৪ মাওয়ায়েষে আশ্রাফিয়া এই ধরনের বিনয় অহঙ্কার হইতে উদ্ভূত। উপরোক্ত পরীক্ষা দ্বারাই প্রকৃত বিনয়ী ও মেকী-বিনয়ীর পার্থক্য ধরা পড়িয়া যায়! দ্বিতীয় ভ্রান্তি এই যে, নমত্রতাকে বিনয় মনে করার পর কঠোরতাকে চরিত্রহীনতা মনে করা স্বাভাবিক। খোদাপ্রেমিকগণ মাঝে মাঝে আপন ভক্তদের প্রতি কঠোরতা করিয়া থাকেন। ইহাতে অন্যেরা তাহাদেরকে চরিত্রহীন বলিয়া দোষারোপ করে। ভাইগণ, চরিত্রের অর্থ পরিবর্তন করার ফলেই ইছ্লাহ বা দোষ সংশোধনের নাম হইয়া গিয়াছে চরিত্রহীনতা। প্রকৃতপক্ষে কঠোরতার স্থলে নম্রতা প্রদর্শন করাই অভদ্রতা বা অসং ব্যবহার । বন্ধুগণ! যদি কোন অবুঝ ছেলে বিষ কিংবা আফিম মুখে দেয় এবং দেখা যায় যে, এখনই গিলিয়া ফেলিবে, এমতাবস্থায় কোন্টি উত্তম চরিত্র বলিয়া বিবেচিত হইবে? তাহার মনঃকষ্টরের প্রতি লক্ষ্য করিয়া নিশ্চুপ থাকা, না তাহার মুখে হাত টুকাইয়া উহা বাহির করিয়া লওয়া? প্রকৃতপক্ষে ছেলেটিকে নিশ্চিত মৃত্যুর কবল হইতে রক্ষা না করাই হইবে চরিত্রহীনতা এবং রক্ষা করা একটি মহৎ চরিত্র বলিয়া বিবেচিত হইবে। অথবা মনে করুন, কোন অন্ধ পথ চলিতেছে। তাহার সম্মুখে কুয়া। মুখে বলিলে সে থামিতে পারিবে না। এমতাবস্থায় পূর্ণ গান্তীর্যের সহিত তাহাকে বলা, হাফেয সাহেব! আপনার সম্মুখে কুয়া সাবধানে চলুন; কিংবা হাত ধরিয়া হেচকা টান দিয়া বুঝাইয়া দেওয়া এতদুভয়ের মধ্যে কোন্টি উত্তম চরিত্র? ০০ ১০৫ ০৯০ ০৯১০০ ৩৪1 _ ০৪৭ ১ ও ৮০ ও ৯১ ১৩ (আগার বীনাম কে নাবীনা ও চাহ্ আস্ত + আগার খামুশ বনাশীনাম গোনাহ্ আস্ত) “যদি কোথাও অন্ধকে যাইতে দেখা যায় এবং তাহার সম্মুখে কুয়া থাকে, তবে চুপ করিয়া বসিয়া থাকা গুরুতর অন্যায়” একটি প্রসিদ্ধ গল্প শুনুন। জনৈক কারী সাহেব কণ্ঠস্বরকে খুব ঘুরাইয়া ফিরাইয়া কেরাআত পড়িতেন। তিনি কেরাআত সহকারে কথাবার্তা বলার জন্য আপন শিষ্যদিগকে আদেশ দিয়া রাখিয়াছিলেন। এক দিন ক্কারী সাহেব হুক্কা পানে রত আছেন, এমন সময় একটি স্ফুলিঙ্গ উড়িয়া তাহার পাগড়ীতে পড়ে। ইহা দেখিয়া জনৈক শিষ্য অনেকক্ষণ কেরাআত করিয়া কারী সাহেবকে বুঝাইল যে, তাহার পাগড়ীতে একটি স্ফুলিঙ্গ পড়িয়াছে। কিন্তু ইতিমধ্যে কারী সাহেবের পাগড়ী যথেষ্ট পরিমাণে পুড়িয়া যায়। জিজ্ঞাসা করি, ইহাও কি কেরাআত করার উপযুক্ত স্থান ছিল? শিষ্যটি অস্থানে কেরাআত করিয়া মারাত্মক ভুল করিয়াছে। তেমনি অস্থানে নন্ত্রতা দেখাইলেও তাহা নিন্দনীয় হইবে, চরিত্র বলিয়া গণ্য হইবে না। বুঝা গেল যে, বুযুর্গগণ যে কঠোরতা দেখান, উহাকে কঠোরতা বলা অন্যায়। তাহারা শুধু শিষ্যবর্গের প্রতিই কঠোরতা করেন এবং ইহাতে তাহাদের উদ্দেশ্য সংশোধন করা বৈ কিছুই থাকে না। মুসলমানের পদমর্যাদা 8 এক্ষণে রাসূলে খোদা (দঃ)-এর দুইটি ঘটনা বর্ণনা করিব। তন্মধ্যে একটি নম্রতা সম্বন্ধে। ইহা হইতে বুঝা যাইবে যে, যে স্থানে নম্রতা প্রদর্শন করা দরকার, সে স্থানে হুযুর দেঃ)-এর ন্যায় নম্রতা কেহ প্রদর্শন করিতে পারিবে না। অপরটি কঠোরতা সম্বন্ধে । ইহা হইতে প্রতীয়মান হইবে যে, তিনি কঠোরতার স্থানে কি পরিমাণ কঠোরতা করিয়াছেন? একবার জনৈক গেয়ে ব্যক্তি হুযূর দেঃ)-এর উপস্থিতিতেই মসজিদে নববীতে প্রস্রাব করিতে লাগিল। ইহা দেখিয়া ছাহাবাগণ লোকটির প্রতি চটিয়া তাহাকে ধমকাইতে চাহিলেন। হুযুর দেঃ) ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।