এল ও খোদাভীতি 8১. রয়ীস লোকের সহিত দেখা করিতে গেলেন। গৃহস্বামী তাহাকে দেখিয়! ঘরের ভিতরে ঢুকিয় দরজা বন্ধ করিয়] দিলেন। কিছুক্ষণ পরে চাকর যাইয়৷ তাহাকে সংবাদ দিল যে, “সাবজজ সাহেব আপনার সহিত সাক্ষাৎ করিতে আসিয়াছেন।” তখন তিনি বাহিরে আসিয়। বলিলেন £ "মাফ করুন, আপনার পোশাক দেখিয়া আমি মনে করিয়াছিলাম কোন মৌলবী ছাহেব টা চাহিতে আসিয়াছেন।” বাস্তবিকই আজকাল কোন মৌলবী কোন রয়ীস লোকের সহিত সাক্ষাৎ করিতে গেলেই ভিনি মনে করেন যে, অন্তবতঃ টাদ1 চাহিবার জন্য আসিয়াছে । এই কারণেই আমি ঝলি, আলেমগণ এ কাজ কখনও করিবেন না ; বরং নেতৃস্থানীয় ও জনসাধারণ টা সংগ্রহ করুন! তদ্বারা মৌলবীদের ধীয় কাজ করাইয়া লউন। কিন্ত আজকাল মৌলবীদের অবস্থা ডোমের হাতীর মত হইতেছে । আকবর বাদশাহ জনৈক ভোমকে একটি হাতী পুরস্কার দিয়াছিলেন। ডোম ঘাবস্ডাইয়৷ গেল, হাতীর খোরাক দে কোথা হইতে সংগ্রহ করিবে ? অবশেষে এক দিন ভোম জানিতে পারিল যে, আকবর বাদশাহ এখনই বাহনে করিয়। ভমণে বাহির হইতেছেন। ইহ! শুনিয়া সেকি করিল ? হাতীর গলায় ঢোল বীধিয়। রাস্তায় ছাড়িয়া দিল। আকবর দেখিলেন, শাহী-হাতী গলায় ঢোল লইয়া রাস্তায় ঘুরিতেছে। জিজ্ঞাসা করিলেন £ “ব্যাপার কি?” ডোমকে ডাকিয়। বলিলেন £ “তুমি এই হাতীর গলায় ঢোল ঝুলাইয়াছু কেন ?” সে বলিল £ “হুযুর! আপনি আমাকে হাতী দান করিয়াছেন। কিন্ত এখন আমি উহাকে খাওয়ার দেই কোথা হইতে ? কাজেই আমি হাতীকে বলিলাম, ভাই! আমি তো গান-বাজনা করিয়া পেট পালিতেছি, তুমিও গলায় ঢোল ঝুলাইয় গান-বাজনা .করিয়া নিজের পেট পাঁলিতে থাক।” আকবর হাণিয়। উঠিলেন এবং ডোমকে হাতীর ভরণ-পোধণের জন্ক কিছু দান করিলেন। আজকাল মৌলবীদেরও এই অবস্থা । মানুষ তাহাদের গলায় ঢোল বাধিয়। দিয়াছে। যাও, গাওণবাজাও এবং টাকা সঞ্চঘ্ন করিয়া নিজেই সব কাজ কর। স্মরণ রাখিবেন, একই দল দ্বারা ছুই কাজ হইতে পারে না। কাজের নিয়ম ইহাই যে, টাকা আপনার! জোগাড় করুন, আর মৌলবীদের হইতে শুধু দ্বীনের কাজ লউন; বরং টাকা সংগ্রহ করিয়! নিজের কাছেই রাখিয়। দ্িন। আমাদের হাতে টাকা দিবেনও না। কেননা, আজকাল অনেক লোক এমনও আছে যাহার। প্রকৃত পক্ষে মৌলবী নয়, কিন্তু মৌলবীদের দলে ঢুকিয়া পড়িয়াছে। তাহার মুসলমানদের টাদার টাকায় অনেক সময় বিশ্বাসঘাতকত! করিয়৷ মৌলবী সম্প্রদায়ের দুর্নাম করিয়। দিয়াছে । ন্ৃতরাং আমার মত এই যে, নেতৃস্থানীয় লোকগণ টাদ। তুলিয়া নিজের কাছেই রাখিবেন, মৌলবীদের হাতে দিবেন না । কেননা, তাহাতে আলেম সমাজের উপর দোষ আসে। আপনারা কি ইহ] পছন্দ করেন যে, আপনাদের আলেম সমাজ বদনামগ্রস্ত হউন। দ/্/$/.2111001179.0010
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।