পূর্ণ ধার্মিকতা ১০৩ খুব তা'ধীম সহকারে সালাম করিলেন ও ভাল-মন্দ জিজ্ঞাসা করিলেন। কুড়ে ঘরে তাহার সহিত আরও কতিপয় গুণ্ডা বদমায়েশ থাকিত। সর্বদা গীজা-ভাঙ্গ ইত্যাদি পান করিত। এতসব দেখিয়া-শুনিয়াও ধনী ব্যক্তির বিশ্বাস নৃষ্ট হইল না। আসলে পীরী-মুরীদী ব্যবসাটিই এমন যে, একবার কাহারও সাধুতা সম্বন্ধে বিশ্বাস জন্মিয়া গেলে তমীযা বিবির ওষূর ন্যায় তাহা কখনও নষ্ট হয় না। তমীযা ছিল এক কুল্টা নারী। সে নামাষও পড়িত না। জনৈক বুযুর্গ ব্যক্তি তাহাকে নামায পড়িতে তাকীদ করিয়া ওযু করাইয়া দিলেন। নামাযের অন্যান্য নিয়ম-কানূনও শিখাইয়া দিলেন। এক বৎসর পর বুযূর্ণ ব্যক্তি আবার ফিরিয়া আসিয়া তমীযা বিবিকে জিজ্ঞাসা করিলেন, নামায রীতিমত পড়িতেছ কিনা? তমীযা বলিল, হুযূর, দৈনিকই পড়িতেছি। বুযুর্গ ব্যক্তি আরও জিজ্ঞাসা করিলেন, ওযুও কর কি? উত্তর দিল, হুযূর! যে ওযু করাইয়াছিলেন, আজ পর্যন্ত তাহার ছারাই নামায পড়িতেছি। তমীযার ওযু পেশাব, পায়খানা, যিনা ইত্যাদি কোন কিছুতেই ভঙ্গ হইত না, (ওযু নয় ষেন লোহা আর কি!) তেমনি আজকালকার. পীরী-মুরীদী একবার চালু হইয়া গেলে তাহা শরাব, যিনা, নামায-রোযা ত্যাগ, দাড়ি মুণ্ডানো, উলঙ্গ হইয়া চলাফেরা করা ইত্যাদি কোন কারণেই আর অচল হয় না। এমন কি কোন গীর যদি লেংটিও না পরে, তবে তাহার ভক্তের সংখ্যা আরও বৃদ্ধি পায়। কোন “পীর সর্বদা চুপ হইয়া থাকিলে তাহার নাম হয় 'চুপশাহ' বরং “ফানাফিল্লাহ্ | আবলতাবল বকিলে তাহা কুফরী বাক্য হইলেও উহাকে নিগুঢ তত্ব মনে করা হয়। আর ঘটনাক্রমে কেহ দুই একটি শুদ্ধ কথা বলিয়া ফেলিলে তাহাকে “মোহাক্কিক' ইত্যাদি আখ্যায় আখ্যায়িত করা হয়। শরীঅত ও তরীকত দুইটি পৃথক জিনিস বলিয়া মানুষের যে বদ্ধমূল ধারণা জন্মিতেছে, উহাই এই সমস্ত ভ্রান্তির মূল কারণ। ফলে কোন পীর শরীঅতবিরোধী কাজ করিলেও মুরীদদের তাহাতে বিশ্বাস নষ্ট হয় না। তাহারা মনে করে, বোধ হয় ইহা তরীকতের কোন গৃঢ়তত্ব। আস্তাগ- ফিরুল্লাহ্-২::--- আল্লাহ্ ক্ষমা করুন। মোটকথা, উপরোক্ত ফকীর কয়েক দিন পর্যন্ত ধনী ব্যক্তিকে খুব আদর যত্বু করিয়া খাওয়াইল। দুই চারি দিন পর ধনী ব্যক্তি বিদায়ের অনুমতি চাহিলে সে অনুমতি দিয়া বলিল, আমি নিজে আপনাকে ষ্টেশন পর্যন্ত পৌঁছাইয়া দিব। এই বলিয়া সে ও তাহার ভাই ধনী ব্যক্তিকে লইয়া স্টেশনের দিকে রওয়ানা হইল। তাহারা একটি নির্জন রাস্তা দিয়া চলিতে লাগিল। অনেকক্ষণ চলার পরও ষ্টেশন না পাওয়ায় ধনী ব্যক্তির মনে সন্দেহ দেখা দিল। তিনি বলিলেন, হুযুর, আমি যে পথে আসিয়াছিলাম ইহা তো সেই পথ নয়। ফকীর উত্তর দিল, আচ্ছা, আমি আপনাকে বাহিরে বাহিরে নিকটতম পথ দিয়াই লইয়া চলিতেছি। ইহাতে বেচারা চুপ হইয়া গেল। অতঃপর তাহারা একটি জনপ্রাণীহীন জঙ্গলে গৌছিয়া গেল। সেখানে গলা ফাটাইয়া চীৎকার করিলেও কেহ সাহায্যার্থে আসিতে পারিবে না। তথায় পৌঁছিয়া ফকীর বলিল, সঙ্গে যাহাকিছু আছে, এখানে রাখিয়া দাও। ইহাতে বেচারা অপারগ অবস্থায় যথাসর্বত্ষ তাহার সম্মুখে রাখিয়া দিল তাহারা তাহাকে পোশীক-পরিচ্ছদও খুলিয়া ফেলিতে বলিল! সে তাহাও করিল ৷ এর পর তাহারা তাহাকে হত্যা করিতে মনস্থ করিল। সে করজোড়ে কাকুৃতি মিনতি সহকারে বলিল, আপনারা আমাকে হত্যা করিবেন না, আমি বাড়ী ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ১০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।