১০৮ মাওয়ায়েষে আশর্রাফিয়া রাগ আসে এবং ধারণ! হয় যে, আমার এই রাগ খোদার জন্যই হইয়াছে । ইহাতে নিজের নাফ সের কোন সম্পর্ক নাই। তখন দেখিতে হইবে, এই ব্যক্তি যদি অপরিচিত ন! হইয়া আমার পুত্র হইত, তবে এরূপ কাজে তাহার প্রতি আমি রাগান্বিত হইতাম কি না। যদ্দি মন বলে যে, “গোস্বা হইত না,” তখন বুঝিতে হইবে ফে, এই গোস্বা খোদার জন্য নহে £ বরং আত্মস্তরিতার কারণে তাহার প্রতি রাগ জন্িয়াছে। ইহ! এ ব্যক্তির নাফরমানী অপেক্ষাও অধিক নাফরমানী এবং ভয়ংকর ব্যাপার । আল্লাহ্ তাআলার অবস্থা এই যে, কোন গুনাহ্গার যদি গুনাহের দরুন নিজেকে হীন ও নিকৃষ্ট মনে করে, তবে সে ক্ষম! প্রাপ্ত হয়। পক্ষান্তরে একজন নেককার ফরমশাবরদার লোক যদি নিজেকে বড় মনে করে, তবে সে খোদার কোপে পতিত হয়। অতএব, খোদা প্রাপ্তি কারণে গবিত হওয়া উচিত নহে আর খোদার দয়! হইতে নিরাশ হওয়াও উচিত নহে । ফলকথা, কোন মুসলমানকে হীন মনে করিবে না। কিন্ত পাপী মুমেনের প্রতি খোদার সন্তোষ লাভের উদ্দেশ্টে অসঙ্ষ্ট ও রাগাথ্িত হইলে যদি উহার সহিত সহানুভূতি এবং দয়া মিশ্রিত থাকে, তবে কোন ক্ষতি নাই। ॥ অহংকার এবং আত্মস্তরিতা ॥ অহংকার এবং আত্মস্তরিতা আল্লাহ্ তাআলার নিকট অত্যন্ত অপছন্দনীয়। আমাদের ওখানে নামায রোযার “পাবন্দ* একটি মেয়ে ছিল। (এখন সে মৃতা )। এমন একজন পুরুষের সঙ্গে তাহার বিবাহ হইল, যে নামায রোযার তত 'পাবন্দ" ছিল না। একদিন মেয়েটি বলে, আল্লাহ্র এমনই শান! আমি এমন পরহেষগার এবং খোদাভক্ত আর আমার বিবাহ হইল এমন একজন লোকের সহিত | বন্ধুগণ! কেমন বোকামির কথা! কেননা, কেহ যদি বুযুর্গও হয়, তবে সে কিসের জন্য গর্ব বোধ করিবে ? বুুগাঁর জন্ গর্ব বোধ করার দৃষ্টান্ত তো ঠিক এইরূপ, যেমন কোন রোগী ডাক্তারের ব্যবস্থা-পত্র অনুযায়ী ওষধ সেবন করিয়! গর্ব করিতে আরম্ত করে যে, আমি এমন একজন বুযুর্গ লোক যে, আমি ওধধ সেবন করিয়াছি। কেহ তাহাকে জিন্ঞাসা করুন তুমি ওষধ সেবন করিয়াছ, ইহাতে কাহার উপর অনুগ্রহ করিয়াছ এবং এমন কি গুণের কাজ করিয়। ফেলিয়াছ? না করিলে জাহান্নামে যাইতে । অবশ্য গর্ব করার পরিবর্তে আল্লাহ্ তা'আলার শোকর করা উচিত। তিনি তোমাকে তাহার বন্দেগী করিবার তাওফীক দান করিয়াছেন। সারকথা এই যে, হঠপা পাজি জিত 15421 ১8341 হইতে ইহাও বুঝ! গেল যে, গুনাহ্গার মুমেনও আল্লাহ্ তা'আলার দরবারে সম্মান হইতে বঞ্চিত নহে। দ/্/$/.2111001179.0010
— পৃষ্ঠা ১০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।