১৮৮ মাওয়ায়েষে মাশপাফিয়। প্রথম চেষ্টার দৃষ্টাস্ত এইরূপ, যেমন বল। হইয়াছে--_নির্মাণ সমাপ্ত হওয়ার পুবে দালানের নির্সাণ কার্য বন্ধ করা উচিত নহে। দ্বিতীয় চেষ্টার দৃষ্টান্ত এই যে, নিমিত হওয়ার পরে উহার স্বার্থ উপভোগ করা বন্ধ কর! যাইবে না। অতএব, বাড়ী বা গৃহ নির্মাণ কার্ষের যেমন শেষ আছে, উহাতে বসবাস করার শেষ নাই। কেননা, একথা! কেহ চায় না যে, নিমিত গৃহে বসবাসের জন্য কোন শেষ সীম! নির্ধারিত হউক। নির্মাণের সময় প্রত্যেকেই চায় যে, এক নিদিষ্ট সময়ের মধে] উহা! সমাপ্ত হউক। সত্বর এই ঝামেল। হইতে মুক্তি পাওয়া যাউক। বসবাসের স্বাদ উপভোগ করার সুযোগ হউক ; বরং নিম্াণের চেষ্টায় যে স্বাদ পাওয়। যায়, তাহা এ স্বাদের আশায়ই পাওয়া যায়-_যাহ। ভবিষ্যতে উক্ত গৃহে বাস করিলে পাওয়া যাইবে । এইবূপে ধর্মকে মনে করুন । উহার যোগ্যতা অর্জনের জন্ত চেষ্টা ও পরিশ্রম করিতে হয় এবং উহার সময় সীমাবদ্ধ হইতে পারে। ধর্ম পুর্ণরূপে হাছিল হইয়! গেলে এবং আ“মলে স্বাদ পাওয়। আরম্তু হইলে এই স্বাদ উপভোগের জন্য কোন মুদ্দত সীমাবদ্ধ হইতে পারে না; বরং যতই আমল করিতে থাকিবে ততই দিবা-রাত্রি উন্নতি হইতে থাকিবে। যেব্যক্তি এই স্বাদের একবার সন্ধান পায়, সে নিজেই আর কখনও উহ] ছাড়িতে পারে না। আর যাহারা আমল ছাড়িয়। দিয়াছে তাহার! পূর্ণতা হাছিলের পরবর্তী স্বার্দের অনুসন্ধানই পায় নাই। তাহার! শুধু এ স্বাদটুকুই অনুভব করিতে পারিয়াছিল যাহা চেষ্টা ও পরিশ্রমের সময় পাইয়াছিল। প্রথমে উন্নতি করার মধ্যে স্বাদ পাইয়াছিল আর এখন স্বাদের মধ্যে উন্নতি হইবে । কেহ কি বলিতে পারেন যে, এই উন্নতি ত্যাগ করিবার বস্ত ? বল! বাহুল্য, যখন মাহবুব পর্যন্ত পৌছিবার জন্য পরিশ্রম করিয়াছে, তখন মাহ্বুবের নৈকট্য লাভ করিবার পর অধিক স্বাদ ও শাস্তি উপভোগ করার প্রতি মনোযোগ কেন হইবে না? যেই আশেক মা*শুক পর্যন্ত পৌছিয়া গিয়াছে তাহার পঞ্চাশ বৎসর কালও যদ্দি মা'শুকেরনিকটে অতিবাহিত হইয় যায়, তবুও সে উহাতে তৃপ্ত হইবে না। কখনও তাহার এরূপ মনে হইবে না ধে, অনেক দিন ধরিয়! মিলন স্বাদ উপভোগ করিয়াছি এখন শেষ করা উচিত। আশেক যেমন সারা জীবন মা*শুকের মিলন স্বাদ উপভোগ করিয়! তৃপ্ত হইতে পারে না; বরং তাহার কামনা ও আকাজ্কা আরও বাড়িয়া যায়। যতই মা*শুকের সানিধ্য বৃদ্ধি পাইতে থাকে তাহার অবস্থা এইরূপ হইতে থাকে যে £ এ$ইী ৮৪০০ ১88 এটি এপপক এক 1 কাই 01917 ৩১১৪১১015৭১ (ইহার অনুবাদ পূর্বে কয়েকবার দেওয়। হইয়াছে ) তবে ছুনিয়ার মাহৃবুদের নৈকট্য সময় সময় সীমাবদ্ধ এই কারণে হইয়। যায় ঘে, মাহবুব নিজেই সীমাবদ্ধ । পক্ষান্তরে মাহবুবে হাকীকী স্বয়ং অনম্ত ও অসীম। ম্মৃতরাং তাহার নৈকট্যেরও সীম]! হইতে পারে না। দ/্/$/.2111001179.0010
— পৃষ্ঠা ১৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।