আখেরুল আগ্মাল ১৬৯ দশ টাক] মাহিনীয় চাক-্ী করিতেন, অথচ তিনি ছিলেন একজন শ্রেষ্ঠ আলেম এবং কামালিয়াতবি শিট বুষূর্গ, কিন্তু অল্পতে সন্তুষ্ট থাকিতেন। আট দশ টাকায় তাহার জীবিকা নির্বাহ হওয়াই ছিল কষ্টকর। কিন্ত কিতাব সংগ্রহের এমন আগ্রহ ছিল যে যে কিতাবই যেখানে পাইতেন, নিজের খাছ্য-ব্যয় সংকুচিত করিয়া এবং অনাহারে থাকিয়! সেই কিতাব অবশ্যই সংগ্রহ করিতেন। তাহার এন্ভেকালের পর তাহার গৃহ হইতে তিন সহত্র টাকা মুল্যের কিতাব বাহির হইল। আর তাহার লেখারও আগ্রহ ছিল যথেষ্ট। যদিও চোখে কম দেখিতেন, তথাপি চক্ষুর সহিত কাগজ মিলাইয়া লিখিতেন। এই অবস্থায়ও তিনি অনেক কিতাব লিখিয়।৷ ফেলিয়াছিলেন। তাহারই জনৈক আত্মীয় বলিয়াছেন, তাহ কর্তৃক এক রাত্রে লিখিত একটি গুলেস্ত"! কিতাবের কপি তাহার কুতবখানায় পাওয়। গিয়াছে-(ইহ। কারামত বটে)। দেখুন এক মাত্র ধোন বা মোহের বদৌলতেই একজন আট দশ টাকার চাক-রীজীবি তিন সহস্র টাকা মূল্যের কিতাব সংগ্রহ করিয়াছিলেন। তাহার আর একটি মোহ ছিল--এল্ম হাছিল করার। যেখানেই কোন পূর্ণ জ্ঞানী ব্/ক্তির সংবাদ শুনিতে পাইতেন সেখানেই যাইয়া পৌছিতেন। তিনি মাওলানা আহমদ আলী সাহারানপুরীর নিকট হাদীসের সার্টিফিকেট লইতে গেলেন, অথচ হাদীসের সার্টিফিকেট তাহার নিজেরও হাছিল ছিল। কেননা, তিনিও একজন আলেম ছিলেন। কিন্তু বরকত লাভের জন্ত শ্রেষ্ঠতর আলেম হইতে উচ্চ পর্যায়ের সার্টিফিকেট লাভ করার আগ্রহ হইল। এখন সার্টিফিকেট কেমন করিয়া লাভ করিবেন? মাদ্রাসায় চাকরী করিতেন, চাকরী ত্যাগ কৰিলে সার্টিফিকেট লাভ করিতে পারেন, কিন্তু আগ্রহ ছিল আশ্চর্য ধরনের । আগ্রহই তাহাকে কাজের প্রণালী শিখাইয়া দিল। থানাভোয়ান হইতে সাহারানপুর চবিবশ ক্রোশের পথ। তিনি এই উপায় করিলেন যে, মাদ্রাসার মাহিন। হয় ২৪ দিনের | কেননা, মাসের দিনের নিশ্চিত সংখ্যা উনত্রিশ । তাহা হইতে অন্ততঃ পক্ষে চারিটি শুক্রবার বন্ধের দিন বাহির হইয়া! গেল। আর এক দিন গেল পরীক্ষা গ্রহণের । উনত্রিশ দিন হইতে পাচ দিন বাহির হইয়1 গেলে, ২৪ দিন রহিল । অতএব, মাওলানা এই উপায় বাহির করিলেন যে, শুক্রবারের ছুটি ভোগ করিতেন না এবং একাধারে ২৪ দিন পড়াইয়া মাসের কর্তব্য সমাধা করিতেন এবং সে সমস্ত সাপ্তাহিক ছুটি একত্রিত করিয়া মাসের শেষভাগে ভোগ করিতেন। এই ছয় দিনের মধ্যে আসা-যাওয়ায় ২ দিন, বাদ বাকী ৪ দিন সাহারানপুরে থাকিয়া পড়াশুনা করিতেন। এইরূপে কয়েক মাস পর্যস্ত পড়িয়া অবশেষে সার্টিফিকেট লাভ করিলেন। ইহাকেই বলে ধোন ব৷ মোহ । যাহার মনে ধোন হয় সে কাজ সম্পন্ন করিয়াই ফেলে। এই ঘটনা হইতে মাওলানার নিজত্ববোধ শুন্ততা এবং নম্রতা কি পরিমাণ বুঝা! গেল। একজন যোগ্য আলেম হওয়া সত্বেও আবার তালেবে এল্ম হইলেন। দ/্/$/.2111001179.0010
— পৃষ্ঠা ১৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।