Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 5
/ ২১২
📝 লেখা 📖 পিডিএফ

পূর্ণ ধার্মিকতা ১০৯ কামেল ব্যক্তিদের সঙ্গলাভকে উহার উপায় হিসাবে ব্যক্ত করিয়াছেন। তাকওয়ার তফসীর তধর্মে পূর্ণতা অঞ্জন, কিনা, তাহা আমি পরে বর্ণনা করিব। এক্ষণে আমি বলিতে চাই যে, ধর্মে পূর্ণ ধার্মিকতা উদ্দেশ্য ও কাম্য কিনা। পূর্ণতা লাভের চেষ্টা ঃ যাবতীয় উদ্দেশ্য অর্জনের বেলায় পূর্ণতা লাভই মানুষের লক্ষ্য থাকে। অপূর্ণ অবস্থায় কেহই সন্তুষ্ট থাকে না। ব্যবসা-বাণিজ্য করিলেও উহাতে পূর্ণতা লাভের চেষ্টা করা হয়! দুই এক লক্ষ টাকা আমদানী হইলেই কেহ চেষ্টায় বিরত হয় না; বরং যতই উন্নতি হইতে থাকে, ততই আরও সম্মুখে অগ্রসর হওয়ার জন্য উঠিয়া পড়িয়া লাগিয়া যায়। প্রয়োজনের তুলনায় বেশী আমদানী হইয়াছে দেখিয়া কেহই ভবিষ্যতের জন্য চেষ্টা ত্যাগ করে না; বরং আরও নানা রকম নূতন ব্যবসা আরম্ভ করিয়া দেয়। যদি কাহারও সাধারণ গৃহ সরঞ্জামের দোকান থাকে এবং উহা হইতে প্রচুর আম্দানী হয়, তবে পুজি বৃদ্ধি হওয়ার পর সে একটি কাপড়ের দোকানও খুলিয়া বসে। ইহাতে উন্নতি হইলে জুতার ব্যবসাও আরম্ত করিয়া দেয়। এমন কি প্রথমে পিতা-পুত্র সকলেই এক দোকানের কাজ করিলে পরে প্রত্যেকের জন্য পৃথক পৃথক দোকান খোলা হয়। আমরা এসব দিবারাত্র প্রত্যক্ষ করি। এর পর বহু বাসা ক্রয় করিয়া ভাড়া দেওয়া হয়। মোটকথা, উন্নতির জন্য চিন্তার বিরাম নাই। কোন পর্যায়েই ক্ষান্ত হয় না। কথায় বলেঃ ০31 ০ 41 ৬৩) 5৪১3 “এক প্রয়োজন সমাপ্ত হইতে না হইতেই অপর প্রয়োজন দেখা দেয়।” ও কাহারও নিকট প্রয়োজন মাফিক জায়গা-জমি থাকিলেও সে উহাতে তৃপ্ত হয় না; বরং কিরূপে সারা গ্রাম ক্রয় করা যায়, সে সেই চিন্তায়ই মশগুল থাকে। এক গ্রাম ক্রয় করার পর অন্য গ্রাম ক্রয় করার আশা মনের কোণে বাসা বাধিয়া বসে। ১৫০22 ৪1 ০১ ১১ ০0 ৪- ০৮০০ ০জরএ ০1 72151 ০৬৪ (হাফত একলীম আর বগীরাদ পাদশাহ্‌+ হামচুনা দর বন্দে একলীমে দিগার) “বাদশাহ যদি সপ্ত-রাজ্যও হাছিল করে, তবুও সে আরও অধিক রাজ্য লাভের আশায় থাকে।” | মোটকথা, পার্থিব উন্নতির বেলায় মানুষ সর্বদাই বেশীর কামনা করে। মৃত্যুর পূর্ব পর্যন্ত তার এই কামনা শেষ হয় না। শেখ সা'দী বলেনঃ ০৫ এ & ১ ০২ ৩০13৩ 1১ 1১ ১০ এরি এ ৬৪ (গোফৃত চশ্মে তঙ্গ দুনিয়াদার রা + ইয়া কানাআত পুর কুনাদ ইয়া খাকে গোর) “বলিয়া দাও সংস্কীর্ণ-চক্ষু দুনিয়াদারের কানাআত কিংবা কবরের মাটিই তাহার লোভ পরিপূর্ণ করিতে পারে।” দুনিয়াদারের কোন কিছুতেই তৃপ্তি হয় না, তবে হা, কবরের মাটিতেই তাহার লোভের পরিসমাপ্তি ঘটিতে পারে। হয়তো আপনি এমন কোন ব্যক্তি দেখাইতে পারিবেন, যে দশ হাজার টাকা কিংবা দশটি গ্রাম লাভ করার পর ভবিষ্যতের জন্য চেষ্টা ত্যাগ করিয়াছে। প্রথমতঃ, এরপ ব্যক্তি খুবই বিরল। লক্ষ লক্ষ লোকের মধ্যে এক আধজন এরূপ হইলে তাহা না হওয়ারই শামিল। কাজেই ইহাতে আমার বর্ণিত নীতিতে কোনরূপ ক্রটি লাগিতে পারে না। কেননা, অধিকাংশের প্রতি লক্ষ্য করিয়া নীতি নির্ধারিত হয়। অধিকাংশ লোকের অবস্থা আমার বর্ণিত নীতির সম্পূর্ণ অনুকূলে । দ্বিতীয়তঃ, আমি বলিব যে, আপনি যাহাকে এরূপ দেখাইবেন, সে দ্বীনদার হইবে_ দুনিয়াদার হইবে না। আর ফড/.911000119.0010)

— পৃষ্ঠা ১১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।