Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 3
/ ২৬২
📝 লেখা 📖 পিডিএফ

১৭৮ মাওয়ায়েযে আশ্রাফিয়। বাহিরে বড় বলিয়া মনে হয়। যেমন, কেহ যদ্দি নিজের ছোট ভাইকে মোট! তাজা হওয়ার জন্য ছুধ-ঘি খাওয়ায় এবং কয়েক বৎসরের মধ্যে সে এমন মোট। তাজা হইয়া পড়ে যে, বাহ্য দৃষ্টিতে তাহাকে বড় ভাই অপেক্ষা বড় এবং বড় ভাইকে তাহার চেয়ে ছোট বলিয়া বোর্ধ হইতে থাকে, তবে কি মর্যাদার এবং সম্মানের দিক দিয়াও বড় ভাই তাহার চেয়ে ছোট হইয়া যাইবে ? কখনই নহে, বড় ভাই তবুও বড়ই থাকিবে । অনুরূপ ভাবে সমস্ত মানুষ যখন তোমার ছাত্র হইবে তোমার তখনকার মর্ধাদা এখনকার মর্ধাদা অপেক্ষা অনেক বেশী হইবে। কেননা, তাহারা বুঝিতে পারিবে যে, তোমারমধ্যে এল অরূপ মহা মূল্য রত্ব রহিয়াছে। “মীযান? (প্রাথমিক আরবী ব্যাকরণ) পাঠকারী 'শর্হে মোল্লাজামী ( উচ্চস্তরের আরবী ব্যাকরণ ) পাঠকারীকে এই জন্ত সম্মান করে যে, সে বুঝিতে পারে- শর্হে মোল্লাজামীর ছাত্র এই স্তরের তালেবে এল, আর যে ব্যক্তি কিছুই পড়ে নাই তাহার দৃষ্টিতে মীযান” পাঠকারী এবং শর্হে মোলাজামী পাঠকারী উভয়েই সমান। মোটকথা, পাঠ্য তালিকার মধ্যে ব্যাপৃতি দান করা আলেমদের কর্তব্য । একটি তালিকা! পুর্ণাঙ্গরূপে তাহাদের জন্য প্রস্তত হওয়া উচিত যাহারা আরবী ভাষা শিথিবার সুযোগ এবং অবসর পায়, আর এক প্রকারের আরবী পাঠ্য তালিকা সে সমুস্ত লোকের জন্য সংক্ষিপ্ত হওয়া উচিত যাহারা আরবী পড়িতে আগ্রহশীল কিন্ত অবর্সর কম। তৃতীয় প্রকারের পাঠ্য তালিকা উত্্ঘ ভাষায় সে সমস্ত লোকের জন্য হওয়া বাঞ্ছনীয় যাহারা আরবী পড়িতে পারে না! তাহাদিগকে উদ ভাখার মাধ্যমে ধর্মের আবশ্যকীয় শিক্ষা প্রদান পুর্বক ইস্লামী আকায়েদ এবং কারবার সম্বন্ধীয় বিধানগুলি জানাইয়া দেওয়া উচিত। চতুর্থ প্রকারের আর একটি পাঠ্য তালিকা এ বুড়ো তোতাদের জন্য নির্ধারিত হওয়া উচিত, যাহারা উদ্ও পড়িতে পারে না। কেননা, সে বুড়ো লোকদের পক্ষে এখন মক্তবে যাইয়া শিক্ষা লাভ করা কঠিন। তাহাদের শিক্ষা প্রদানের জন্ত এই পন্থা অবলম্বন করা উচিত যে, কোন একজন আলেম প্রতি সপ্তাহ অন্তর এক দিন কিতাব সম্মুখে রাখিয়া তাহাদিগকে পড়িয়। শুনাইবেন এবং ভালরূপে বুঝাইয়া দিবেন। এই উপায়ে গ্রামের সকল লোকই শিক্ষা লাভ করিতে পারে। গ্রামের লোকদেরও কর্তব্য একজন আলেম লোককে নিজেদের গ্রামে নিযুক্ত করিয়া রাখা । দশ পনর টাকা মাসিক বেতনে এমন এক জন আলেম অবশ্যই তাহারা পাইবেন ধিনি অন্ততঃ সপ্তাহে এক দিন তাহাদিগকে ধর্মের আবশ্যকীয় মাস্আলাগুলি শিক্ষা দিবেন। আলেমদেরও উচিত গ্রামের লোকদের শিক্ষা প্রদানের প্রতি মনোযোগী হওয়]। ইহাতে একটি স্বার্থ এই হইবে যে, তাহাদিগকে উপযুক্ত শিক্ষা দিলে তাহারা কাহারও ধেোকায় পতিত হইবে ন|। অন্যথায় কোন মূর্থ ওয়ায়েষ তাহাদিগকে বিপথে চালিত করিতে পারে। তখন যে ড্ডখ্খ.21170001109.0010

— পৃষ্ঠা ১৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।