১২ মাওয়ায়েষে আশ-রাফিয়! খুব সাহায্য করে। মোটকথা, সে উহার অনেক প্রশংসা করিয়। মৌলবী ছাহেবকে বলিল £ আপনিও এক বোতল পান করুন।* প্রথমতঃ তিনি বিশ্বাস করিতে না পারিয়া অস্বীক'র করিতেই থাকিলেন। কিন্তু কসম খাইয়া বিশ্বাস জল্মাইবার কারণে অবশেষে এক বোতল পান করিলেন । এখন সওদাগর একটু রঙ্গ করিতে মনস্থ করিলেন । মৌলবী ছাহেব বোতলটি নিঃশেষ করিয়! ফেলিলে সওদাগর মাতলামির “ভান করিয়া ঝু"কিতে আরম্ভ করিলেন । মৌলবী ছাহেব তখন বেশ ঘাবড়াইয়া মনে মনে বলিতে লাগিলেন £ ইহা! নিশ্চয়ই শরাব | এই ব্যক্তিকে নেশায় ধরিতেছে, কিছুক্ষণ পরে আমারও এরূপ অবস্থা! হইবে। এই হতভাগা আমার ছূর্নাম করিয়৷ দিল। লোকে কি বলিবে? প্রাত্রেতো৷ মৌলবী ওয়াষ করিয়াছেন আর এখন শরাব পান করিতেছেন।” বলিল. আল্লাহ্র ওয়াস্তে আমাকে কোঠার মধ্যে বন্ধ করিয়। দাও) যেন আমার মাতলামি কেহ দেখিতে না পায় এবং আল্লাহ্র ওয়াস্তে আমাকে ছুর্নামগ্রস্ত করিও না । আমি তো প্রথম হইতেই অস্বীকার করিতেছিলাম। কিন্তু তুমি ধোকা দিয়া আমাকে শরাব খাওয়াইয়া দিলে। মৌলবী ছাছেব খুব অস্থির হইয়। পড়িলে সে সান্ত্বনা দিয়া বলিল, আমি তো৷ একটু রঙ্গ করিতেছিলাম মাত্র । এই ঘটনায় মৌলবী ছাহেব ধোকায় পতিত হওয়ার কারণ এই ছিল যে, মৌলবী ছাহেব কোন দিন শরাবখোরকে দেখেন নাই । অন্যথায় সওদাগরের মাতলামি দেখিয়া তিনি ধোকায় পড়িতেন না। কেননা, সওদাগরের এই নেশ! ইচ্ছ! করিয়া আনয়ন করা হইয়াছিল। আর শরাবের নেশা অনিচ্ছা সত্বেও আপনাআপনি আসিয়া থাকে এবং আগমন ও আনয়নের মধ্যে আস্মান জমিনের প্রভেদ । উভয়ের আকৃতিই বলিয়। দিবে যে, এই ব্যক্তি শরাব পান করিয়াছে এবং এ ব্যক্তি ভণ্ডামি করিতেছে। ॥ কথার ক্রয় ॥ দেখুন, যদি কেহ দাবী করে যে, আমি প্রত্যহ দুধ, ঘি, ঘৃত পঞ্ধ এবং বলকারক খাগ্য গ্রহণ করিয়। থাকি। কিন্তু তাহার চেহারায় মৃত্যুর ছায়। পড়িয়া রহিয়াছে, তবে এই ব্যক্তির দাবী কেহ মানিয়! লইতে পারে কি? কখনই না; বরং প্রত্যেকেই বলিবে, “চেহারা তো সাক্ষ্য দিতেছে যে, মিঞা সাহেব ছুই বেলা পেট ভরিয়! শু রুটিও খাইতেছে না” ূ এইবূপে কেহ যদি হঠাৎ সংবাদ পায় যে, তাহার বিরুদ্ধে ফৌজদারী মোকদ্দম! দায়ের হইয়াছে যাহাতে চারি বৎসরের সশ্রম কারাদণ্ড হইতে পারে। এবং সে বন্ধুবান্ধবের মধ্যে বসিয়া! এই সংবাদটি শ্রবণ করে । অতঃপর সে উক্ত সংবাদ গোপন রাখিয়া বন্ধুবান্ধবদিগকে জানাইল যে, আমি বড় আনন্দদায়ক একটি সংবাদ পাইয়াছি। ভখড/ভ.21101001179.001)
— পৃষ্ঠা ১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।