Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 4
/ ২২৯
📝 লেখা 📖 পিডিএফ

৭৬ মাওয়ায়েষে আশ-াফিয়। প্রার্থীর পুর্ণ জ্ঞানলাভের ইহাই একমাত্র উপায় যে, পরস্পর একমত হইয়া পালাক্রমে জ্ঞানলাভ করুক। আরও পরিষ্কারভাবে বুঝিবার জন্য একটি দৃষ্টান্ত শ্রবণ করুন । যেমন, একটি মাত্র কুপ। শহরের প্রত্যেকটি অধিবাসীই এই কুপের পানির মুখাপেক্ষী । কিন্তু সকলে এক সঙ্গে এই কুপ হইতে পানি ভরিতে পারে ন1। এমতাবস্থায় সকলে এই কূপ হইতে পানি পাওয়ার ইহাই একমাত্র উপায় হইতে পারে যে, একের পর এক করিয়া সকলে পানি গ্রহণ করিবে । এক সঙ্গে চারি জনের এই অধিকার নাই যে, তাহার! কুপের উপর শক্ত হইয়! বসিয়া থাকিবে আর কাহাকেও স্থান দিবে না। ইহ এমন এক দৃষ্টান্ত যাহার সমর্থনে কাহারও মতভেদ নাই। অতএব, পাথিব কাজে স্বার্থ লাভের ব্যাপারে পালাক্রমে কাজ কর! সর্বজনস্বীকৃত, এইরূপ ধর্মীয় স্বার্থের বেলায়ও সকলের লাভবান হওয়ার ইহাই উপায়। পালাক্রমে সকলেই লাভবান হইবে। এই দৃষ্টান্তটির প্রায় কাছাকাছি আর একটি দৃষ্টান্ত বর্ণনা করিতেছি । তাহ। তত পরিষ্কার না হইলেও আলোচ্য ক্ষেত্রে অধিক উপযোগী । কোন মাদ্রাসায় যদি একজন মাত্র মুদাররেস হন এবং শিক্ষা লাভের জন্য মাদ্রাসার প্রত্যেকটি ছাত্রই তাহার মুখাপেক্ষী এবং প্রত্যেকেই তাহার নিকট হইতে উপকার লাভের প্রত্যাশী। কেহ বোখারী শরীফ পড়িতে চায়, কেহ মুসলিম শরীফ, কেহ মাস্তেক, কেহ দর্শন ইত্যাদি। এখন যদি বোখারীর ছাত্রগণ তাহাকে বেষ্টন করিয়! বসিয়া থাকে আর কাহাকেও স্থান না দেয়, তবে অন্ান্ত ছাত্রদের শিক্ষা লাভের কোন উপায়ই নাই। এই কারণেই বোখারীর ছাত্রদের এরূপ বেষ্টন করিয়া রাখার অধিকার নাই; বরং অন্থান্ক জমা'আতের ছাত্রদের জন্যও সময় দেওয়া আবশ্যক । এসমন্ত দৃষ্টান্ত হইতে আপনারা বুঝিয়া থাকিবেন যে, পাথিব এবং ধর্মীয় স্বার্থে যদি প্রত্যাশীদের একত্র সমাবেশ সম্ভব ন। হয়» তবে পাল। করিয়া! লওয়।৷ একান্ত আবশ্যক। স্থৃতরাং হুযুর ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাষের এই নির্দেশ নিতান্ত যুক্তি সঙ্গত ছিল। কেনন" 1১৮26 এবং | 5১-৭1 নির্দেশ ছুইটি ব্যাপক। কতক লোকও হইতে পারে বা সকলেও হইতে পারে। অতএব, যদি সকলকে উঠিয়। যাইতে বলিয়া থাকেন, তবে সকলের পক্ষেই উঠিয়। যাওয়া ওয়াজেব। এখানে এরূপ সন্দেহ করা যাইতে পারে না যে, এই মজলিসের ভিত্তি ছিল সকলকে ফারদা পৌছানের উপর। সকলকে উঠাইয়৷ দিলে তো৷ সকলেই বঞ্চিত হইয়! গেল। এই সন্দেহের উত্তর এই যে, ইহাতেও সকলেই উপকৃত হইতে পারে যে, হয়ত নির্জনে থাকিয়া হুযুর (দঃ) সর্বসাধারণের মঙ্গলজনক কোন চিন্তা করিবেন, কিংব! বিশ্রাম গ্রহণ করিবেন, যাহাতে পুনরায় সকলের হিতসাধনের জন্য নৃতন উদ্যম লাভ করিতে পারেন। ইহাতেও তো দ/্/$/.2111001179.0010

— পৃষ্ঠা ৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।