Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 5
/ ২১২
📝 লেখা 📖 পিডিএফ

পূর্ণ ধার্মিকতা ৯৯ আশাতীত প্রতিদান পাওয়া যায়। তাছাড়া আখেরাতের প্রতিদান চিরস্থায়ী এবং দুনিয়ার প্রতিদান ধ্বংসশীল। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে, এতদ্সত্বেও মানুষ ধর্মের জন্য মোটেই তৎপর হয় না এবং উহার উপায়সমূহ অবলম্বন করে না। যাহারা সামান্য তৎপরতা দেখায়, তাহারাও শুধু আকাঙ্ক্ষা পর্যন্তই উহাকে সীমাবদ্ধ রাখে, কোন উপায় অবলম্বন করে না। অথচ দুনিয়ার ব্যাপারে উপায় অবলম্বন না করিয়া শুধু আকাঙ্ক্ষা করাকে সকলেই নির্বৃদ্ধিতা ও পাগলামি মনে করে। জানি না, ধর্মের বেলায় কেন মানুষের বিবেক-বুদ্ধি বিকৃত হইয়া যায়। কিছুক্ষণ বুযুর্গদের সংসর্গে বসিয়া কিছু কাদাকাটি করিয়া লওয়া, আর ওয়ায শুনিয়া কিছু অশ্রু বিসর্জন করিয়া লওয়াকেই তাহারা তৎপরতা মনে করিয়া লইয়াছে। স্মরণ রাখুন, শুধু কাদাকাটি করিলে কিছুই হয় না। প্রত্যেক কার্ষকে উহার নিয়মানুযায়ী করিতে হয়। ০১০০৫ 0১০19 ৬০ ০৮৭ ১৮৪7০৮০০১০৪ ১৮০ এক এ ৪৪৮ (ওরফী আগর বগিরয়া মুয়াস্সার শোদে বেছাল + ছদ সাল মীতাওয়া ব-তামান্না গুরিস্তান) “হে ওরফী! যদি শুধু কান্নাকাটি দ্বারা খোদাকে পাওয়া সন্তব হইত, তবে ইহার আশায় শত বৎসর কীাদিতেও প্রস্তৃত।” তাহাদের আকাঙ্ক্ষার উদাহরণ এইরূপ মনে করুন যে, কেহ বুযুর্গদের নিকট যাইয়া বলে, হুযুর! দো'আ করুন যেন আমার একটি ছেলে-সন্তান জন্মগ্রহণ করে। অথচ এই সাহেব বিবাহই করেন নাই। এমতাবস্থায় তাহার ছেলে কিরূপে জন্মলাভ করিবে? তদ্রুপ ধর্মে কামেল হওয়ার জন্য বুযুগ্গদের নিকট শুধু দোঁআ চাওয়া এবং উহার উপায় অবলম্বন না করা অনর্থক কাজ নহে কি? মনে রাখুন, প্রত্যেক কাজ নিয়মানুযায়ী করিলেই তাহা সুসম্পন্ন হইতে পারে। আল্লাহ্‌ তাআলা বলেন £ ০ 619 ৩০ ৬ 993 “তোমরা দরজা দিয়া ঘরে প্রবেশ কর।” যদিও বিশেষ ঘটনা উপলক্ষে এই আয়াতটি নাষিল হইয়াছে, তথাপি শব্দের ব্যাপকতার দিক দিয়া ইহার প্রয়োগক্ষেত্র ব্যাপক। ধর্ম একটি ঘর। আর উহার দরজা হইল এঁ সমস্ত উপায় যাহা শরীঅত বর্ণনা করিয়াছে। এই সব দরজা দিয়া প্রবেশ করিলেই ধর্মরূপ ঘরে প্রবেশ করা হইবে । মাওলানা রূমী নিন্োক্ত কবিতায় এই বিষয়টি এইভাবে বর্ণনা করিয়াছেন £ 693 ৬০ ০৭ 19৯39 - কি ৩০ ওফ খুন এই কবিতার প্রথম লাইন দ্বিতীয় লাইনের নযীর। অর্থাৎ, তোমরা যেরূপ রিযিক লাভের জন্য উহার নির্ধারিত উপায় অবলম্বন কর, তদ্রুপ ধর্মের বেলায়ও উহার উপায় অবলম্বন কর। আপনি ধর্মের কাজ আরম্ভ করিয়া দিন। খোদা চাহে তো দরজা আপনাআপনি খুলিয়৷ যাইবে । অতঃপর দ্বীনের প্রতিফলও আপনার হাছিল হইবে৷ ইহার এক ফল এই যে, ইহাতে খোদার সহিত আপনার সম্পর্ক স্থাপিত হইয়া যাইবে, জীবন মধুময় হইয়া উঠিবে। বাকী খোদা-প্রেমিকগণ অন্যান্য যে সব দৌলত লাভ করিয়া থাকেন, আমি উহাদের স্বরূপ আপনাকে বলিতে পারিব না। কারণ, এগুলি রুচিগত জিনিস। রুচিসম্পন্ন ব্যক্তিগণই উহা বুঝিতে পারেন। ধর্মের কাজে লাগিয়া গেলে খোদা চাহে তো আপনিও এরূপ রুচি লাভ করিতে সমর্থ হইবেন। এছাড়া যতই বুঝানো হউক, বুঝিতে পারিবেন না। ফ্ড/.911000119.0010)

— পৃষ্ঠা ১০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।