২১৮ মাওয়ায়েষে আশ-াফিয়। এমন কোন কাজই তাহাদের দ্বারা হইবে না। ফলকথা, “রে” একটি মহান সম্পদ । ইহা যাবতীয় মোকামের পরিপুরক : এই কারণেই: উহাকে (রেযাকে ) সর্বশেষ মোকাম বল! হইয়াছে। ॥ ফানার অর্থ ॥ কেহ কেহ “ফানা*কে সর্বশেষ মোকাম বলিয়াছেন । “ফানার" অর্থ মৃত্যু নহে। কখনও কেহ মনে করিতে পারে যে, হত্যা করিয়া লও তাহ হইলেব্যস সমস্ত মোকাম অতিক্রম হইয়া যাইবে। মৃত্যু হইল জীবনের শেষ সীমা, তরীকতের শেষ মোকাম নহে । 'ফানা* শব্দের অর্থ-_গুনাহের কাজ এবং আল্লাহ্ তা'আলার অসস্তোষ উৎপাদক কার্যাবলী সম্বন্ধীয় নাফ২সের খাহেশ নিমুলিভাবে খতম হইয়া যাওয়া । নাফসের খাহেশ যে পর্ষ্ত শেষ না হইবে, সে পর্যস্ত সে বেছদা কাজে, কু প্রবৃত্তিজনিত কাজে এবং স্বার্থপরতায় লিপ্ত হইয়া যায়। নাফ.সের এসমস্ত থাছেশ লোপ পাওয়ার নামই “ফানা”। আর ৮1৪ অর্থাৎ। খাহেশ, শব্দটি এই জন্য বলিলাম যে, নাফরমানী- মুলক কাজের প্রতি নাফ২সের আকর্ষণ সম্পূর্ণরূপে লোপ পাওয়৷ জরূরী নহে। অবশ্য তত্প্রতি নাফ.সের থাহেশ বিলুপ্ত হওয়া আবশ্যক এবং মুজাহাদ। ও সাধনার দ্বারা তাহা হাছিল হইতে পারে । মুজাহাদ। অর্থাৎ চেষ্টার ফলে নাফস্ এমন বশীভূত হইয়! পড়ে যেমন সভ্য ঘোড়া! বশে আসিয়া যায় এবং আরোহীর অনুগত হইয়া যায়ঃ অথচ উহার শক্তি এবং গতি সবকিছুই ঠিক থাকে । ই, এতটুকু পার্থক্য অবশ্যই হয় যে, পুর্বে উহার গতি ও দৌড় নিজের খাহেশ অনুযায়ী ছিল, এখন আরোহীর ইচ্ছানুরূপ হইয়৷ গিয়াছে । সারকথ। এই যে, নাফংসে আম্মারাই কালক্রমে নাফ.সে মুত-মাইন্নায় পরিণত হয়; নাফ.সে মুত,মাইন্নাহ্ অন্য কোন পদার্থ নহে। এই নাফ২সেরই এক অবস্থা 'আম্মারাহ্*। এই অবস্থা লোপ পাইয়া আর এক অবস্থার উৎপত্তি হয়। ইহাকেই “মুতআইন্নাহ্* বলে। মুতমাইন্নার অবস্থ। প্রাপ্ত হইলেও এমন নহে যে, গুনাহের কাজ করার খাহেশ সম্পূর্ণরূপে লোপ পায়। কেননা, মুল গুণ তো উহার মধ্যে অবশিষ্ট থাকে । কিন্তু মুতআইন্নাহ্ হইলে অবস্থা এরূপ হয় যে, যদিও কোন সময় গুনাহের কাজের খাহেশ হয় কিন্তু উহা হইতে নিবৃত্ত হওয়া কঠিন হয় না। যেমন, শিক্ষিত ও সভ্য ঘোড়া । এখনও সময় সময় ছুষ্টামি করিতে চায়; কিন্ত শিক্ষার ক্রিয়া এই হয় যে, আরোহীর পক্ষে উহাকে বশ মানাইতে বেগ পাইতে হয় না। যেরূপ অশিক্ষিত ও অসভ্য ঘোড়াকে বশ করিতে বেগ পাইতে হয়। নাফ.স্ মুতআইন্লাহ্ হইলে মানুষ এই ক্রিয়া উপলব্ধি করিতে আরম্ত করে। যেমন, প্রথম অবস্থায় স্ত্রীলোক হইতে দৃষ্টি ফিরাইয়া রাখা খুবই কঠিন, যদ্দিও দ/্/$/.2111001179.0010
— পৃষ্ঠা ২১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।