১১০ মাওয়ায়েষে আশ্রাফিয়া আমি তো দুনিয়াদারদের অবস্থা সম্বন্ধে আলোচনা করিতেছি। যদি এই ব্যক্তি দ্বীনদার না হয়, তবে ইহার মোটামুটি উত্তর এই যে, এই পরিমাণ দৌলত অর্জন করাই তাহার মতে পূর্ণতা! এই পূর্ণতা লাভ হইয়া যাওয়ার পর তাহার দৃষ্টিতে আর কোন পূর্ণতা নাই। সুতরাং বুঝা গেল যে, সে-ও পূর্ণতার আকাজক্ষী, সে-ও অপূর্ণ অবস্থায় সন্তুষ্ট থাকে নাই! আসল উত্তর এই যে, সে বাহ্যিক উন্নতি শেষ করিয়া দিলেও প্রকৃত প্রস্তাবে এখনও উন্নতি করিতেছে । কারণ, সে জ্ঞানী দুনিয়াদার__অজ্ঞান নহে। সে দুনিয়ার প্রাণ বুঝিয়া ফেলিয়াছে যে, জীবিকা উপার্জনের একমাত্র উদ্বোশ্য হইল মানসিক শান্তি লীভ করা। সর্বদাই জীবিকার পিছনে লাগিয়া থাকিলে মানসিক শান্তি ব্যাহত হয়। মন অস্থির থাকে! এই কারণে যথেষ্ট পরিমাণ ধন অর্জন করার পর সে ভবিষ্যতের জন্য বাহ্যিক উন্নতির পথ বন্ধ করিয়া দিয়াছে, কিন্তু প্রকৃতপক্ষে সে এখনও উন্নতি করিতেছে! অর্থাৎ, সে আরাম ও মানসিক শান্তি বৃদ্ধির প্রতি মনোনিবেশ করিয়াছে। মোটকথা, প্রমাণিত হইল যে, পার্থিব উপায়াদির বেলায় মানুষ সর্বদাই পূর্ণতা অন্বেষণ করে। কোন লভ্য বস্তুর উপর চেষ্টা শেষ করে না। কেহ কোন নির্দিষ্ট সীমায় চেষ্টা শেষ করিলেও তাহা অপূর্ণ অবস্থায় করে না; বরং চেষ্টাকে উন্নতির চুড়ান্ত পর্যায়ে গৌঁছাইয়াই ক্ষান্ত হয়। উদাহরণতঃ কাহারও ব্যবসায় ক্ষতি হইতে থাকিলে সে তদবস্থায় নিশ্েষ্ট হইয়া যায় না; বরং সারা জীবনের জন্য যথেষ্ট হয়, এরপ সম্পদ সঞ্চিত করিয়াই চেষ্টা ত্যাগ করে! সুতরাং নিশ্চিতরূপেই জানা গেল . যে, অপূর্ণ অবস্থায় কাহারও তৃপ্তি হয় না; বরং পূর্ণতা লাভের পরেই হয়। এই তৃত্তিও বাহ্যত হইয়া থাকে, নতুবা প্রকৃতপক্ষে তাহার উন্নতি তখনও শেষ হয় না। দ্বীনদারী ও অল্পে তুষ্টিঃ আশ্চর্যের বিষয়, মানুষ ধর্ম-কার্ষে অপূর্ণ অবস্থায়ই তুষ্ট হইয়া যায়। পচ ওয়াক্তের নামায পড়িয়া লওয়াকেই আজকাল বড় দ্বীনদারী মনে করা হয়। নামায পড়া আরম্ত করার পর হইতেই নিজকে দ্বীনদার মনে করে এবং ইহাকেই যথেষ্ট মনে করিয়া লয়। আরও পরিতাপের বিষয় এই যে, তাহাদের নামাযও সবদিক দিয়া সম্পূর্ণ নহে। অথচ নামায পূর্ণভাবে আদায় করিলেও দ্বীনদারী কামেল হয় না। সুতরাং নামাযই যেখানে অসম্পূর্ণ এবং ক্রটিপূর্ণ, সে ক্ষেত্রে ইহারই উপর সন্তুষ্ট হইয়া যাওয়া খুবই দোষের কথা । কেহ নামাযের সাথে সাথে যদি যাকাতও আদায় করে, তবে আর কি, মনে করে যে, বস্ জান্নাত কিনিয়া ফেলিলাম। এর পর হজ্জ করিলে তো আর কথাই নাই, যেন জুনাইদ বাগদাদী হইয়া গেল। এর পর সম্মুখে আর উন্নতি করার প্রয়োজন আছে বলিয়া মনে করে না। ইহাতেই দ্বীনদারী কামেল হইয়া গিয়াছে ভাবিয়া সে চেষ্টাচরিত্র একেবারে বন্ধ করিয়া বসিয়া থাকে । সর্বসাধারণের কথা কি বলিব, কিছু সংখ্যক আলেমকেও এই রোগে আক্রান্ত দেখা যায়। একবার জনৈক আলেম আমার নিকট এই মর্মে পত্র লিখিলেন_ আপনার বর্ণিত ওযীফা ইত্যাদি পড়িয়া শেষ করিয়াছি। এখন সম্মুখে আরও কোন সবক আছে, না এই পর্যন্তই শেষ? আফসোস! মরা দুনিয়ার জন্য চেষ্টা করিতে যাইয়া মানুষ কোথাও সন্তুষ্ট হয় না, আর দ্বীনদারী কি এতই হেয় হইয়া গেল যে, দুই চারি দিন কাজ করিয়াই মানুষ নিজকে কামেল মনে করিতে থাকে। এই আলেমের পত্র পাঠ করিয়া আমি যারপরনাই বিরক্তি অনুভব করিলাম। মনে হইল যে, সে দ্বীনের আদব মোটেই জানে না। তাহার ব্যবহৃত শব্দ হইতে পরিহাস ফুটিতেছিল। আমি উত্তরে লিখিয়া দিলাম, আপনার সহিত আমার বনিবনাও হইবে না। আপনাকে আমি সম্বোধনের ফডড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।