২২০ মাওয়ায়েষে আশ-রাফিয়। যদি এই কথাটুকু মনের মধ্যে খেয়াল রাখে, তবে কু-দৃষ্টির পাপ হইতে রক্ষা পাইতে পারে । ফলকথা,, কু-দৃষ্টি ফিরাইয়া লইতে যে কষ্ট হইয়া থাকে, মুজাহাদার ফলে নাফ২সের মধ্যে এমন অবস্থা! উৎপন্ন হয় যে,. পুনরায় মনকে নিবৃত্ত করা কঠিন হয় না এবং চেষ্টার পর্বে যে কষ্ট হইত এখন আর তদ্রুপ কষ্ট হয় না। ব্যস্, ইহারই নাম “ফানা" অর্থাৎ নাফ সের কু-প্রবৃত্তির অবসান ঘটাইয়৷ দেওয়া। এমন কখনও সম্ভব হয় না যে, নাফ২সের মধ্যে পাপ কার্ধের প্রতি আকর্ষণ শক্তিই থাকে না এবং পাপ কার্ষের ম্বাদই তিরোহিত হইয়৷ যায়। ॥ সবকিছুই তিনি ॥ হা, প্রাথমিক অবস্থায় কোন কোন সময় অবস্থার উত্তেজনায় ও প্রাবল্যে এপ অবস্থ। হয় যে, গুনাহের কাজের প্রতি মুলেই কোন আকর্ষণ হয় না, কিন্তু অবস্থা যেহেতু দীর্ঘ-স্থায়ী নহে, কাজেই এরূপ অবস্থা কিছুক্ষণ পরেই দুর হইয়। যায়। অতঃপর সমতার সহিত এক দৃঢ় অবস্থা উৎপন্ন হইয়া গুনাহের কাজের প্রতিবন্ধক হয়। উহাকে গুনাহের খাহেশ না থাকা বলিয়। প্রকাশ করা হইতেছে, কিন্ত তরীকত পন্থী অজ্ঞতা বশতঃ ইহার প্রাথমিক অবস্থাকে দ্বিতীয় অবস্থার চেয়ে অপেক্ষাকৃত পূর্ণ মনে করিয়া ধারণ করে যে, আমার অবস্থার অবনতি ঘটিয়াছে, আমার অবস্থা বিকৃত হইয়া গিয়াছে । এইবূপে সে ধোকায় পতিত হইয়া পীরের নিকট অভিযোগ করে যে, আমার মধ্যে পূর্বের মত আমলের জোশ নাই । মনে হয়, আল্লাহ্ তাআলার সহিত আমার সম্পর্ক হাস পাইয়াছে এবং ইহা তরীকত পন্থীর জন্য এমন একটি অবস্থা যাহার জন্য সে প্রাণ দিতেও প্রস্তুত হইয়া যায়। অতএষ, ইহার প্রকৃত তথ্য এই যে, সম্পর্ক হাস পায় নাই। তবে দৃঢ় অবস্থা উৎপন্ন হওয়ার ফলে ধাবততীয় আ'মল তাহার দ্বারা সমতা ও সহজ ভাবে সম্পন্ন হইতে আরস্ত করে। সেই জোশের নুুনতা হেতু সে মনে করে যে, মহববত হাস পাইয়াছে এবং এটুকু বুঝে না যে, জোশ বা উত্তেজন! সর্বদার জন্য থাকিলে মানুষ বাচিতে পারে না। একপ অবস্থ। মন্দ নহে । কোন একজন বুযুর্গ লোক এই অবস্থার ব্যাখ্য। খুব ভালরূপে করিয়াছেন । এই বুমুর্গ লোক মাওলানা ফযলুর রহমান গাঞ্জে মুরাদাবার্দী। কেহ আপিয়া তাহার নিকট অভিযোগ জানাইল যে, “আজকাল আমি যেক্র ফেক্রে পুবের ন্যায় জোশ ও উৎসাহ পাইতেছি ন1।» তিনি বলিলেন £ বিবী পুরাতন হইলে মা হইয়া যায়। দেখুন, কথাটি নিতান্ত সাধারণ লোকের কথার ন্তায় বটে; কিন্ত আসল তথ্য ইহা দ্বার পুর্ণরূপে প্রকাশ পাইতেছে। ইহার অর্থ এই যে, প্রথম অবস্থায় বিবীর প্রতি যে মাদকতা ও উত্তেজন৷ ছিল, পুরাতন হওয়ার পর তাহ] থাকে না। ইহাতে বলা যায় না ড/্/$/.2111001109.0010
— পৃষ্ঠা ২২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।