৯৮ মাওয়ায়েষে আশ্রাফিয়া কিরূপে রোধ করা যাইবে? অতঃপর তিনি আকাশের দিকে মুখ তুলিয়া হাসিয়া হক তা'আলাকে বলিলেন, বেশ বোকাকে আপনি বাদশাহী দান করিয়াছেন! বাজ পক্ষী দরজা দিয়া যায়, না আকাশ-পথে উড়ে--সে ইহাও জানে না। পক্ষান্তরে আমি কত বুদ্ধিমান কিন্তু আজ আমার পায়ে জুতা নাই, পরনে ভাল পোশাক নাই। তৎক্ষণাৎ হক তা'আলার তরফ হইতে তাহার উপর তিরস্কারবাণী অবতীর্ণ হইল, “খুব ভাল কথা! আমি তোমাকেই বাদশাহী দান করিতেছি; কিন্তু পূর্বে জিজ্ঞাসা এই যে, তোমার তত্বজ্ঞান, বেলায়েত যাবতীয় গুণাবলী তোমার অভাব-অনটন সহ এ বাদশাহ্কে দান করিলে এবং তাহার বাদশাহী ও বোকামি ইত্যাদি তোমাকে দান করিলে তুমি তাহাতে রাবী আছ কি?” এই তিরস্কার-বাণী শুনিয়া বুযুর্গের চেহারা বিবর্ণ হইয়া গেল। তিনি খোদার প্রতাপে ভীত হইয়া তৎক্ষণাৎ সেজদায় পড়িয়া গেলেন এবং আরয করিলেন, আমি ভুল স্বীকার করিয়া তওবা করিতেছি। আর কখনও এরুপ ধৃষ্টতা করিব না। আমি যাহা লাভ করিয়াছি হাজার বাদশাহীর পরিবর্তেও তাহা দিতে রাষী নই। | কবি চমণ্কার বলিয়াছেন ঃ ৩৩20 2 0৫ ও এ এ ০৬৪ ৩৬৪৪ 35 তন ৩13 ১২০৪ ৬০ ৩৯৪ ৩৭ ০৪ “আমাদের ভাগে এল্ম ও মা'রেফত এবং মূর্খদের ভাগে ধনদৌলত পড়িয়াছে। আমরা প্রতাপশালী খোদার এই বন্টনে খুবই সন্তৃষ্ট। কেননা, ধনদৌলত সত্বরই ধ্বংস হইয়া যাইবে এবং এল্ম ও মা'রেফতের ধ্বংস নাই।” নেক আমলের পুরস্কার দুনিয়াতে পাওয়া যায় না বলিয়া যাহাদের ধারণা, তাহারা এই গল্পটিতে চিন্তা করুক। এই বুযুর্গ ব্যক্তি দারিদ্রের তাড়না বরণ করিয়া বাদশাহীকে লাথি মারিয়া দিলেন কেন? ইহা বিনা কারণে নহে। তিনি নিশ্চয়ই কোন অমূল্য নেয়ামত পাইয়াছিলেন, যাহা ছিনাইয়া লওয়ার কথা শুনিতেই তিনি কীপিয়া উঠিলেন। তিনি বাদশাহীর পরিবর্তেও উহা দিতে রাষী হইলেন না। বন্ধুগণ! খোদার কসম, যাহারা এই দৌলতের সন্ধান পাইয়াছেন, তাহাদের নেশার কোন অন্ত নাই। তাহারা বাদশাহীকে মশার ডানার সমানও মনে করেন না। ১১৩ «ই ০০৮১৬ ৩ ০৮০০ ও ১০০৪- 59 এ ০০৮৯ ৯১০৪৪ ৭০4৫ ৭1 (আকাস কেহ তুরা শনাখ্ত জারা চেহ্ কুনাদ + ফরযন্দ ও এয়াল ও খানমারা চেহ্ কুনাদ) অর্থাৎ, “যে ব্যক্তি তোমাকে চিনিতে পারিয়াছে, তাহার আবার পরিবার-পরিজন বাড়ী-ঘর ও আপন প্রাণের কি চিন্তা?” প্রত্যেক কাজের উপায় ঃ মোটকথা, প্রমাণিত হইল যে, ধর্মীয় কাজের ফলাফল দুনিয়াতেও আমল অপেক্ষা অনেক বেশী পাওয়া যায় এবং নেক আমলের প্রতিদান স্বরূপ দুনিয়াতেও এমন এমন নেয়ামত লাভ হয়, যাহার মোকাবেলায় দুনিয়াদারদের নেয়ামত কোন মূল্য রাখে না। আর আখেরাতে নেক আমলের প্রতিদান লাভ সম্পর্কে তো কাহারও দ্বিমত নাই। সুতরাং ধর্ম মকছুদ হওয়া স্থিরীকৃত। উহার উপায়ও অজানা নহে। আর ধর্মের উপায়ও অত্যন্ত সহজ এবং এই উপায়ে উদ্দেশ্যের সিদ্ধি লাভও সুনিশ্চিত। ইহাতে দুনিয়া ও আখেরাতে ফ্/.911000119.0010)
— পৃষ্ঠা ১০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।