পূর্ণ ধার্মিকতা ৯৭ (টু চতর সানজারী রুখ বখতম সিয়া বাদ + দর দিল আগর বুয়াদ হওস মুল্ক সান্জারম ধাগাহ্ কেহ ইয়াফতাম খবর আয মুল্কে নীম শব + মান মুল্কে নীমরোয ব-য়েক যও নমী খারাম) “সানজার-শাহের রাজ্যের প্রতি যদি আমার লোভ হয়, তবে আমার ভাগ্যও যেন সানজার- শাহের পতাকার ন্যায় কাল হইয়া যায়। (তখনকার যুগে বাদশাহ্গণ কাল রঙ্গের পতাকা ব্যবহার করিতেন।) নীম্শব-রাজ্যের সংবাদ প্রাপ্ত হওয়ার পর হইতে আমার অবস্থা এই যে, এখন সামান্য একটি যবের পরিবর্তেও নীমরোধ রাজ্য ক্রয় করিতে রাষী নই।, ২০১ ২১ এ০ ও ১৩১৯০ এর মধ্যে আশ্চর্যধরনের ০১৪০ ০৯ রহিয়াছে। বুযুর্গদের কালামে বাতেনী শান-শওকত ছাড়া বাহ্যিক সৌন্দর্যও যথেষ্ট পরিমাণে থাকে। জিজ্ঞাসা করি, এই বুযুর্গগণ কি কারণে রাজত্বের প্রতি এত বিমুখ হইয়া পড়িয়াছিলেন? মনে হয়, তাহারা দুনিয়াতেও এমন নেয়ামত প্রাপ্ত হন, দুনিয়াদারগণ যাহার কল্পনাও করিতে পারে না। বন্দেগী ও অভিমানের স্তরঃ জনৈক দালাল (অভিমানী) পর্যায়ের বুযুর্গ ছিলেন- যালাল (গোমরাহ) পর্যায়ের নহে। 'দালাল' মা'রেফতী পরিভাষায় একটি বিশেষ অবস্থাকে বলে। যাহারা মা'রেফতী লাইনে মধ্যপথের পথিক, তাহাদের মধ্যে এই অবস্থাটি প্রকাশ পায়। কামেলদের মধ্যে এই অবস্থা দেখা যায় না। তাহাদের মধ্যে বিনয় ও দাসত্ববোধই প্রাধান্য বিস্তার করিয়া থাকে। হা, যাহারা মধ্য পথের পথিক আনন্দের আতিশয্যে তাহাদের কাহারও কাহারও মধ্যে এই অবস্থা দেখা দেয়। তখন তাহারা অভিমানবশতঃ এমন সব উক্তি করিয়া ফেলেন, যাহা অন্যে বলিলে মারদৃদ (খোদার দরবার হইতে বহিষ্কৃত) হইয়া যাইবে। মাওলানা বলেনঃ ২৫০ ৬৮৯১৫ ১৫ ০1১০ ০৬৯ ২৩ ৬৪৬ ১৪৮৯ ল৪১0 ১5 353 0০5০ ১9৩ ৮৯০ 730 5 0৯১০ ০৬০ ১০১৩ ১১৯০ ০৫০ ৬৯ গা ও ১৮2১৯ ০৪০ ৬২৯০১১০০২০৪, ৪ অর্থাৎ অভিমান করার জন্যও (যোগ্য) মুখের দরকার। সকলের মুখই অভিমানের (যোগ্য) নহে। কেহ এই অবস্থা অর্জন করিতে পারিলে অভিমান করা তাহার পক্ষে শৌভা পায়। এই অবস্থা অজিত না হইলে তাহার পক্ষে কান্নাকাটি ও অক্ষমতা প্রকাশ ব্যতীত অন্য কিছু শোভনীয় নহে। অভিমানীদের উক্তি খোদা কখনও কবুল করিয়া থাকেন, আবার কখনও তাহাদের কানও মলিয়া দেন। এই বুযুর্গ ও দালাল পর্যায়ের ছিলেন। একদা দিবাভাগে তিনি এক শহরের পথে চলিতেছিলেন। শহরের প্রবেশদ্বার রুদ্ধ দেখিয়া তিনি দারোয়ানদিগকে জিজ্ঞাসা করিলেন, আরে ভাই, ব্যাপার কি, দিনের বেলায় শহরের দরজা বন্ধ কেন? তাহারা বলিল, বাদশাহর বাজপক্ষী উড়িয়া গিয়াছে। তাই তিনি শহরের দরজা বন্ধ করিতে নির্দেশ দিয়াছেন__যাহাতে বাজ দরজার পথে বাহির হইয়া যাইতে না পারে। ঘটনা শুনিয়া বুযুর্গ ব্যক্তি হাসি রোধ করিতে পারিলেন না, তিনি মনে মনে ভাবিলেন, মনে হয় বাদশাহ্ একেবারেই কাণগুজ্ঞানহীন। দরজার সহিত বাজের কি সম্পর্ক? সে পালাইতে ইচ্ছা করিলে স্বচ্ছন্দে আকাশ-পথে পালাইয়া যাইতে পাবিবে। শহরের দরজা বন্ধ করিয়া বাজকে ফ্/.911000119.0010)
— পৃষ্ঠা ১০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।