Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 5
/ ২১২
📝 লেখা 📖 পিডিএফ

ডিও মাওয়ায়েষে আশ্রাফিয়া ইহা দেখিয়া কেহ কেহ তাহাকে এইরূপ পরামর্শ দিতে ক্রটি করিল না যে, সাহেব-_ আপনার কাছে টাকা বেশী হইয়া থাকিলে কোন দরিদ্রকে দান করিয়া দিন৷ রেলওয়েকে কেন দিতেছেন ? কেননা, রেল কর্মচারীরা এই ছেলের জন্য পূর্ণ টিকেট চাহিতেই পারে না। তিনি উত্তরে বলিলেন, যে উদ্দেশ্যের জন্য আমি এইরূপ খোজাখুজি করিতেছি, দরিদ্রকে টাকা দান করিলে তাহা লাভ হইবে না। অর্থাৎ, দরিদ্রকে টাকা দান করিলেই অপরের স্বত্ব বিনানুমতিতে ব্যবহার করা জায়েয হইয়া যাইবে না। মোটকথা, এ ব্যাপারে সকলেই তাহাকে বোকা ও পাগল ঠাওরাইতেছিল; কিন্তু আসলে তিনি ছিলেন খোদার পাগল। নীতি হইল, যখন ছ্বীনদারী প্রবল হয়, তখন মুসলমান পার্থিব ক্ষয়ক্ষতির প্রতি ভুক্ষেপও করে না। তবে কোথায় পার্থিব ক্ষতি বরদাশত করা এবং কোথায় না করা,__তাহা বিচক্ষণ বুযুর্গদের নিকট হইতে জানিয়া লওয়া আবশ্যক। ব্যাপকভাবে যে কোন পার্থিব ক্ষয়ক্ষতির বরদাশত করা জরুরী নহে; বরং বিষয়টি ব্যাখ্যা সাপেক্ষ । মোটামুটিভাবে শরীঅতের কোন ওয়াজিব কাজ পালন করিতে কিংবা কোন হারাম কাজ হইতে আত্মরক্ষা করিতে যাইয়া যদি অর্থ কিংবা আত্মসম্মানের ক্ষতিও হয়, তবে তৎপ্রতি ভুক্ষেপ করা উচিত নহে। আর যদি প্রাণ নাশের আশঙ্কাজনিত ক্ষতি দেখা দেয়, তবে এই ব্যক্তির জন্য ওয়াজিব কাজ ওয়াজিব থাকিবে না এবং হারাম কাজ হারাম থাকিবে না। মোস্তাহাব কিংবা সুন্নত পালন করিতে যাইয়া আর্থিক ক্ষতি বরদাশত করা ওয়াজিব নহে; বরং তাহা উত্তম এবং দৃঢ়তা বলিয়া বিবেচিত হইবে। কখনও কখনও মোস্তাহাব ও সুন্নতের জন্য প্রাণনাশ জনিত ক্ষতি সহ্য করা না-জায়েয ও হারাম বলিয়া গণ্য হয়। উহা জানিতে হইলে ফেকাহ্‌্র কিতাবাদি পাঠ করা আবশ্যক। ক্ষতি সহ্য করা কোথায় উচিত, কোথায় অনুচিত এবং কোথায় ওয়াজিব, কোথায় হারাম-_তাহা প্রত্যেকেই বুঝিতে পারে না। মূর্খ তাওয়াকনুল ভেরসা) কারীর কাহিনী ঃ এই বিষয়টি প্রত্যেকের নিজস্ব মতামতের উপর ছাড়িয়া দিলে তাহা নিম্নো্ত কাহিনীর ন্যায় হইবে। জনৈক ব্যক্তি তাওয়াকুলের ফযীলত ও প্রয়োজনীয়তা সম্পর্কে এক মৌলবী সাহেবের ওয়ায শুনিয়াছিল। সে এই ভাবিয়া খুব আনন্দিত হইল যে, খোদা যখন এমনিতেই রুধী পৌঁছাইতে পারেন, তখন এত হাড়ভাঙ্গী খাটুনি ও পরিশ্রমের প্রয়োজন কি? সেমতে সে যাবতীয় কাজ- কারবার ছাড়িয়া দিয়া সড়কের ধারে বসিয়া রহিল। সড়ক হইতে একটু দূরে যাইয়া বসিবে এ সাহসও হইল না। সে ভাবিল যে, সড়কের ধারে বসিলে পথিকগণ তাহাকে দেখিতে পাইবে। তাছাড়া সেখানে একটি কৃপও ছিল। উহার নিকটে বসিয়া প্রায়ই পথিকগণ খাওয়া-দাওয়া করিত। পথিকদের মধ্য হইতে কেহ না কেহ তাহাকে খাইতে দিবেই। এই ভাবিয়াও সে উক্ত জায়গাটি পছন্দ করিল। কিছুক্ষণ পর জনৈক পথিক আসিয়া সেখানে খাওয়া-দীওয়া করিল এবং আপন পথে চলিয়া গেল। সে মনে মনে ভাবিল, এবার যে আসিবে, সে নিশ্চয়ই আমাকে খাইতে দিবে। দ্বিতীয় ব্যক্তি আসিল; কিন্তু হায়, সে-ও তাহার দিকে পিঠ দিয়া খানা খাইয়া চলিয়া গেল। এইভাবে দুই তিনদিন অতিবাহিত হইয়া গেল, কেহ তাহাকে এক লোকমাও খাইতে দিল না। সর্বশেষে জনৈক পথিক আসিয়া খাওয়া-দাওয়া সমাপ্ত করত চলিয়া যাইতে উদ্যত হইলেই সে গলাঝাড়া দিয়া উহ্‌, আহ্‌ শুরু করিয়া দিল। পথিক নিকটে আসিয়া দেখিল যে, লোকটি ক্ষুধায় ছট্ফট্‌ করিতেছে। তাহার মনে দয়ার উদ্রেক হইল। সঙ্গে যে কয়টি রুটি অবিশষ্ট ছিল, সমস্তই তাহার সম্মুখে দিয়া দিল। রুটি খাইয়া সাহেবের চৈতন্য পুনর্বহাল হইল। ফ্/.911000119.0010)

— পৃষ্ঠা ১১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।