আলফাযুল কোরআন ৬৯ পেয়ালা ছিল, যাহাতে প্রত্যেক মৌন্নমেই পানি গরম থাকিত, শীত খতুর চিল্লার সময়েও । উক্ত মৌলবী ছাহেবকে ইহার কারণ, জিজ্ঞাস] করিলে তিনি বলিলেন £ ইহ] আমার নিকট রাখিয়া! যাও, আদেশানুযায়ী উহ] এক রাত্রের জন্য তাহার নিকট রাখা হইল। পরদিন সকাল বেলা দেখা! গেল, উহাতে ঠাণ্ডা পানি রহিয়াছে । লোকে কারণ জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন, এই পেয়ালাটি একজন দোষখী লোকের দেহের মাটি দ্বারা নিমিত। আজ আমি তাহার জন্য দোআ করিলে তাহার মাগফেরাত হইয়৷ গিয়াছে । সুতরাং পেয়ালার পানিও ঠাণা হইয়া গিয়াছে। যাহ! হউক আমি বলিতেছিলাম, কবর পাক। করিলে এসমস্ত অনর্থের স্থপ্টি হয়। মৃত্যু তো মানুষকে বিলুপ্ত এবং নিশ্চিহ্ন করার জন্যই সৃষ্টি হইয়াছে, অতঃপর স্থায়িত্বের সরঞ্জাম করা একটি অর্থহীন ব্যাপার । | কবরের ফয়েযের রকম ॥। যদি কেহ বলেন, কবর হইতে ফয়েয লাভ হয়; সুতরাং কবরগুলি স্থায়ী থাকা প্রয়োজন । আমি ইহার বাস্তবতা অস্বীকীর করি না। কিন্তু প্রথমতঃ সেই ফয়েয, ধর্তব্য এবং গণ্য নহে । কেননা, কবর হইতে যে ফয়েয লাভ করা যায়--তাহ। এমন নহে যদ্বারা কামালিয়াৎ হাছিল হইতে পারে ; বরং উহার মান এতটুকু যে, ছাহেবে নেসবৎ অর্থাৎ আল্লাহ্র সঙ্গে সম্পর্কযুক্ত ব্যক্তির সম্পর্ক কিঞ্িৎ দৃঢ় হয়। সম্পর্কহীন লোক তো! কোনই ফয়েয পায় না। সম্পর্কশীল ব্যক্তিও শুধু এতটুকু ফয়েযই পায় যে, সম্পর্কের মধ্যে সাময়িকভাবে একটু সবলতা আসে, এবং অবস্থার একটু উন্নতি হয় । কিন্তু উহা ক্ষণেকের জন্য মাত্র। ইহার দৃষ্টান্ত এরূপ মনে করুন--যেমন, তন্দুরের নিকট বা চুল্লীর নিকট কিছুক্ষণ বসিলে শরীর গরম হয় বটে; কিন্তু চুল্লির নিকট হইতে একটু নড়িয়। গেলে বাতাস লাগ! মাত্র সেই গরম আর থাকে না। পক্ষান্তরে জীবিত পীর হইতে যে ফয়েয পাওয়া যায়, উহাকে শক্তিবর্ধক ওষধের স্ায় মনে করুন । উত্ত ওষধ সেবন করিলে যেই শক্তি ও উত্তাপ দেহে উৎপন্ন হয় তাহা সমস্ত শরীরের গধ্যে মিশিয়া যায় এবং স্থায়ী থাকে। বিশেষতঃ সম্পর্কশালী ব্যক্তির প্রথমতঃ কবর হইতে ফয়েয লওয়ার আবশ্যকই নাই। তাহার জীবিত পীরের ফয়েযই তাহার জন্য বহু কবরের ফয়েম হইতে অধিক হিতকর। আর যদি কবরের ফয়েষের প্রয়োজন থাকে-- তথাপি কোন পীরের সহিত সম্পর্কবিশিষ্ট লোকের পাকা কবরের প্রয়োজন নাই। কেননা, সে লক্ষণেই বুঝিতে পারিবে যেঃ এখানে কোন কামেল লোক কবরস্থ রহিয়াছে । সুতরাং ফয়েষের ওজুহাতেও কবর পাকা করার প্রয়োজনীয়তা রহিল না। ডডখখ.21170001109.0010
— পৃষ্ঠা ৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।