় খোদা জানে কত মানুষ কষ্ট ভোগ করিতেছে। খোদার কৃপায় আমি নিজস্ব চেষ্টায় বিষয়টি বুঝিতে পারিয়াছি। নতুবা আমিও প্রাণ হারাইতাম। ভবিষ্যতে আপনি যখনই তাওয়াকুল সম্বন্ধে ওয়ায করিবেন, তখন মেহেরবানীপূর্বক এই কথাটিও বলিয়া দিবেন যে, গলা ঝাড়া দেওয়ারও প্রয়োজন আছে। এর পর লোকটি মৌলবী সাহেবকে আপন কাহিনী আদ্যোপান্ত শুনাইল। দেখুন, এই ব্যক্তি জীবিকার উপায়াদি ত্যাগ করার কথা শুনিয়া মনে করিল যে, সে-ও এই কাজের যোগ্য । ফলে কাজ-কারবার হইতে হাত গুটাইয়া অহেতুক কষ্ট ভোগ করিল। তাহার উচিত ছিল, আধ্যাত্মিক চিকিৎসকের নিকট জিজ্ঞাসা করা যে, সে চেষ্টা-চরিত্র ত্যাগ করার যোগ্য কিনা । জনৈক ব্যক্তি ওয়ায শুনিয়াছিল যে, খোদার পথে এক টাকা দান করিলে উহার পরিবর্তে দুনিয়াতে দশ ও আখেরাতে সত্তর টাকা পাওয়া যায়। সে মনে মনে ভাবিল, এর চেয়ে উত্তম ব্যবসা আর কি হইবে? সবকিছু ছাড়িয়া ইহাই করা উচিত। তাহার নিকট একটি টাকা ছিল। সে তৎক্ষণাৎ উহা খয়রাত করিয়া দিল এবং দশ টাকা পাওয়ার আশায় প্রহর গণিত লাগিল। কয়েকদিন অতিবাহিত হইয়া গেল; কিন্তু একটি পয়সাও আসিল না৷ সে খুব অস্থির হইয়া পড়িল! কিছুক্ষণ পর পর তাহার কেবল টাকাটির কথা মনে জাগিত। সে মনে মনে মৌলবী সাহেবকেও মন্দ বলিত। এইরূপে ক্রমাগত চিন্তার ফলে তাহার দাস্ত ও আমাশয় দেখা দিল। সে ঘন ঘন জঙ্গলে যাতায়াত করিতে লাগিল। একবার সে পায়খানায় বসিয়া মাটি খুডিতেছিল। হঠাৎ মাটির নীচ হইতে একটি থলিয়া বাহির হইয়া আসিল। উহাতে পূর্ণ দশ টাকা রক্ষিত ছিল। সে যারপরনাই আনন্দিত হইল ৷ দাস্তও বন্ধ হইয়া গেল। কারণ, যে কারণে দাস্ত হইতেছিল, তাহাই আর বাকী ছিল না। সে দৌড়িয়া মৌলবী সাহেবের নিকট যাইয়া বলিতে লাগিল, জনাব, আপনার ওয়া ষোল আনা সত্য। তবে কিনা উহাতে একটি কথা বাদ পড়িয়া গিয়াছে। ভবিষ্যতে কোথাও এই মাসআলাটি বর্ণনা করিলে ইহাও বলিয়া দিবেন যে, আমাশয়ে আক্রান্ত হইয়া শরীরও মোচড়াইতে হয়! এর পর যে ইহা সহ্য করিতে পারিবে, সে এক টাকার পরিবর্তে দশ টাকা পাইবে। আর যে সহ্য করিতে পারিবে না, সে এই পথেই আসিবে না। একের পরিবর্তে দশ পাওয়া যায় সত্য; কিন্তু মোচড় সহ্য করিতে সাংঘাতিক কষ্ট হয়। | মোটকথা, প্রত্যেককেই ক্ষতি সহ্য করার অনুমতি দেওয়া যায় না। তজ্জন্য কিছু শর্ত ও যোগ্য পাত্রের প্রয়োজন। তবে ইহাও সত্য যে, দ্বীনদারী প্রবল হইয়া গেলে ছ্বীনদার ব্যক্তি পার্থিব ক্ষতির পরওয়া করে না। জনৈক খোদা-প্রেমিকের কাহিনী ঃ আমার জনৈক বি,এ, পাশ বন্ধু একবার রেলে ভ্রমণ করিতেছিলেন। তাহার নিকট যথেষ্ট আসবাব-পত্র ছিল। ঘটনাক্রমে যে স্টেশনে তিনি গাড়ীতে চড়িয়াছিলেন, সময়ের অভাবে তথায় আসবাবপত্র ওযন ও বুক করাইতে পারেন নাই। অগত্যা তিনি ভাবিলেন যে, যে স্টেশনে নামিব, সেখানে আসবাবপত্র ওযন করাইয়া রেলওয়ের ভাড়া পরিশোধ করিয়া দিব। সেমতে গন্তবা স্থানে পৌঁছিয়া তিনি কর্মরত বাবুকে বলিলেন, আমার নিকট বেশী মালপত্র আছে, কিন্তু সময়ের অভীবে উহা ওযন করাইয়া বুক করাইতে পারি নাই। এখন ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।