১৮৮ মাওয়ায়েযে আশবাফিয়া কোন একটি বালক জনৈক কবির নিকট শ্লোক রচনা শিক্ষা করিতেছিল। সে একটি খাতা বানাইয়া রাখিয়াছিল। উহাতে ওস্তাদের শ্লোকগুলি সঞ্চয় করিয়া রাখিতেছিল। ওভ্তাদ কখনও তাহাকে বলিতেন, এই শ্লোক পাচ শত টাকার, কখনও বলিতেনঃ এই শ্লোক হাজার টাকার । সেই বালকটি আনন্দিত হইয়া সবগুলি শ্লোকই লিখিয়া রাখিত ! এক দিন তাহার মা বলিল £ “তুই কি করিতেছি, কিছু উপার্জনও করিতেছিস না, কিছু আয়ও করিতেছিস না)” সে বলিল £ “আমার নিকট এখন লক্ষ লক্ষ টাকার কবিতা সঞ্চিত আছে । কোনটি পাচ শত টাকা মুল্যের, কোনটি হাজার টাকা মূল্যের ।” তাহার মা বলিলঃ আচ্ছা আজ আমাকে এক পয়লার তরকারী আনিয়া দে তো।” সে বলিল ঃ “বহুত আচ্ছা” সে তরকারী বিক্রেতার কাছে যাইয়! বলিল “মামাকে এক পয়পার তরকারী দাও” । বিক্রেতা বলিল ঃ পয়সা দাও তথন সে তাহাকে একটি শ্লোক শুনাইয়৷ দিয়া বলিল £ “আমার নিকট পয়সা নাই। তুমি এই কবিতাটি গ্রহণ কর। ইহার মূল্য পাচ শত টাকা ।” সে বলিল £ এই পাচ শত টাকার আমার প্রয়োজন নাই। আমাকে তুমি একটি পয়সা আনিয়া দাও, তবে তরকারী পাইবে ।” বালক অতিশয় রাগান্বিত হইয়া ওস্তাদের নিকট গেল এবং তাহাকে বলিল, আপনার খাতা গ্রহণ করুন, আপনি আমাকে ধোকা দিয়াছেন। এই কবিতাগুলির মূল্য তো এক পয়সাও নহে। অথচ আপনি তখন বলিতেন, এই কবিতা এক হাজার টাকার, ইহা ছুই হাজার টাকার। তিনি জিজ্ঞাসা করিলেন £ বাপু. তুমি এই কবিতাগুলি কাহার নিকট লইয়! গিয়াছিলে? সে বলিলঃ আমি এই কবিতাগুলি একজন তরকারী বিক্রেতাকে দিতে চাহিয়াছিলাম, সে এক পয়সার বিনিময়ে ইহ! গ্রহণ করিতে সম্মত হইল না। ওস্তাদ বলিলেন £ তুমি বড় ভুল করিয়া । এই রত্ব- সম্ভার বিক্রয় করিবার স্থান সেই বাজার ছিল না যেখানে তুমি উহা! লইয়! গিয়াছিলে। ইহা অন্য এক বাজারে ক্রয়বিক্রয় হইয়া থাকে। সেইখানে লইয়। গেলে ইহার মুল্য উপলব্ধি হইবে। এইবার তুমি আমার অমুক কবিতা কোন বাদশাহের দরবারে যাইয়া পাঠ কর এবং বলিও এই কবিতা আমি নিজে লিখিয়াছি। তখন তুমি ইহার মূল্য বুঝিতে পারিবে । তদনুযায়ী ছেলেটি বাদশাহের দরবারে যাইয়া সেই কবিতাটি বাদশাহ্কে শুনাইল, তখন তো সে কয়েক সহত্র টাকা পুরস্কার পাইল এবং অনেক জামা কাপড় প্রভৃতিও পাইল। এখন ছেলেটি বুঝিল, বাস্তবিকই ওস্তাদ সত্য বলিয়াছেন। আমি তুল করিয়াছিলাম। এই রদ্ব- সমূহকে অন্য এক বাজারে লইয়া গিয়াছিলাম। মূল্য ন| বুঝিলে এল সংক্রান্ত সুক্ষততৃগুলির মূল্য এক পয়সাও নহে। যেমন সেই তরকারী বিক্রেতা বলিয়াছিল। আর যদি মূল্য বুঝে, তবে সেই সুক্্ এলমী তত্বগুলির মুল্য অনেক বেশী। ডডখ্খ.21170001109.0010
— পৃষ্ঠা ১৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।