Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 5
/ ২১২
📝 লেখা 📖 পিডিএফ

১০৪ মাওয়ায়েষে আশ্রাফিয়া পৌঁছিয়া আরও দ্বিগুণ টাকা আপনাদের নামে পাঠাইয়া দিব। তাহারা বলিল, এখন তোমীকে জীবিত ছাড়িয়া দেওয়া নিতান্তই অবিবেচকের কাজ হইবে! তুমি সমস্ত ভেদ খুলিয়া দিবে! ধনী ব্যক্তি অনেক কসম করিয়া বলিল, আমি কাহাকেও এই কথা জানাইব না। কিন্তু নিষ্ঠুর-প্রাণ ফকীর তাহার কোন কথায় কর্ণপাত না করিয়া তাহাকে হত্যা করিয়া একটি কূপে লাশ ফেলিয়া চলিয়া গেল। ঘটনাক্রমে কিছুদিন পর জনৈক রাখাল এঁ কৃপের ধারে পৌঁছিলে সে দুর্গন্ধ অনুভব করিয়া কূপের ভিতর দৃষ্টিপাত করিতেই একটি ভাসমান লাশ দেখিতে পাইল। তৎক্ষণাৎ থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছিয়া লাশ উদ্ধার করিল। তখন তাহাকে চিনিবার মত তথায় কেহ ছিল না। অবশ্য তাহার পকেট হইতে কিছু কাগজপত্র বাহির হইল। উহাতে বর্ধমানের ঠিকানা লেখা ছিল। আর কি চাই, প্রকৃত ঘটনা জানিবার জন্য পুলিশের পক্ষে এতটুকুই যথেষ্ট। অনুসন্ধানের ফলে প্রকৃত অবস্থা খুলিয়া গেল। পুলিশ ফকীরকে গ্রেফতার করিয়া তাহার জবানবন্দী গ্রহণ করিল! শেষ পর্যন্ত সে স্বীকার করিল যে, আমিই তাহাকে হত্যা করিয়াছি অবশেষে বিচারে তাহাকে ফাসি দেওয়া হইল। জীবিকার অভাবে অপারগ হইয়া মানুষ অন্যান্য উপায়েও “হুকুকুল এবাদ' বেন্দার হক) নষ্ট করিতে দ্বিধাবোধ করে না। কাহারও কাছ হইতে ধার করিয়া তাহা আত্মসাৎ করিয়া ফেলে, কাহারও আমানত গ্রহণ করিয়া পরে অস্বীকার করিয়া বসে, আবার কাহারও নিকট হইতে কিছু লইয়া তাহা বন্ধক রাখিয়া দেয়। এতদ্যতীত আরও বহু কুকাণ্ড মানুষ করিয়া থাকে। ইহা স্পষ্ট কথা যে, হকুল-এবাদ নষ্ট করার অনিষ্টতা সংক্রামক হইয়া থাকে, যাহা ব্যক্তিগত অনিষ্ট হইতে অনেক মারাত্মক। কোন ব্যক্তি হারাম চাকুরীতে নিয়োজিত থাকিলে যদি এঁ চাকুরীর করণীয় বিষয়ে অন্যের ক্ষতিসাধন করা হয়, তবে সে ব্যক্তিগতভাবে নিজেই ক্ষতিগ্রস্ত হইবে। সে অন্যান্য লোকদিগকে পেরেশান করিবে না। কিন্তু এই ব্যক্তি হালাল রুষী তালাশ না! করিয়াই যদি হারাম চাকুরীটিও ছাড়িয়া দেয়, তবে অন্যের ক্ষতিসাধন করা ব্যতীত তাহার জীবিকা নির্বাহের কোন উপায় থাকিবে না। এই কারণে বিচক্ষণ বুযুর্গগণ জীবিকা অর্জনের উপায়কে এত গুরুত্ব দেন যে, জীবিকার্জনের হারাম উপায়কেও কৌশলে ত্যাগ করাইয়া থাকেন। এমতাবস্থায় জীবিকার্জনের হালাল উপায় হইতে তাহারা কি করিয়া বিরত রাখিতে পারেন? কোন কোন অবিবেচক লোক এই বুযুর্গদের প্রতি দোষারোপ করিয়া বলে যে, তাহারা হারাম চাকুরী করিতে অনুমতি দেন। প্রকৃতপক্ষে তাহারা হারাম চাকুরীর অনুমতি দেন না; বরং তাহারা সংশ্লিষ্ট ব্যক্তির ঈমান বাচাইতে চান। হারাম চাকুরী করিলে সে গোনাহ্গার হইবে সন্দেহ নাই, কিন্তু চাকুরী ত্যাগ করিলে ঈমান হইতে বঞ্চিত হওয়ার সম্ভাবনা আছে। তাছাড়া এখন সে নিজেরই ক্ষতি করিতেছে, চাকুরী ত্যাগ করিলে হয়তো অন্যান্যকেও বিপদে ফেলিয়া দিবে। ফেকাহ্‌র নীতি অনুযায়ী বড় অনিষ্ট হইতে আত্মরক্ষার জন্য ছোট অনিষ্টকে সহ্য করা যায়। কিন্তু স্মরণ রাখিবেন, এই নীতিকে কাজে লাগানোর অধিকার প্রত্যেকের নাই। একমাত্র বিচক্ষণ আলেম ব্যক্তিই ইহার যথার্থ প্রয়োগস্থল বুঝিতে পারেন। নফসের বাহানা ঃ আমি বলিতেছিলাম যে, ধর্মীয় উপায়সমূহের মোকাবিলায় সাংসারিক উপায়াদি চেষ্টা-তদবীরের যোগ্য নহে। দুনিয়ার জন্য এত চেষ্টা-তদবীর করা, যাহাতে আখেরাতের চেষ্টা বাদ পড়িয়া যায়, তাহা আরও জঘন্য ব্যাপার । দুঃখের বিষয়, অধিকাংশ মুসলমান দুনিয়ার ফডড/.911000119.0010)

— পৃষ্ঠা ১১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।