পূর্ণ ধার্মিকতা ১০৭ বন্ধুগণ, খোদার তওফীক অস্বীকার করা যায় না। খোদা যাহাকে তওফীক দেন, সে-ই ধর্মের কাজ করিতে পারে। ইহা হইতে এবাদতকারীদের শিক্ষা গ্রহণ করা উচিত। এবাদত লইয়া গর্ব করা বা এবাদত বন্দেগী হইতে বঞ্চিত কোন ব্যক্তিকে ঘৃণা করা মোটেই সমীচীন নহে। কেননা, তুমি যাহা করিতেছ, তাহা একমাত্র খোদার তওফীকেই করিতেছ। ইহাকে নিজের বাহাদুরী মনে করিও না; বরং সর্বদা এই ভাবিয়া ভীত থাক যে, খোদা যেন অন্যান্যদের ন্যায় তোমার নিকট হইতেও তওফীক ছিনাইয়া না নেন। মোটকথা, তওফীকের বিষয়টির প্রতি লক্ষ্য করিলে হযরত হাজী সাহেব বর্ণিত এবাদত কবুল হওয়ার লক্ষণ সন্বন্ধে সমর্থন পাওয়া যায়। ইহাতে হক তা'আলার অপার অনুগ্রহেরও অনুমান করা যায়। আমরা যে নামায পড়ি তাহাতে না আছে খুশু'-খুযু' না আছে যিকর, না আছে ধ্যান। ঘড়ির কাটা যেমন আপনাআপনিই চলিতে থাকে, আমাদের নামাযও তদ্ুপ। নামাযের মধ্যে আমাদের মস্তিষ্কে রাজ্যের চিন্তা আসিয়া জড় হয়। কিন্তু উপরোক্ত লক্ষণানুযায়ী বুঝা যায় যে, আমাদের, এইরূপ নামাযও কবুল হয়। এই রহমতের কোন পারাপার আছে কি? তুমি কোন বিচারকের সম্মুখে দাড়াইয়া অন্য দিকে মনোনিবেশ করিয়া দেখ তো, তৎক্ষণাৎ দরবার হইতে বহিষ্কৃত হইবে। তাই মাওলানা বলেনঃ চমতকার উদাহরণ দিয়াছেন। মোস্তাহাযা! মহিলার নামায যেমন একমাত্র রহমতের কারণেই কবুল হয়, আমাদের নামাযের অবস্থাও তদ্রুপ। মোস্তাহাযা মহিলা পাক-পবিত্র থাকে না__ সর্বদা রক্ত ঝরিতে থাকে। তাসন্বেও শরীঅত বলে--ক্ষতি নাই, নামায পড়িয়া যাও। কবুল হইয়া যাইবে। খোদার এই রহমতের কথা জানিয়া নিশ্চিন্ত হইয়া যাওয়া উচিত নয় যে, তিনি যখন সর্বাবস্থায়ই কবুল করেন, খুশু'-খুযু'র কি প্রয়োজন ? না, প্রয়োজন আছে। কেননা, খুশ'-খুযূ ছাড়া নামায কবুল হওয়া নিয়ম-বিরুদ্ধ। নিয়ম হইল-_ওয়াজিব, শর্ত ইত্যাদি আদায় করিয়া নামায পড়িলেই কবুল হইবে_ নতুবা নহে। কোন কোন আলেমের মতে নামাযে খুশু*-খুযু' ফরয । আবার কাহারও মতে ইহা সুন্নত। তবুও নিশ্চিত হওয়া কোন অবস্থাতেই সঙ্গত নহে। আত্মমর্যাদাশীল লোকগণ খোদার অপার অনুগ্রহ ও রহমতের কথা মনে করিয়া লঙ্জায় মাথা হেট করিয়া দেয়। তাহারা ভাবেন- আফসোস! খোদার তরফ হইতে এত মনোনিবেশ, আর আমাদের তরফ হইতে এত উদাসীনতা! ছিঃ! ছিঃ! মরিয়া যাওয়ার কথা। এইরূপ ভাবিয়া তাহারা এবাদতে আরও বেশী তৎপরতা অবলম্বন করেন। ধর্ম-কার্ষে অকৃতকার্যতার কারণ ই মোটকথা, বহু যুক্তির মাধ্যমে এই কথা প্রমাণিত হইয়াছে যে, ধর্মের কাজ দুনিয়ার কাজ হইতে অনেক দিক দিয়া শ্রেষ্ঠত্বের অধিকারী । উপরস্ত দুনিয়ার কাজে বিভিন্ন উপায়াদি অবলম্বন করার প্রয়োজনীয়তা জ্ঞানীদের নিকট স্বীকৃত। এমতাবস্থায় ধর্মের কাজে উপায় অবলম্বন না করার কি যৌক্তিকতা থাকিতে পারে £ কোন যৌক্তিকতা নাই। আমি পূর্বেই বলিয়াছি যে, অকৃতকার্যতার কারণ কয়েকটি হইতে পারে_ উদ্দেশ্য সম্বন্ধে অজ্ঞতা কিংবা উদ্দেশ্য হাছিলের উপায় নির্দিষ্ট না হওয়া; কিংবা উপায় অত্যধিক কঠিন হওয়া অথবা উপায় দ্বারা মক্ছুদ হাছিল না হওয়া । ফে্েত্রে এই কয়েকটি কারণের মধ্য হইতে কোন ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।