খাটি ধর্ম ৫ বলিলেন ঃ “তাহার প্রস্রাব বন্ধ করিও -না, সে নির্বিঘ্বে প্রস্রাব সমাপ্ত করুক।” সোবহানাল্লাহ্! কি বিজ্ঞজনোচিত উক্তি। লোকটিকে ধমকাইলে সে হয় প্রস্রাব বন্ধ করিয়া দিত, না হয় প্রস্রাব করিতে করিতে দৌড়াইয়া পালাইত। প্রথমাবস্থায় তাহার ভীষণ কষ্ট হইত! দ্বিতীয়াবস্থায় মসজিদ আরও বেশী অপবিত্র হইত। লোকটি নির্বিঘ্বে প্রস্তাব শেষ করিলে তিনি তথায় এক বাল্তি পানি ঢালিয়া দিতে আদেশ দিলেন। অতঃপর গেয়ে লোকটিকে নিকটে ডাকিয়া অত্যন্ত নত্রস্বরে বলিলেন ঃ “ভাই মসজিদ আল্লাহ্র ঘর। ইহা এবাদত করার স্থান ইহাকে অপবিত্র করা সমীচীন নহে।” এই হাদীস হইতে ইহাও বুঝা উচিত যে, খোদা ও রাস্গূলের নিকট মুসলমানের মর্যাদা মসজিদ হইতে অনেক বেশী। রাসূলে খোদা (দঃ) মসজিদ উপৈক্ষা গেয়ে মুসলমানটির প্রতিই বেশী কষ্য দিয়াছেন। অপর একটি হাদীসে বর্ণিত হইয়াছে, একবার তিনি পবিত্র কা'বা ঘরকে উদ্দেশ্য করিয়া বলিয়াছিলেন £ “হে ঘর! তুমি অসাধারণ সম্মানের পাত্র; কিন্তু আল্লাহ্র নিকট মুমিন ব্যক্তি তোমা অপেক্ষাও বেশী সম্মানিত” তাই কবি বলিয়াছেন ঃ রিটা 4১৫ ০1১1৯ ১1-০৭-১৪৫1 ৮৯ 4 ০৩ ০০০০৪ ৩১ (দিল বদস্ত আওয়ার কেহ হজ্জে আকৃবর আস্ত + আয হাযারা কা'বা এক দিল বেহতর আস্ত) “কাহারও অন্তর তুষ্ট করা অতি বড় হজ্জ। হাজার হাজার কা'বা অপেক্ষা একটি অন্তর বহু গুণে শ্রেষ্ঠ ।” অনেকেই এই কবিতাংশের ভুল অর্থ বুঝিয়া লইয়াছে। তাহারা বন্ধু-বান্ধবের পীড়াপীড়িতে নাচ-গানেও চলিয়া যায়, আর বলে যেঃ ০৮ ১৪৫1 ৮৯ 4৫ ০ ০০০৯ ৩১. “একজন মুসলমানকে সন্তুষ্ট করা হজ্জ হইতেও উত্তম।” সুতরাং নাচে গেলে যদি বন্ধুর মন সন্তুষ্ট হয়, তবে ইহাও পুণ্য কাজ হইবে। অন্য এক ব্যক্তি ইহার চমণ্কার উত্তর দিয়াছে যে, কবিতায় অন্যের অন্তর বুঝান হয় নাই; বরং নিজ অন্তর সম্বন্ধেই বলা হইয়াছে, আপন অন্তরকে নিয়ন্ত্রিত কর এবং ইহাকে খোদার আদেশ-নিষেধের অনুগত বানাও। ইহাকে অত্যন্ত সূক্ষ্ম উত্তর বলা চলে, যদিও ইহা কবির আসল উদ্দেশ্যের অনুকূলে নহে। কবি অন্যের অন্তরই বুঝাইয়াছেন। তবে শরীঅতবিরুদ্ধ কাজে অন্যের মনসতুষ্টি করা কিছুতেই জায়েয নহে। কবি এই কবিতায় উপরোক্ত হাদীসেরই অনুবাদ করিয়াছেন। মু'মিন ব্যক্তি কা'বা হইতে উত্তম হওয়ার অন্যতম কারণ এই যেঃ ৩০০০] ১৪০1 ০1৯ এত ১০৪ এ “অন্তর মহিমান্বিত খোদার বিচরণ ক্ষেত্র ।” ঈমানদার ব্যক্তি যখন কা'বা হইতে উত্তম, তখন অন্যান্য মসজিদ হইতে সে অবশ্যই শ্রেষ্ঠ। প্রস্তাব আটকাইয়া দিলে এ ব্যক্তি দারুণ পীড়া ও কষ্ট অনুভব করিত। এই কারণে হুযুর (দঃ) মসজিদের অপবিত্রতার মোটেই পরওয়া করেন নাই! আজকাল মু'মিন ব্যক্তিকে সর্বত্র লাঞ্চিত করা হয়। দুঃখের বিষয়, একদল নব্যশিক্ষিত লোক গরীব মুসলমানদিগকে যেরূপ ঘৃণার চোখে দেখে, বিধর্মীরাও সেরূপ দেখে না। আমাদের সমাজে ফ্/.9110001179.0010)
— Page 11 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.