Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 5
/ ২১২
📝 লেখা 📖 পিডিএফ

পূর্ণ ধার্মিকতা ৯০৫ জন্য নানা উপায়ে চেষ্টা-তদবীর করা জরুরী মনে করে; কিন্তু ধর্মের ব্যাপারে কোন উপায় অবলম্বন করা প্রয়োজনীয় মনে করে না'। তবে যাহারা ধর্মকেই প্রয়োজনীয় মনে করে না তাহাদের সম্বন্ধে কিছু বলিবার নাই। যাহারা ধর্মের প্রয়োজনীয়তা স্বীকার করিয়াও উহার জন্য উপায় অবলম্বন করে না_ আমার অভিযোগ তাহাদের সম্বন্ধেই। তাহারা বুযুর্গদের দরবারে যাতায়াত করে, কিন্তু ধর্ম অর্জনের উপায় জিজ্ঞাসা করে না। এক তাওয়াজ্জুতেই কামেল বানাইয়া দেওয়ার জন্য বুযুর্গদিগকে অনুরোধ করাই তাহাদের বড় জোর চেষ্টা। তাহাদের ধারণা, বুযু্গগণও এইভাবেই বুযুর্গ হইয়াছেন। আমি বলি, এখানেই ফয়সালা হইবে। বুযুর্গদিগকে জিজ্ঞাসা কর, তাহারা শুধু তাওয়াজ্জুহের বরকতেই কামেল হইয়াছেন, না কিছু কাজও করিতে হইয়াছে? যদি তাহারা শুধু তাওয়াজ্জুহের বরকতেই কৃতকার্য হইয়া না থাকেন, তবে তাহাদের কাছে এরূপ দরখাস্ত করার অধিকার আপনি কোথায় পাইলেন £ বন্ধুগণ, এসব নফ্সের বাহানা বৈ কিছুই নহে; নফস আপনাকে ধোকায় ফেলিয়া গোমরাহ করিতে চায়। সাহসের অভাব এবং ধর্মীয় ব্যাপারে উদাসীনতা হইতে ইহার উৎপত্তি। ফলে আমরা দুনিয়ার কাজের যতটুকু চেষ্টা করিয়া থাকি ধর্মীয় কাজের জন্য ততটুকু চেষ্টা করি না। আল্লাহ্‌র সহিত বাক্যালাপ £ কেহ কেহ রৌদ্রের কারণে জমাআতের নামায ছাড়িয়া দেয়; পরওয়া না করিয়া ঠিক দুপুর বেলায় তথায় পৌছিয়া যাইবে। সেখান হইতে ফিরিয়া আসিয়া রৌদ্রের অভিযোগ করা দূরের কথা সাহেবের সহিত সাক্ষাৎ ঘটার গর্বে বুক ফুলিয়া .যায়। সাহেবের সহিত দীর্ঘ আলাপ হইয়াছে, অমুক মোকদামা সম্বন্ধে এই এই জিজ্ঞাসা করিয়াছেন ইত্যাদি বলিয়া বলিয়া গর্ব করা হয়। অথচ ইহা মোটেই গর্বের বিষয় নহে। সরকারী কর্মচারীরা তোমাদের মতই মানুষ নহে কি? অথচ ইহাই ছিল গর্বের কথা যে, নামাযে পরম প্রভূ আল্লাহ্‌র সহিত কথাবার্তা হয়। আমরা এরূপ যোগ্য নহি যে, হক তা'আলা আমাদের সহিত কথা বলিবেন। এমন কি আমরা তাহার পবিত্র নাম মুখে উচ্চারণ করারও যোগ্যতা রাখি না। ০০1 ৬৪১1 ক ৪০৪ এ৫৫ ৬০6০ ১৪১৪ কসঞি এ৪৬০ ০৪০ (৬৯৯ ০০০০১ “মেশ্ক ও গোলাপ দ্বারা হাজার বার মুখ ধৌত করিলেও তোমার নাম মুখে উচ্চারণ করা চরম ধৃষ্টতা বৈ কিছুই নহে।” কিন্তু হক তা'আলা বিশেষ অনুগ্রহবশতঃ আমাদিগকে নামাযে তাহার সহিত যে কোন সময় কথা বলার অনুমতি দান করিয়াছেন। তিনি আমাদের কথার প্রতি মনোযোগও দেন। আমাদের আবেদন-নিবেদনের উত্তর দেন। এছাড়া তিনি নামাযে কোরআন শরীফ পাঠ করার অনুমতি দিয়াছেন; বরং ইহা ফরয করিয়াছেন। কোরআন খোদারই কালাম। এইভাবে তিনিও যেন আমাদের সহিত কথাবার্তা বলেন। আরও অনুণ্ুহ এই যে, তিনি আমাদিগকে তাহার আসল নাম ধরিয়া ডাকিতে অর্থাৎ, “ইয়া আল্লাহ্‌, বলিয়া ডাকিতে অনুমতি দিয়াছেন। দুনিয়ার কোন শাসনকর্তাকে নাম ধরিয়া ডাকিয়া দেখুন, তৎক্ষণাৎ সর্বপ্রধান অপরাধী সাব্যস্ত হইয়া যাইবেন। তাহার নামও এত সহজ যে, শিশু সর্বপ্রথম “আল্লাহ্‌ নাম শিখিয়া লয়। পরিতাপের বিষয়, এমনি দয়ার আধার ও মহান খোদার সহিত কথাবার্তা বলিবার জন্য মানুষ রৌদ্রের বাধা ডিঙ্গাইতে পারে না। আর অহেতুক জমাআতের নামায ফ্ড/.911000119.0010)

— পৃষ্ঠা ১১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।