১০২ মাওয়ায়েযে আশ্রাফিয়া ত্যাগ কর। হালাল চাকুরী না পাওয়া পর্যন্ত হারাম চাকুরীই করিতে থাক এবং নিজকে গোনাহগার মনে করিয়া আল্লাহ্র নিকট ক্ষমা প্রার্থনা করিতে থাক। 777 কারণ, কেহ কেহ অভাব-অনটনে অতিষ্ঠ হইয়া খৃষ্টান, আর্য কিংবা কাদিয়ানী হইয়া যায়। মিথ্যা ধর্মাবলম্বীরা স্বদলে ভিড়াইবার জন্য মানুষকে অনেক প্রলোভন দেখায়। এমতাবস্থায় অভাব-অনটন সহ স্বধর্মে কায়েম থাকা সাহসী লোকদের কাজ। কেহ কেহ আবার অভাব- অনটনে পড়িয়া পীরী-সুরীদীর ব্যবসা আরম্ত করিয়া দেয় এবং মানুষকে ধোকা দিতে থাকে ঃ ১১৩ ০৯২০ 155 ০০০ ১1১৭৫ ০৯০৪৯৯ ৩) “সে নিজেই গোমরাহ অন্যের হেদায়ত কিরূপে করিবে ?£” আমি কিছুসংখ্যক লোককে পীর সাজিয়া ঘুরাফেরা করিতে দেখিয়াছি। তাহারা নিজ বাড়ীতে অবস্থানকালে নামাযও পড়ে না, অথচ বাহিরে যাইয়া ছুফী সাজিয়া যায়। এ সম্বন্ধে একটি মারাত্মক ঘটনা শুনা গিয়াছে যাহার কোন নযীর নাই। আমার জনৈক মৌলবী বন্ধু বর্ণনা করেনঃ এলাহাবাদের জনৈক মুর্খ ব্যক্তি বর্ধমান জিলায় গীরী-মুরীদী করিত। সে ছিল পরভোজী ফকীর। বর্ধমানের জনৈক ধনী ব্যক্তি তাহার ফাদে পড়িয়া যায়। ধনী ব্যক্তিরা সাধারণতঃ দুনিয়া সন্বন্ধেই জ্ঞান রাখে, ধর্ম সম্বন্ধে জ্ঞান রাখে না। ফলে মূর্খ দরবেশ এবং ভগু পীর ডাকাতদের ফাদে তাহারাই অধিকাংশ পড়িয়া থাকে। আমাদের শ্রদ্ধেয় হাজী সাহেব বলিতেন, যে দরবেশের চারিদিকে অধিকাংশ. দুনিয়াদারদের ভিড় জমে, সে দরবেশ নহে; বরং সে-ও দুনিয়াদার। কেননা, কথায় বলে, ০৯১৯৯ 11 4১ ০৯ “প্রত্যেক জাতি স্বজাতির প্রতিই আকৃষ্ট হয়।” তাহার মধ্যে পূর্ণ দ্বীনদারী থাকিলে দ্বীনদার ব্যক্তিরাই তাহার দিকে অধিক আকৃষ্ট হইত। একটি হাদীসেও এই বিষয়টি উল্লিখিত রহিয়াছে। রোম-সম্ত্াট হিরাক্রিয়াস আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করিয়াছিলেন ঃ আরবের নবীর অনুসারীদের মধ্যে কোন্ দলের লোক বেশী, ধনী_ না দরিদ্র? তিনি উত্তরে বলিয়াছিলেন ঃ “দরিদ্র ব্যক্তিরাই অধিকতর তাহার অনুসরণ করে।' হিরাক্রিয়াস ইহা সমর্থন করিয়া বলিয়াছিলেন, সত্যই দরিদ্ররাই পয়গন্বরদের অনুসরণ করে। (ছাহাবাগণ হিরাক্রিয়াসের এই মন্তব্য খণ্ডন করেন নাই; বরং তাহারা চুপ ছিলেন। কাজেই ইহা দলীলে পরিণত হইয়া গিয়াছে।) খোদার শোকর, আমাদের বুযুর্গদের সিল্সিলায় দরিদ্র ও ছাত্রদের সমাবেশই বেশী। ধনী ও আমীরদের সংখ্যা খুব কম। ধাহারা আছেন, তীহারাও খাটি দ্বীনদার। মোটকথা, একবার এ বাঙ্গালী বিস্তশালী ব্যক্তি কার্যোপলক্ষে এলাহাবাদ আসিলেন। তথায় পৌঁছিয়া তিনি মুর্শিদের সহিত সাক্ষাৎ করিতে মনস্থ করিলেন। গ্রামে গৌঁছিয়া দেখিলেন, জনৈক চৌধুরী টৌকিতে বসিয়া আছেন। খুব তা"বীমসহ পীরের নাম লইয়া তাহার অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করিলে চৌধুরী উত্তরে বলিলেন, সে তো তাকিয়াদার (পরভোজী) ফকীর। আপনি তাহার খপ্পরে পড়িলেন কিরূপে ? বাঙ্গালী সাহেব বলিলেন, আপনি যাহাই বলুন তিনি আমার মালিক ও মুর্শিদ। চৌধুরী বুঝিলেন, লোকটি কাণগুজ্ঞানহীন বটে। তিনি একটি চাকরকে ডাকিয়া বলিলেন, অমুক তাকিয়াদারকে এখানে ধরিয়া আন। বাঙ্গালী বলিলেন, হুযূরের সহিত এমন ধৃষ্টতা আমার পক্ষে শোভা পায় না। আমি স্বয়ং তাহার খেদমতে হাধির হইব। আপনি মেহেরবানীপূর্বক রাস্তা দেখাইবার জন্য চাকরকে আমার সঙ্গে পাঠাইয়া দিন। অগত্যা চৌধুরী সাহেব চাকরকে তাহার সঙ্গে দিয়া দিলেন। এ ব্যক্তি এক কুড়ে ঘরে বাস করিত। বাঙ্গালী সাহেব তথায় পৌঁছিয়া ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।