Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 4
/ ২২৯
📝 লেখা 📖 পিডিএফ

আখেরুল আ'মাল ১৯৯ আল্লাহ্‌ তা'আলার সম্মতি লাভের উদ্দেশ্যে নিজেদের জান-মাল বিক্রয় করে এবং (6259 পা ন্‌ | পা উহার মুল্য আল্লাহ্‌ তাআলার তরফ হইতে ১০০ ৬ 4১১৮১ 415 অর্থাৎ আল্লাহ্‌ তা'আল। বান্দাগণের প্রতি খুবই মেহেরবান। ॥ তাসাওউফের রূপ ॥ তরজমা আপনারা শ্রবণ করিলেন। এখন আমি বলিতেছি, সেই সবশেষ পর্যায়টুকু কি, যাহ? আয়াতে উল্লেখ কর! হইয়াছে ? উহা! আমি একটু বিস্তারিত- ভাবে বর্ণনা করিব। এই মাস্আলাটি তরীকতের। এই বিষয়ে অভিজ্ঞ তত্ববিদগণ অধিকংখশ মোকামে অর্থাৎ, বাতেনী আ'মলসমুহে তরতীব অর্থাৎ, পর্যায়ক্রমিকতার বিধান করিয়াছেন। উক্ত মোকামসমূহের দৃষ্টাত্ত পাঠ্য কিতাবের সবকের মতই। কোন কোন সবক এমনও আছে যে, উহাতে এবং অন্থান্থ সবকে তরতীব রক্ষা করা জরূরী। যেমন "আলিফ২বে, এবং সিপারা। অর্থাৎ, এরূপ কখনও সম্ভব নহে যে, 'আলিফ-বে'কে সিপারার উপর অগ্রবর্তী কর! না হয়। আর কতক সবক এমন আছে যে, কয়েক প্রকার হইতে পারে। যেমন, কাফিয়া এবং কুতবী। মানুষ যেহেতু এই বিষয়গুলি সম্বন্ধে সম্পূর্ণ নিঃসম্পর্ক হইয়া গিয়াছে। অতএব, নিয়ম-প্রণালী কিছুই জানে না। যে প্রণালী বুঝে আসে তাহাই অবলম্বন করিয়া লয় এবং দীর্ঘ দিন ধরিয়া পেরেশান ও অস্থির থাকে, কিছুই হাছিল হয় না। যেমন, কোন ব্যক্তি ইহ জানে না যে, আগে আলিফ২বে পড়িয়৷ পরে সিপারা পড়িতে হয়। সেযদি আলিফ'বে ন৷ পড়িয়াই দিপারা আরম্ভ করিয়া দেয় এবং নিজের আয়ুর এক অংশ উহাতে কাটাইয়া দেয়, সে ব্যক্তি সিপারা পড়ায় যথোচিত সফলতা লাভ করিতে পারিবে না। পক্ষান্তরে যে ব্যক্তি তরতীবের সহিত পড়ে তাহার এত পরিশ্রম করিতে হইবে না, দীর্ঘ সময়ও ব্যয় হইবে না এবং সফলতাও লাভ করিতে পারিবে । প্রথমোক্ত লোকটির নিকট সিপারা এত কঠিন বস্তু থে, উহা পড়িতে সময়ও ব্যয় হইল অনেক এবং মস্তিফও শুন্য হইয়া! গেল এবং দ্বিতীয় ব্যক্তির নিকট সিপারা পড়া কোনই মুশকিল নহে। আরামের সহিত পড়িয়াছে এবং সময়ও বেশী লাগে নাই, মনের মতন সফলতাও লাভ করিয়াছে । এই প্রণালীই ভাল, না প্রথম ব্;ক্তির প্রণালী ভাল? তাসাওউফ শিক্ষা করা মুশকিল হওয়ার ইহাই মুল কারণ। অন্যথায় তাসাওউফ খুবই সহজ। যদি আগ্রহ থাকে তবে উহার প্রণালী শিখিয়া লউন। প্রত্যেক কার নিয়ম-প্রণালী দ্বারাই ঠিক হইয়া থাকে। বে-নিয়মে চলিলে অস্থিরত। পেরেশানী ভিন্ন আর কিছুই হাছিল হয় না। সেই প্রণালী তত্ৃজ্ঞানী পীরগণই অবগত আছেন। অতএব, সেই নিয়ম প্রণালী মানিয়৷ চলাই যেন সঠিক পন্থা দ/্৮$/.2111001179.0010

— পৃষ্ঠা ২০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।