৯৬ মাওয়ায়েষে আশ্রাফিয়া অর্জনকেই পূর্ণ সম্পর্ক মনে করে। আমারও কিছুদিন পর্যন্ত এইরূপ ধারণা ছিল! আল্হাম্দুলিল্লাহ্ এখন হক তা'আলা আসল স্বরূপ খুলিয়া দিয়াছেন। খোদার সহিত সম্পর্কের অর্থ হইল, উভয় পক্ষ হইতে সম্পর্ক হওয়া । শুধু বন্দার তরফ হইতে সম্পর্ক হইল, কিন্তু খোদার তরফ হইতে রহিল পর্দা, এইরূপ সম্পর্ক কাম্য নহে। মোটকথা, লোকেরা শুধু খোদাকে স্মরণ রাখাকেই উদ্দিষ্ট সম্পর্ক মনে করে, অথচ ইহা মশ্ক (অনুশীলন) দ্বারাই অর্জিত হইতে পারে। আপনি খোদার, প্রতি সন্তুষ্ট থাকিবেন এবং খোদাও আপনার প্রতি সন্তুষ্ট থাকিবেন, এইরূপ সম্পর্কই কাম্য। ইহা শুধু যিকর-আয্কারের মশ্কের দ্বারা অর্জন করা যায় না; বরং অধিক পরিমাণে যিকর করা, তৎসঙ্গে পাপ কাজ হইতে বাচিয়া থাকা এবং আনুগত্য প্রকাশ করাও শর্ত। পাপ কাজ হইতে আত্মরক্ষা না করিলে এবং আনুগত্য প্রকাশ না করিলে শুধু যিকর দ্বারা অভীষ্ট সম্পর্ক হাছিল হইবে না। অনেকেই যিকরের মশ্ক এবং সর্বদা খোদার ধ্যান লাভ হইতে দেখিয়াই নিজকে খোদার সহিত সম্পর্কযুক্ত মনে করিতে থাকে । ইহা ধোকা বৈ কিছুই নহে। গোনাহ করার পরও এই ধ্যান নষ্ট হয় না দেখিয়া, তাহারা আরও মনে করে যে, গোনাহ্ তাহাদের জন্য ক্ষতিকর নহে। অথচ ছুফীগণ বলিয়াছেন যে, গোনাহ্্র ফলে বাতেনী সম্পর্ক দুর্বল হইয়া যায়। এর পর বার বার গোনাহ্ করিলে এ সম্পর্ক আস্তে আস্তে বন হইয়া যায়। কিছু সংখ্যক লোক আরও মারাত্মক ধোকায় পড়িয়া আছে। তাহীরা মনে করে, সম্পর্ক স্থাপিত হওয়ার পর এমন এক স্তর আসে, যাহাতে সাহেবে নিস্বত ব্যক্তি শরীঅতের আদেশ-নিষেধের গৃণ্তী হইতে মুক্ত হইয়া যায়। তখন কোন হারাম তাহার পক্ষে হারাম থাকে না। স্মরণ রাখুন, ইহা পরিষ্কার ধর্ম বিকৃতি। যতক্ষণ জ্ঞান ও ইন্দ্রিয় সঠিক থাকে, ততক্ষণ কেহই শরীঅতের আদেশ-নিষেধ হইতে মুক্ত হইতে পারে না। সুতরাং উভয় পক্ষ হইতে সম্বন্ধ হওয়াকেই প্রকৃত সম্পর্ক বলে। শুধু একতরফা সম্পর্ক হইলে তাহা নিম্ন বর্ণিত গল্পের ন্যায় হইবে। জনৈক ছাত্রকে কেহ জিজ্ঞাসা করিল ঃ আজকাল কি চিন্তায় দিন কাটাইতেছ? সে উত্তর দিলঃ শাহ্যাদীর সহিত বিবাহের চিন্তায় মশগুল আছি। সে পুনরায় জিজ্ঞাসা করিল, এর জন্য কি আয়োজন করিয়াছ? উত্তর £ অর্ধেক আয়োজন সমাপ্ত হইয়াছে--আর অর্ধেক বাকী আছে। সে পুনঃ প্রশ্ন করিল, তা কিরূপে ? উত্তর হইল, আমি তো রাষী আছি, কিন্তু শাহ্যাদি এখনও রাযী নহে। এই ব্যক্তি যেরূপ নিজের রাষী হওয়া দ্বারাই অর্ধেক আয়োজন সমাপ্ত করিয়া বসিয়াছিল, উপরোক্ত ব্যক্তিদের অবস্থাও তদ্রুপ । বিবাহে একতরফা সম্মতি যেমন কোন মূল্য রাখে না, তদ্রুপ তাহাদের একতরফা সম্পর্কও না হওয়ারই শামিল। পূর্ববর্ণিত খাটি সম্পর্ক স্থাপিত হইলেই এমন তৃপ্তি লাভ হয়, যাহার সম্মুখে বিরাট সাম্রাজ্যও মূল্যহীন। একদা সানজারের বাদশাহ গাওসে আ'যমকে এই মর্মে পত্র লিখিলেন যে, আমি হযরতের খান্কার যাবতীয় খরচাদির জন্য নিমরোষ রাজ্যের এক অংশ দান করিতে ইচ্ছুক। হযরতকে উহা কবুল করিতে অনুরোধ করিতেছি। হযরত গাওসে আ'যম উত্তরে নিম্নোক্ত চৌপদী কবিতা লিখিয়া পাঠাইলেন £ 4 ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।