Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 5
/ ২১২
📝 লেখা 📖 পিডিএফ

১০৮ মাওয়ায়েষে আশ্রাফিয়া একটিও বিদ্যমান নাই, সেক্ষেত্রে অকৃতকার্ষের কারণ সাহসের অভাব এবং অলসতা ছাড়া আর কিছুই নহে। ইহাতে স্বতঃসিদ্ধভাবে বুঝা যায় যে, যাহারা ধর্মকাজে অকৃতকার্য হয়, তাহারা একমাত্র অলসতার কারণেই অকৃতকার্য হইয়া থাকে। ইহা ছাড়া অকৃতকার্যতার অন্য কোন কারণ নাই। কেননা, ধর্মকাজ যে একটি উদ্দেশ্য, তাহা কাহারও অবিদিত নহে। ইহার উপায়ও অজানা নহে। আমি জোর দাবীর সহিত এক্ষণেই বর্ণনা করিয়াছি যে, ধর্মের কাজে কোনরূপ সন্ীর্ণতা নাই। কাজেই উপায় কঠিন হওয়ারও প্রশ্ন উঠিতে পারে না। আয়াত ও হাদীসের সাহায্যে আমি ইহাও প্রমাণ করিয়াছি যে, দুনিয়ার কাজে উপায়াদি অবলম্বন করিলে মকছুদ হাছিল হওয়া নিশ্চিত নহে; কিন্তু ধর্ম কাজে উপায় অবলম্বন করিলে কামিয়াবী সুনিশ্চিত। কেননা, কোরআন ও হাদীসে এ সম্বন্ধে ছ্যর্থহীন ভাষায় ওয়াদা বিদ্যমান রহিয়াছে । এমন কি উদ্দেশ্য সিদ্ধির জন্য খোদার তরফ হইতে উন্নতি এবং সাহায্য দানেরও ওয়াদা আছে। এর পরও কেহ ধর্ম-কাজে অকৃতকার্য হইলে উহার কারণ দুর্ভাগ্য ও অলসতা ছাড়া আর কি হইতে পারে? আয়াতের তফসীর £ প্রথমে আমি যে আয়াতখানি তেলাওয়াত করিয়াছি, উহাতে হক তা'আলা এই ধর্মীয় উদ্দেশ্যটি বর্ণনা করিয়া তৎসঙ্গে উহার উপায়ও বর্ণনা করিয়াছেন। আমার বিস্তারিত বর্ণনা হইতে আপনি পরিষ্কার বুঝিতে পারিবেন যে, আয়াতে বর্ণিত উপায়টি অত্যধিক সহজ ও সরল। ইহা হইতে অধিক সহজ কোন উপায় হইতে পারে না। কিন্তু এই বিস্তারিত বর্ণনার পূর্বে আমি আয়াতের তফসীর করিয়া দেওয়া সমীচীন মনে করি। হক তা'আলা বলেনঃ ৩5১৭1 2 002 ৬ ৪৬ ৪৭ গা ঘ্ এই আয়াতখানি দুই ভাগে বিভক্ত £ (১) 11981 “তোমরা খোদাকে ভয় কর” (২) ৩৫34৯॥ €513:94$ “এবং সত্যবাদীদের সঙ্গী হইয়া যাও।” ইহা কোরআন শরীফের অলৌকিক ক্ষমতা যে, এই দুইটি বাক্যের মধ্যে সমুদ্র ভরিয়া দিয়াছে। বিস্তারিত বর্ণনার পর বুঝিতে পারিবেন যে, এই দুইটি বাক্যের মধ্যে হক তা'আলা কত বিরাট বিষয়কে ব্যক্ত করিয়াছেন ! বিভিন্ন প্রকারে কোরআনের বাক্যাবলীর তফসীর হইতে পারে! কাজেই এই আয়াতে অন্য কোন তফসীরকার ভিন্ন পন্থা অবলম্বন করিতে পারেন। কিন্তু এই মতদ্বৈধতা কেবলমাত্র প্রকারভেদে সীমাবদ্ধ। আয়াতের মূল অর্থ একই থাকে। এই আয়াতের অর্থ আমি যাহা বুঝিয়াছি, তাহা এই যে, 11981 অংশে উদ্দেশ্য ব্যক্ত করা হইয়াছে এবং ৩3৪১৮:-॥ &১ 1১3 অংশে উহার উপায় বর্ণিত হইয়াছে। যাহারা গভীর মনোযোগ সহকারে কোরআন পাঠ করে; তাহারা ভালভাবেই জানে যে, কোরআনে হক তা'আলা অধিকাংশ ক্ষেত্রে উদ্দেশ্যের সঙ্গেসঙ্গে উহার উপায়ও বর্ণনা করিয়া দিয়াছেন। ইহা তাহার পরম অনুগ্রহ যে, তিনি কোন কাজের আদেশ দিয়া বান্দাকে হয়রান পেরেশান ছাড়িয়া দেন না; বরং কাজটি কি উপায়ে করিতে হইবে সঙ্গে সঙ্গে তাহাও বলিয়া দেন। হক তা'আলার এই অভ্যাসের প্রতি লক্ষ্য করিয়া আমার রুচি অনুযায়ী ব্যাখ্যা এই যে, এই আয়াতেও প্রথম বাক্যে উদ্দেশ্য ও দ্বিতীয় বাক্যে উহার উপায় বর্ণিত হইয়াছে। অর্থাৎ, “তাক্ওয়া” (খোদাভীতি) হইল উদ্দেশ্য এবং “সত্যবাদীদের সঙ্গী হওয়া” হইল উহা লাভ করিবার উপায়। অন্য কথায় বুঝিতে হইলে হক তা"আলা ধর্মকে পূর্ণরূপে অর্জন করার আদেশ দিয়াছেন এবং ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।