১০৬ মাওয়ায়েষে আশ্রাফিয়া এবাদত কবুল হওয়ার লক্ষণ £ খোদার আরও একটি বিশেষ অনুগ্রহ এই যে, তিনি আমাদের অসম্পূর্ণ এবাদতও কবুল করিয়া লন। যদি বলেন, আমাদের অসম্পূর্ণ এবাদত যে কবুল হয় তাহা কিরূপে বুঝা গেল? তবে শুনুন, হযরত হাজী সাহেব (রঃ) ইহার একটি লক্ষণ বর্ণনা করিয়াছেন। তিনি বলেন, আপনি যদি কাহারও আগমনে বিরক্তি বোধ করেন, তবে সামর্থ্য থাকিলে তাহাকে দ্বিতীয়বার আপনার নিকট আগমন করিতে দেন না, ইহাই নিয়ম। মেমতে আপনার প্রথম এবাদত খোদার নিকট অপছন্দনীয় হইয়া থাকিলে তিনি পরবর্তী সময় আপনাকে মসজিদেই প্রবেশ করিতে দিতেন না__নামাযেরও তওফীক দিতেন না। অথচ একবার নামা পড়ার পর পরবর্তী সময়ও আপনার নামায পড়ার তওফীক হয়। ইহা ছারা বুঝিতে হইবে যে, আপনার পূর্বের নামায কবুল হইয়াছে। অন্যান্য এবাদতের বেলায়ও এইরূপ বুঝিয়া নিন। সত্যই তিনি কত সুন্দর কথা বলিয়াছেন, ইহা যদিও অকাট্য দলীল নহে, তথাপি হক তা'আলার প্রতি এইরূপ ধারণা পোষণ করিতে থাকিলে কবুল হওয়ার নিশ্চিত আশা করা যায়। কারণ, হাদীসে কুদ্সীতে বলা হইয়াছেঃ ৬৫ ৩১৫০ ৩ ২২০ 01 “বান্দা আমার নিকট যেরপ আশা পোষণ করে, আমি তাহার সহিত তদ্রুপ ব্যবহারই করিয়া থাকি।” হক তা'আলা আপনাকে দৈনিক পাচ বার মসজিদে আসার তওফীক দিয়াছেন। অথচ তাহার অন্যান্য আরও বহু বান্দা আছে, তাহাদের বৎসরে একবারও মসজিদে আসার তওফীক হয় না! ইহার নিশ্চয়ই কোন কারণ আছে। ইহাতে বুঝা যায় যে, হক তাঁআলা তাহাদের মসজিদে আসা পছন্দ করেন না। জনৈক গণ্ড মূর্খ সম্বন্ধে একটি গল্প প্রচলিত আছে। একদা তাহার একটি বাছুর মসজিদে ঢুকিয়া পড়িয়াছিল। ইহাতে মোল্লাজী রাগান্বিত হইয়া বলিতে লাগিলেন-__-লোকেরা নিজেরা তো রোযা-নামায করেই না, অথচ জন্ত জানোয়ারকে মসজিদে ঢুকাইয়া দেয়। ইহার উত্তরে গণ্ড মূর্খ ব্যক্তি মোল্লাজীকে বলিতে লাগিল, বকবক করিতেছ কেন? অবুঝ জানোয়ার বলিয়াই তো মসজিদে ঢুকিয়া পড়িয়াছে। আমাকে কোন দিন মসজিদে আসিতে দেখিয়াছ কি? দেখুন, ইহাকেই বলে তওফীক না হওয়া। তদ্রপ জনৈক মনিব ও চাকরের একটি গল্প আছে। একদা তাহারা প্রয়োজনবশতঃ বাজারে যাইতেছিল। পথে নামাযের সময় হওয়ায় চাকর মালিকের নিকট নামা পড়ার অনুমতি চাহিল। মনিব অনুমতি দানকরতঃ বলিল, তাড়াতাড়ি নামায পড়িয়া চলিয়া আস। আমি মসজিদের বাহিরে তোমার অপেক্ষায় বসিয়া রহিলাম। খোদার কুদরত দেখুন, তিনি চাকরকে মসজিদে প্রবেশের শক্তি দিলেন, কিন্তু মনিব বাহিরেই আটকা পড়িয়া গেল। চাকর খুব নিশ্চিন্ত মনে ফরয, নফল ইত্যাদি আদায় করিতে লাগিল। ইতিমধ্যে মসজিদের অন্যান্য নামাযীরা নামায সমাপ্ত করিয়া চলিয়া গেল। মনিব বাহিরে অপেক্ষা করিতে করিতে অতিষ্ঠ হইয়া পড়িল। সকলের শেষে এক ব্যক্তিকে মসজিদ হইতে বাহির হইতে দেখিয়া সে তাহাকে জিজ্ঞাসা করিল, এখন মসজিদে কতজন লোক রহিয়াছে? উত্তর হইল, মাত্র একজন। মনিব মনে করিল, আর বোধ হয় দেরী হইবে না, সত্বরই চলিয়া আসিবে । কিন্তু চাকর নির্জনতা পাইয়া ওযীফা আরম্ভ করিয়া দিল। অবশেষে অতিষ্ঠ হইয়া মনিব ডাকিয়া বলিল, আরে কোথায় আছ, বাহিরে আস না কেন? চাকর উত্তর দিল, আমাকে আসিতে দেয় না। মনিব বলিল, কে আসিতে দেয় না; চাকর উত্তর দিল, যে তোমাকে মসজিদের ভিতরে আসিতে দেয় না। সোব্হানাল্লাহ্! সোব্হানাল্লাহ্! চমৎকার উত্তর হইয়াছে। ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।