৯৪ মাওয়ায়েষে আশ্রাফিয়া খোদার এবন্প্রকার বাণী হইতে কতকিছু আশা করা যায়! রুচিসম্পন্ন ব্যক্তিগণই ফয়সালা করিতে পারিবেন। অন্যত্র আল্লাহ্ তাআলা বলেনঃ ০ 5% 330 ৬৩৩ ৬৬ ৫ ৬ 2১৯ ও এ ১ ২১৩) ৬০০ এ ০৫ ৬০ “যে ব্যক্তি আখেরাতের ক্ষেতি কামনা করে, আমি তাহাকে আরও বাড়াইয়া দেই এবং যে ব্যক্তি দুনিয়ার ক্ষেতি চায়, তাহাকে কিঞ্চিৎ দিয়া দেই।” দুনিয়ার বেলায় ০ ৩৬ অর্থাৎ, “কিঞ্চিৎ দিয়া দেই” বলা হইয়াছে। এই ওয়াদা করা হয় নাই যে, সে যাহা চাহিবে তাহাই দেওয়া হইবে। অথচ আখেরাতের বেলায় বাড়াইয়া দেওয়ার ওয়াদা করা হইয়াছে। এই ওয়াদাকে ইচ্ছার উপরও নির্ভরশীল করা হয়। সুতরাং বুঝা যায় যে, আখেরাত লাভের ইচ্ছা করিলে উদ্দেশ্যই লাভ হইয়া যায়; বরং উদ্দেশ্য হইতেও বেশী পাওয়া যায়। সোবহানাল্লাহ্! এই বেশী শুধু আখেরাতেই দেওয়া হয় না; বরং ধর্মপ্রাণ ব্যক্তি দুনিয়াতেও আমল অপেক্ষা অনেক বেশী পুরস্কার পাইয়া থাকেন। তাহারা দুনিয়াতে এমন সব বস্তু পান, যাহা পূর্বে তাহাদের কল্পনায়ও ছিল না। আখেরাতে যাহা লাভ হইবে, মুসলমানগণ সাধারণতঃ তাহা জানে। তাহারা জানে যে, আখেরাতে আমল অপেক্ষা অনেক বেশী পুরস্কার পাওয়া যাইবে। সকলেই এই হাদীস শুনিয়াছে ঃ ১৪ ৬ ০ ০৩ ৬৬৮০ %$1 92 ভাও দি ৩৯০ ৫০০ ১5321 “আমি আমার নেক বন্দাদের জন্য এমন সব জিনিস প্রস্তুত করিয়া রাখিয়াছি, যাহা কোন চক্ষু দেখে নাই, কোন কর্ণ শুনে নাই এবং কাহারও মনে উহার কল্পনাও জাগে নাই।” কিন্তু দুনিয়ার উন্নতি ও বৃদ্ধি সম্পর্কে অনেকেই জ্ঞাত নহে। অধিকাংশ মুসলমানের ধারণা, শুধু আখেরাতেই আমল অপেক্ষা বেশী পুরস্কার পাওয়া যাইবে, দুনিয়াতে আমলের পুরস্কার পাওয়া যায় না বা পাওয়া গেলেও অল্প, এই ধারণা সম্পূর্ণ ভুল। হক তা'আলা ধর্মীয় আমলের পুরস্কার দুনিয়াতেও ধারণাতীত পরিমাণে দান করিয়া থাকেন এবং তাহাও এত বিরাট হয় যে, কাহারও মনে পূর্বে ইহার কল্পনাও জাগে না। আপনি হয়তো প্রশ্ন করিবেন যে, এ পুরস্কারগুলি কি? ইহার উত্তর এই যে, ধার্মিক হইয়া যান, নিজেই এ পুরস্কার লাভ করিতে পারিবেন। আমি ইহা বর্ণনা করিতে পারিব না, ইহার বর্ণনা সম্ভবও নহে। কারণ, পূর্বেই বলা হইয়াছে যে, মানুষ এ সবের কল্পনাও করিতে পারে না; সুতরাং এরূপ বস্তুর বর্ণনা কিরূপে সম্ভব? সত্য বলিতে কি, দুনিয়াতেও ধর্মপ্রাণ ব্যক্তিগণ এমন নেয়ামত প্রাপ্ত হয়, যাহা বর্ণনা করার ভাষা খুঁজিয়া পাওয়া যায় না । অবশ্য বুযুর্গানের উক্তি হইতে উপরোক্ত নেয়ামতসমূহের কিঞ্চিৎ আভাস পাওয়া যায় এবং নিশ্চিত লক্ষণাদি দ্বারা ইহার সত্যতা প্রমাণিত হয়। জনৈক বুযুর্গ বলেনঃ ১২৯২এ 9১৩৩ সা ৩ 695 কে এনা ৯০০ প্র “আমাদের কাছে যে সব নেয়ামত রহিয়াছে দুনিয়ার বাদশাহ্গণ তাহা জানিতে পারিলে তলোয়ার লইয়া আমাদের উপর চড়াও করিত এবং তাহা ছিনাইয়া লইতে বিন্দুমাত্রও ত্রুটি করিত না।” ইহাতে বুঝা যায় যে, তাহাদের নিকট এমন নেয়ামতসমূহ রহিয়াছে যাহার মোকাবিলায় সমগ্র পৃথিবীর রাজত্ৃও মূল্যহীন। কেননা, বাদশাহ্রা তাহাদের উপস্থিত ধনদৌলত হইতে উত্তম ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ১০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।