২৮ মাওয়ায়েষে আশব্াফিয়া এই তো অল্প কয়েক দিন আগেকার ঘটনা- এক ব)ক্তি একটি বিবাহ সম্বন্ধ মঞ্জুর করিয়া আবাঁর উহ1 প্রত্যাখ্যান করে। এই ব্যক্তি ছিল আমার সহিত সম্পর্কযুক্ত ; সুতরাং বরপক্ষ হইতে আমার নিকট চিঠি আসিল,“আপনি কি আপনার মুরীদদিগকে এই শিক্ষাই দিয়াছেন? ইত্যাদি ইত্যাদি । অর্থাৎ, সমাজের এই অবস্থা যে, কাহারও দ্বারা নিজের মতলব সিদ্ধ হইলে তাহাকে গাউস, কুতুব পর্যন্ত মানিয়া লইবে। আর মতলব হাছিল না! হইলে ছুনিয়ার যাবতীয় দোষ নিন্দা তাহার জন্য রচন! করিয়া লইবে। জানি না ভদ্রতা ও সভ্যত] মীনব সমাজ হইতে বিদায় গ্রহণ করিয়া কোথায় চলিয়। গেল! আচ্ছা, সেই জ্ঞানী লোকটিকে কেহ জিজ্ঞাস! করুন তো, ছেলে তোমার, মেয়ে আর একজনের, মধ্যস্থলে গালি বর্ষণের নিমিত্ত আমাকে কেন রাখা হইল ? এতন্ডিন্ন মেয়ে পক্ষই বা মন্দ বলিবার কি অধিকার তাহার আছে? কেননা, কেহ বিবাহের প্রস্তাব মঞ্জুর করিয়। যদি আবার প্রত্যাখ্যান করিয়া থাকে, তবে এমন কি গহিত কাজ করিয়া! ফেলিয়াছে 1? তোমার পাওনা টাকা মারিয়া খাইয়াছে ? তোমার জমিন ছিনাইয়! লইয়াছে ? মোটকথা, সে কি অপরাধ করিয়াছে? নিজের সন্তানের মঙ্গল কামনা গ্রত্যেকেই করে। হইতে পারে তোমার প্রস্তাব রক্ষা করা এখন, আর তাহার নিকট যুক্তিসঙ্গত মনে হইতেছে না । ইহাতে হ্ুদ্ধ হওয়ার বা কাহাকেঁও মন্দ বলার কি কারণ আছে? কিন্ত মানব সমাজ হইতে আজকাল সভ্যতা ও ভদ্রতা বিদায় গ্রহণ করিয়াছে । নিজের স্বার্থের খাতিরে তাহার! কাহারও ইযযতের মর্ধাদা বুঝে না, কিংবা কাহারও মনে কষ্ট দিতেও দ্বিধাবোধ করে না। ইতিমধ্যে আর এক ব্যক্তির পত্র পাইয়াছি। হতভাগা উহাতে আল্লাহ্ পাকের শানে বড়ই ধৃষ্ঠতামূলক উক্তি করিয়াছে । আবার নির্বোধের মত প্রশ্নও করিয়াছে -- আমি কাফের হইলাম না তো? কমবখ ত২, মরদুদ ! এখনও নিজের কাফের হওয়া *সন্বন্ধে সন্দেহ করিতেছে । ইসলাম কি এতই সস্তা! যে তুমি উহাকে ঝাড়িয়। ফেলিয়া দিবে আর উহ1৷ তোমাকে জড়াইয়। ধরিয়া থাকিবে । খোদার সাথেই যখন মানুষের সম্পর্কের এই অবস্থা, তখন আমার মত অধমের সহিত কেহ এরূপ ব্যবহার করিলে কি অভিযোগ করা যাইতে পারে? আল্লাহ্ তাআলা কাহাকেও এক লাখ টাকা প্রদান করিলে সে আল্লাহ্র প্রতি খুবই সন্তুষ্ট, তখন আল্লাহ্ তা“আল। সেই ব্যক্তি হইতে কৃতজ্ঞতা এবং প্রশংসা পাওয়ারও যোগ্য হন। কিন্ত রুটি সরবরাহে একটু ক্রটি হইলে আল্লাহ্ তা'আলা (নাউযুবিল্লাহ! ) কৃতজ্ঞতা পাওয়ার যোগ্যও থাকেন না প্রশংসার যোগ্যও থাকেন না; বরং সে তখন আল্লাহ্ তা'আলার বিরুদ্ধে অভিযোগ এবং ধুষ্ঠতামূলক আচরণ করিতে প্রবৃত্ত হয়। ইতিমধ্যে আমাদের এলাকার একটি ঘটনা--এক ব্যক্তির ম্বত্যু হইলে তাছার উত্তরাধিকারী হয় তাহার এক শ্ত্রী, এক কন্যা ও দুর সম্পকীঁয় এক আছুাবা | ড্ডখ্খ.21170001109.0010
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।